এক্সপ্লোর

RBI on Notes : নোটে কি এবার রবীন্দ্রনাথ ঠাকুর, APJ আবদুল কালাম ?

Rabindranath Tagore and APJ Abdul Kalam on banknotes : তবে, এই প্রথমবার নয় যখন আরবিআই ব্যাঙ্কনোটে আরও বিশিষ্ট ব্যক্তিদের ওয়াটারমার্ক যুক্ত করার কথা বিবেচনা করছে

নয়া দিল্লি : ভারতে রিজার্ভ ব্যাঙ্কের (আরবিআই) জারি করা ব্যাঙ্কনোটে শুধুমাত্র জাতির জনক মোহনদাস করমচাঁদ গাঁধীর ওয়াটার মার্ক রয়েছে ৷ কিন্তু এবার ভারতীয় নোটে থাকতে পারে নোবেলজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore) ও দেশের একাদশতম রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের (APJ Abdul Kalam) ওয়াটার মার্ক। এমনই চালুর সিদ্ধান্ত নিতে পারে আরবিআই।

একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আরবিআই-এর সাথে অর্থ মন্ত্রক শীঘ্রই নোটের একটি নতুন সিরিজের জন্য অন্যতম সেরা ভারতীয় লেখক এবং ভারতের মিসাইল ম্যানের ওয়াটারমার্ক প্রবর্তনের বিষয়ে আলোচনা করতে পারে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, আরবিআই এবং সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়া (এসপিএমসিআইএল) আইআইটি-দিল্লির এমেরিটাস অধ্যাপক দিলীপ টি শাহানির কাছে তিন বিশিষ্ট ব্যক্তির ওয়াটারমার্ক সমন্বিত দুটি ভিন্ন নমুনার সেট পাঠিয়েছে। অধ্যাপককে দুটি বিকল্প থেকে একটি সেট নির্বাচন করতে বলা হয়েছে। নির্বাচিত সেট চূড়ান্ত বিবেচনার জন্য সরকারের সামনে উপস্থাপন করা হবে।

এতদিন আরবিআই জারি করা নোটগুলিতে মহাত্মা গাঁধী ছাড়া অন্য কোনও গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের ছবি বা জলছাপ ব্যবহার করা হয়নি। প্রতিবেদনে উদ্ধৃত সূত্রগুলি উল্লেখ করেছে যে, একটি বা তিনটি ওয়াটারমার্ক বেছে নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত 'সর্বোচ্চ স্তরে' নেওয়া হবে। এখন পর্যন্ত কোনও সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়নি।

তবে, এই প্রথমবার নয় যখন আরবিআই ব্যাঙ্কনোটে আরও বিশিষ্ট ব্যক্তিদের ওয়াটারমার্ক যুক্ত করার কথা বিবেচনা করছে। প্রতিবেদনের উল্লেখ, আরবিআইয়ের একটি অভ্যন্তরীণ কমিটি গাঁধীর পাশাপাশি ২০০০ টাকার নোটে রবীন্দ্রনাথ এবং কালামের ওয়াটার মার্ক যুক্ত করার প্রস্তাব করেছে। খোলসা করে বলতে, ২০১৭ সালে, আরবিআই অভ্যন্তরীণ নয়টি কমিটির মধ্যে একটি, যা একটি নতুন সিরিজের ব্যাঙ্কনোটের জন্য নতুন সুরক্ষা বৈশিষ্ট্যগুলির সুপারিশ করার জন্য গঠিত হয়েছিল, ২০২০ সালে তাদের রিপোর্ট জমা দেয়। তাতে প্রস্তাব দেওয়া হয় যে, গাঁধী ছাড়াও, রবীন্দ্রনাথ ঠাকুর এবং কালামের জলচিহ্ন ব্যবহার করা হোক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের
SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের
Success Story:'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget