এক্সপ্লোর

Vande Bharat Train: এ বার চাকা বসে গেল বন্দেভারত ট্রেনের, পরিত্রাণে এগিয়ে এল শতাব্দী এক্সপ্রেস, চূড়ান্ত হয়রানির শিকার যাত্রীরা

Shatabdi Express: রেলের এক আধিকারিক জানান, চাকা বসে যাওয়াতেই যাত্রীদের নামিয়ে ফেলা হয়। দিল্লি থেকে ডেকে আনা হয় শতাব্দী এক্সপ্রেসকে।

নয়াদিল্লি: কখনও মোষের দলকে ধাক্কা, কখনও আবার ধাক্কা গরুর পালকে। তার জেরে গত তিন দিন ধরে তা নিয়ে খবরের শিরোনামে সুপারফাস্ট বন্দেভারত ট্রেন (Vande Bharat Train)। এ বার ট্রেনের চাকাই বসে গেল। তাতে যাত্রীদের নামিয়ে খালি করতে হল ট্রেন। সদ্য যাত্রা শুরু করা বন্দেভারতের জায়গায় ভরসা করতে হল আটের দশক থেকে যাত্রী পরিবহণকারী শতাব্দী এক্সপ্রেসকে (Shatabdi Express)। তাতে চেপেই গন্তব্যে পৌঁছলেন যাত্রীরা। 

চাকা বসে গেল বন্দেভারত ট্রেনের, শতাব্দী এসে উদ্ধার করল যাত্রীদের

শনিবার সকাল ৬টা নাগাদ নয়াদিল্লি স্টেশন থেকে রওনা দেয় বন্দেভারত ২২৪৩৬ ট্রেনটি। কিন্তু খুরজা স্টেশনেই ট্রেনটির গতিরুদ্ধ হয়। রেল সূত্রে জানা গিয়েছে,  দানকুর এবং ওয়েইর স্টেশনের মাঝে গতিরুদ্ধ হয়ে যায় ট্রেনটির। সি-৮ কোচের  বল বিয়ারিং চেপে বসে ট্র্য়াকশন মোটরটি বিকল হয়ে যায়। তার ফলে বসে যায় ট্রেনের চাকা। রেল পরিবহণের ক্ষেত্রে চাকা বসে যাওয়া বলতে বোঝায়, ট্রেনের টাকার বৃত্তাকার, মসৃণ পরিধির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হওয়া বা বসে যাওয়া।

রেলের এক আধিকারিক জানান, চাকা বসে যাওয়াতেই যাত্রীদের নামিয়ে ফেলা হয়। দিল্লি থেকে ডেকে আনা হয় শতাব্দী এক্সপ্রেসকে। তাতে চেপেই রওনা দেন যাত্রীরা। বিয়ারিং চেপে বসার সুরাহা করা গেলেও, ট্রেনটিকে রক্ষণাবেক্ষণের জন্য় ডিপোয় নিয়ে যাওয়া হচ্ছে। ঘটনাক্রম খতিয়ে দেখা হবে। কী কারণে এমন ঘটল, তার কারণ খুঁজে বার করবেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: Vande Bharat Train: মোদির হাতে উদ্বোধন ক’দিন আগেই, সটান মোষের দলকে ধাক্কা, ক্ষতিগ্রস্ত সুপারফাস্ট বন্দেভারত এক্সপ্রেস

রেল সূত্রে জানা গিয়েছে, বন্দেভারত ট্রেনে ১০৬৮ জন যাত্রী ছিলেন। তাঁদের সকলকে শতাব্দী এক্সপ্রেসে সরিয়ে নিয়ে যাওয়া হয়। দিল্লি থেকে সেই ট্রেন এসে পৌঁছতে এবং ফের গন্তব্য়ের উদ্দেশে যাত্রা শুরু করতে বেজে যায় দুপুর ১২টা ৪০ মিনিটে।

ট্র্যাকশন মোটর হল বিদ্যুৎচালিত মোটর। স্বচালিত, বিদ্যুৎ এবং হাইড্রোজেনচালিত ট্রেনগুলিতে এই মোটর থাকে। দ্রুত গতিসম্পন্ন বন্দেভারত ট্রেনের নিরাপদ যাত্রার জন্য এই মোটর ব্যবহৃত হয়েছে। কিন্তু ওই মোটরের সঙ্গে যুক্ত বিয়ারংই সবচেয়ে ঝুঁকিপূর্ণ বলে মত বিশেষজ্ঞদের। একটু এদিক ওদিক হলে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে মত তাঁদের। তাই ট্র্যাকশন মোটরে সমস্যা হওয়াতেই নিরাপত্তার খাতিরে আপাতত ট্রেনটিকে সরিয়ে নেওয়া হয়েছে।

দেশীয় প্রযুক্তিতে তৈরি বন্দেভারত এক্সপ্রেস সেমি-হাইস্পিড ট্রেন। এই ট্রেন সম্পূর্ণ ভাবে স্বচালিত, অর্থাৎ আলাদা করে কোনও ইঞ্জিনের দরকার পড়ে না। বাতানুকূল ট্রেনের দরজাও স্বয়ংক্রিয়। ঘণ্টায় ১৮০ কিলোমিটার বেগে ছুটলেও গ্লাস থেকে চলকে পড়ে না জল। ১৪০ সেকেন্ডে ১৬০ কিলোমিটার পর্যন্ত গতি তুলতে সক্ষম এই ট্রেন। 

দেশীয় প্রযুক্তিতে তৈরি বন্দেভারত ট্রেন

শুধু তাই নয়, এই ট্রেনে রয়েছে ‘কবচ’ প্রযুক্তিও, যাতে অন্য কোনও ট্রেনের সঙ্গে ধাক্কা লাগা এড়ানো যায়। ১৬ কামরার ট্রেনের প্রত্যেকটিতে এমার্জেন্সি টকব্যাক ইউনিটও রয়েছে। এই ট্রেন তৈরিতে খরচ পড়েছে ১১০ থেকে ১২০ কোটি টাকা। অতি সম্প্রতিই এই ট্রেনের উদ্বোধন হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi : 'আপনাদের ওপর আস্থা আছে, দেশের প্রয়োজন আপনাদের', কাদের উদ্দেশে বার্তা প্রধানমন্ত্রীর ?
'আপনাদের ওপর আস্থা আছে, দেশের প্রয়োজন আপনাদের', কাদের উদ্দেশে বার্তা প্রধানমন্ত্রীর ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
Guinness World Records: লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget