এক্সপ্লোর

Nitish and Prashant Kishor Meeting: দিল্লিতে নীতীশের সঙ্গে সাক্ষাৎ প্রশান্ত কিশোরের, শুরু জল্পনা

Surprise Dinner With Prashant: তাঁর পুরানো সঙ্গী প্রশান্ত কিশোরের সঙ্গে সাক্ষাৎ হয়। এই সারপ্রাইজ ডিনারকে অবশ্য হাল্কা করেই দেখাতে চেয়েছেন নীতীশ।

Nitish and Prashant Kishor Meeting: বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে ভোট-কুশলী হিসেবে পরিচিত প্রশান্ত কিশোরের আচমকা বৈঠক ঘিরে তুঙ্গে জল্পনা। এই বৈঠক এমন সময়ে হল, যখন তৃণমূলের সঙ্গে প্রশান্ত কিশোরের সংস্থার ভবিষ্যত সম্পর্ক নিয়ে জল্পনা শোনা যাচ্ছে। জানা গিয়েছে, শুক্রবার সন্ধেয় নৈশভোজে নীতীশের সঙ্গে প্রশান্তর কথাবার্তা হয়। বিহারের মুখ্যমন্ত্রীকে যখন প্রশান্ত কিশোরের সঙ্গে তাঁর সাক্ষাতের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি পুরানো সম্পর্কের কথা মনে করিয়ে দিয়েছেন। তিনি পাল্টা প্রশ্ন করে বলেন, প্রশান্ত কিশোরের সঙ্গে আমার সম্পর্ক কী আজকের? একইসঙ্গে তিনি বলেছেন, বৈঠকের বিশেষ কোনও উদ্দেশ্য নেই। 

বিহারের মুখ্যমন্ত্রী দিল্লি সফরে এসে অনেকের সঙ্গেই সাক্ষাৎ করছেন। এরইমধ্যে তাঁর পুরানো সঙ্গী প্রশান্ত কিশোরের সঙ্গে সাক্ষাৎ হয়। এই সারপ্রাইজ ডিনারকে অবশ্য হাল্কা করেই দেখাতে চেয়েছেন নীতীশ। তিনি বলেছেন,  এই সাক্ষাৎকার খুবই স্বাভাবিক। এতে বিশেষ কিছু বিষয় নেই। যদিও সংশ্লিষ্ট মহলে এই ঘটনা ঘিরে জল্পনা ছড়িয়েছে। কারণ, একে অপরের বিরুদ্ধে মন্তব্য ও পাল্টা মন্তব্যের পর প্রশান্ত কিশোরের সঙ্গে জেডি-ইউ-র সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ হয়েছিল। সেজন্য এতদিন পর দুজনকের সাক্ষার ঘিরে নানান জল্পনা ছড়িয়েছে। 

রাজনৈতিক মহলে প্রশান্ত কিশোর ও নীতীশের সাক্ষাৎ ঘিরে বেশ কৌতুহল তৈরি হয়েছে। কারণ, ২০২৪-র এর সাধারণ নির্বাচন নিয়ে এক নয়া সমীকরণ প্রশান্ত কিশোর গড়ে তুলতে চাইছেন। বর্তমানে তিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে রয়েছেন। এরইমধ্যে গত কয়েক মাসে প্রশান্ত কিশোর বেশ কয়েকজন বিশিষ্ট রাজনৈতিক নেতার সঙ্গে দেখা করেছেন। সদ্যই এক সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর বিরোধী শিবিরকে ইঙ্গিত দিয়ে বলেছিলেন যে, ২০২৪-র লোকসভা নির্বাচনে বিজেপিকে হারানো যেতে পারে। কিন্তু এজন্য প্রয়োজন যথাযথ রণকৌশলের। 

উল্লেখ্য, এর আগে জেডিইউ দলে ছিলেন প্রশান্ত কিশোর। পরে দলের সঙ্গে তাঁর সম্পর্ক বিচ্ছেদ হয়। 

অন্যদিকে,ঝাড়খণ্ডে সম্প্রতি ভোজপুরী-মাগাহি বিতর্ক নিয়েও মুখ খুলেছেন নীতীশ। তিনি বলেছেন, ভোজপুরী ও মাগাহি শুধু কি কোনও একটি রাজ্যের? উত্তরপ্রদেশেও ভোজপুরী বলা হয়, বিহার-ঝাড়খণ্ডেও।

 

সেরা শিরোনাম

Viral Video: ট্রেনের জানলা দিয়ে ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা, যাত্রীদের হাতে পাকড়াও ছিনতাইবাজ, তারপর যা ঘটল.....
ট্রেনের জানলা দিয়ে ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা, যাত্রীদের হাতে পাকড়াও ছিনতাইবাজ, তারপর যা ঘটল.....
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Flight Emergency Landing: 'হাইজ্যাক অ্যালার্ট' ? জার্মানি থেকে দিল্লিমুখী এয়ার ইন্ডিয়ার বিমানের জরুরি অবতরণ জয়পুরে
'হাইজ্যাক অ্যালার্ট' ? জার্মানি থেকে দিল্লিমুখী এয়ার ইন্ডিয়ার বিমানের জরুরি অবতরণ জয়পুরে
Tata Trusts Dispute: Tata গ্রুপের অন্দরে টানাপোড়েন চরমে, জল গড়াল আদালতে, ক্যাভিয়েট দাখিল করলেন নোয়েল টাটা ও ছেলে নেভিল
Tata গ্রুপের অন্দরে টানাপোড়েন চরমে, জল গড়াল আদালতে, ক্যাভিয়েট দাখিল করলেন নোয়েল টাটা ও ছেলে নেভিল

ভিডিও

Telipukur Yuba Sangha | তেলিপুকুর যুব সংঘের এবারের থিম হলো ‘এক পুকুর ভালোবাসা’ | ABP ANANDA LIVE
Phoolbagan Sarbojanin | প্রথম বছরেই চমক দিতে তৈরি ফুলবাগান সর্বজনীন | ABP ANANDA LIVE
ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ২ : দুই নির্বাচন কমিশনারকে কেন পার্টি করলেন ১১জন বিরোধী দলের সদস্য?
ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ১ : রাহুলের বাড়িতে 'চায়ে পে চর্চা' । জ্ঞানেশ ইস্য়ুতে উত্তপ্ত দিল্লি থেকে পাটনা
Prafulla Kanan West | এবার কী চমক থাকছে প্রফুল্ল কানন ওয়েস্টের পুজো? | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget