এক্সপ্লোর

Vijay Rupani Resignation: বিধানসভা ভোটের এক বছর আগে রূপানিকে কেন দিতে হল ইস্তফা?

হঠাৎ কী কারণে তাঁকে ইস্তফা দিতে হল, এই প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন রূপানি। তিনি বলেছেন, গত পাঁচ বছর ধরে মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্যের মানুষের সেবা করছেন।  

আমেদাবাদ: গুজরাতে অপ্রত্যাশিত রাজনৈতিক ঘটনাক্রমে শনিবার মুখ্যমন্ত্রী পদ থেকে হঠাৎই ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি।  এদিন তিনি তাঁর পদত্যাগপত্র জমা দিলেন রাজ্যপাল দেবব্রত আচার্যর কাছে। ইস্তফা দেওয়ার পর  বিজয় রূপানি সাংবাদিকদের বলেছেন, মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্যের মানুষের সেবা করার সুযোগ দেওযার জন্য তিনি বিজেপি নেতৃত্বকে ধন্যবাদ জানাচ্ছেন। 

গত মাসেই মুখ্যমন্ত্রীত্বের পাঁচ বছর পূর্ণ হয়েছিল রূপানির

হঠাৎ কী কারণে তাঁকে ইস্তফা দিতে হল, এই প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন রূপানি। তিনি বলেছেন, গত পাঁচ বছর ধরে মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্যের মানুষের সেবা করছেন।  এটা খুবই দীর্ঘ একটা সময়। একইসঙ্গে তিনি বলেছেন, বিজেপিতে এটা খুবই স্বাভাবিক ঘটনা।  

রূপানি জানিয়েছেন, বিজেপির সভাপতির নির্দেশিকা অনুযায়ী দলের সংগঠনের কাজে নিজেকে নিয়োজিত রাখবেন তিনি। একইসঙ্গে তিনি বলেছেন, গত পাঁচ বছরে বিজেপি সরকার মানুষের আস্থা ধরে রাখতে সক্ষম হয়েছে। 

উল্লেখ্য, ২০১৬-তে আনন্দিবেন পটেলের জায়গায় তাঁকে মুখ্যমন্ত্রী করা হয়েছিল। তাঁর কার্যকালের পাঁচ বছর গত মাসেই পূর্ণ হয়েছে। যদিও এখনও স্পষ্ট নয়, গুজরাতের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন। মুখ্যমন্ত্রী পদের দৌড়ে মনসুখ মান্ডব্য সহ বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছে। 

কেন ইস্তফা দিলেন রূপানি?

আসলে রূপানির ইস্তফা নিয়ে জল্পনা বেশ কিছুদিন আগে থেকেই চলছিল। মুখ্যমন্ত্রী পদে তাঁর পাঁচ বছর পূর্ণ হওয়ার পরও বিশেষ অনুষ্ঠান হয়েছিল। কিন্তু সূত্রের খবর, রাজ্য সংগঠনের রিপোর্ট রূপানির বিরুদ্ধে ছিল। রাজ্যে আগামী বছর বিধানসভা ভোট হবে। কিন্তু রিপোর্টে বলা হয়েছে, রূপানির নেতৃত্বে ভোটে জেতা সম্ভব নয়। দুদিন আগেই বিএস সন্তোষকে গাঁধীনগরে পাঠানো হয়েছিল। 

রূপানির ইস্তফার পর রাজনৈতিক বিশ্লেষক প্রদীপ সিংহ বলেছেন, আনন্দিবেন পটেলকে সরিয়ে রূপানিকে মুখ্যমন্ত্রী করা হয়েছিল। তখন থেকেই এটা স্পষ্ট ছিল যে, তা স্টপ গ্যাপ ব্যবস্থা। কেননা, রূপানি জননেতা নন। নিজের ক্যারিশ্মায় দলকে জেতানোর ক্ষমতা তাঁর নেই।  তাঁকে নেতৃত্বে রেখে নির্বাচনে লড়াই কতটা কঠিন, তা দল ২০১৭-তেই দেখতে পেয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সর্বশক্তি দিয়ে প্রচারে ঝাঁপাতে হয়েছিল। এরপর কষ্টার্জিত জয় পেয়েছিল বিজেপি। এরপর থেকেই স্পষ্ট ছিল যে, রূপানি দীর্ঘদিন মুখ্যমন্ত্রী পদে থাকবেন না। 

 

 

 

সেরা শিরোনাম

Rahul Gandhi : 'FIR রুজু করতেই হবে', থানায় ধর্নায় বসলেন রাহুল গান্ধী ; সঙ্গী ছররা গুলিতে আক্রান্ত
'FIR রুজু করতেই হবে', থানায় ধর্নায় বসলেন রাহুল গান্ধী ; সঙ্গী ছররা গুলিতে আক্রান্ত
Cockroach Janta Party : ভয়ঙ্কর, ককরোচ জনতা পার্টির ওপর হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে; 'স্বেচ্ছাসেবকের ভাঙল হাত-মহিলাদের লক্ষ্য করে পাথর'
ভয়ঙ্কর, ককরোচ জনতা পার্টির ওপর হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে; 'স্বেচ্ছাসেবকের ভাঙল হাত-মহিলাদের লক্ষ্য করে পাথর'
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget