এক্সপ্লোর

Rahul Gandhi Updates: মা সরস্বতী পক্ষপাতিত্ব করেন না, কলেজে হিজাব বিতর্ক নিয়ে বার্তা রাহুলের

Rahul Gandhi Updates: কর্নাটকের উদুপিতে সম্প্রতি হিজাব পরে কলেজে ঢোকা নিষিদ্ধ করা হয়। তা নিয়ে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছেন ওই কলেজের পড়ুয়ারা। তার জেরে ক্লাসও করা হচ্ছে না তাঁদের।

নয়াদিল্লি: ছেলেমেয়েদের নিয়ে হিন্দু-মুসলিম বাছবিচার নেই বিদ্য়ারী দেবীর, সরস্বতী পুজোর (Saraswati Puja) শুভেচ্ছা জানাতে গিয়ে এমনই মন্তব্য করলেন কংগ্রেস (Congress) সাংসদ রাহুল গাঁধী (Rahul Gandhi)। কর্নাটকের বেশ কিছু কলেজে (Karnataka College) মুসলিম মেয়েদের হিজাব (Hijab Wearing Girls) পরা নিষিদ্ধ করা হয়েছে। সেই প্রসঙ্গেই সে রাজ্যের কলেজ কর্তৃপক্ষকে নিশানা করে রাহুল এমন মন্তব্য করলেন বলে মনে করা হচ্ছে।

শনিবার সরস্বতী পুজো। তার শুভেচ্ছা জানাতে গিয়ে টুইটারে রাহুল লেখেন, ‘পড়ুয়াদের শিক্ষায় যখন হিজাবকে বাধা হতে দিয়ে ভারদের মেয়েদের ভবিষ্যৎ কেড়ে নিচ্ছি আমরা।  মা সরস্বতী সকলকেই জ্ঞান দেন। তিনি পক্ষপাতিত্ব করেন না।’

কর্নাটকের উদুপিতে সম্প্রতি হিজাব পরে কলেজে ঢোকা নিষিদ্ধ করা হয়। হিজাব পরিহিত মেয়েদের ভান্ডারকরস আর্টস অ্যান্ট সায়েন্স ডিগ্রি কলেজের  মূল ফটকে আটকে দেওয়া হয়। বলা হয়, হিজাব খুললে তবেই কলেজে ঢোকা যাবে। তা নিয়ে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছেন ওই কলেজের পড়ুয়ারা। তার জেরে ক্লাসও করা হচ্ছে না তাঁদের। সেই প্রসঙ্গেই রাহুলের এমন মন্তব্য বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: Statue Of Equality: রামানুজচার্যকে শ্রদ্ধার্ঘ মোদির, পদ্মশোভিত ১০০০ কোটির মূর্তি উদ্বোধন হায়দরাবাদে

উল্লেখ্য, সম্প্রতি ওই কলেজের তরফে একটি নির্দেশিকা জারি করে জানানো হয় যে, ক্যাম্পাসের ভিতরে মেয়েরা স্কার্ফ পরতে পারবেন। কিন্তু স্কার্ফ এবং চুড়িদারের ওড়নার রংয়ে মিল থাকতে হবে। কিন্তু কলেজ ক্যাম্পাসে এমনকি ক্যান্টিনে অন্য রংয়ের স্কার্ফ জাতীয় কিছুই পরা  যাবে না।  

এই নিয়ে বিতর্ক চরমে উঠলে কলেজের অধ্যক্ষ নারায়ণ শেট্টি বলেন, ‘‘আমি সরকারি কর্মী। সরকারের নির্দেশ মেনই চলতে হবে আমাকে। আমাকে বলা হয়েছিল, এ বার থেকে কিছু গেরুয়া চাদর গায়ে দিয়েও কলেজে ঢুকবে পড়ুয়ারা। তাই ধর্মের নামে সম্প্রীতি যাতে নষ্ট না হয়, তার জন্যই এমন নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় কিছু ঘটলে অধ্যক্ষকেই দায়ী করো হবে।’’

কর্নাটকের কলেজগুলির নিজের মতো নিয়মকানুন তৈরির অধিকার রয়েছে। মুসলিম মেয়েদের হিজাব পরে ক্লাসে ঢোকায় বিধিনিষেধ নেই একাধিক কলেজে। ক্লাসরুমে হিজাব পরে ঢোকা নিয়ে অস্পষ্টতা থাকলেও, এই সংক্রান্ত বাঁধাধরা কনও নিয়ম নেই। তাই শিক্ষাক্ষেত্রে জামাকাপড়কে কেন টেনে আনা হচ্ছে, তা নিয়ে প্রশ্নও উঠছে।  

বৃহস্পতিবার কর্নাটকের কুণ্ডপুরের জুনিয়র পিইউ গভর্নমেন্ট কলেজেও একেই দৃশ্য দেখা যায়। হিজাব পরে আসায় কলেজে ঢুকতে দেওয়া হয়নি বেশ কিছু মেয়েকে। তাতে প্রায় ছ’ঘণ্টা ধরে মূল ফটকের বাইরে বিক্ষোভ দেখান তাঁরা। থানায় অভিযোগও জানান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mahua Moitra: ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
Supreme Court: সাংসদ-বিধায়ক-মুখ্যমন্ত্রীদের বিরুদ্ধে ভূরি ভূরি অপরাধ মামলা, হলফনামা সুপ্রিম কোর্টে
সাংসদ-বিধায়ক-মুখ্যমন্ত্রীদের বিরুদ্ধে ভূরি ভূরি অপরাধ মামলা, হলফনামা সুপ্রিম কোর্টে
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প

ভিডিও

Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget