এক্সপ্লোর

Israel Palestine War: রাতের অন্ধকারে তীব্র বিস্ফোরণ, গাজার হাসপাতালে মৃত্যুমিছিল, মহিলা-শিশু মিলিয়ে নিহত ৫০০

Israel Palestine Conflict: মঙ্গলবার রাতে তীব্র বিস্ফোরণে কেংপে ওঠে গাজা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত আল-আহলি আরব হাসপাতাল।

নয়াদিল্লি: নয় নয় করে দু'সপ্তাহ হতে চলেছে ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধের। তার মধ্যেই সবচেয়ে রক্তক্ষয়ী দিনের সাক্ষী থাকল বিশ্ব। মঙ্গলবার গভীর রাতে গাজার হাসপাতালে তীব্র বিস্ফোরণ ঘটে। তাতে কমপক্ষে ৫০০ জনের মৃত্য়ু হয়েছে, মৃতদের মধ্যে অধিকাংশই মহিলা এবং শিশু। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা (Israel Palestine Conflict)।  আর সেই নিয়ে দোষারোপ, পাল্টা দোষারোপের পালা শুরু হয়ে গিয়েছে। ইজরায়েলি রকেট হামলাতেই এতজনের মৃত্যু হয়েছে বলে দাবি হামাসের। অন্য দিকে, ইজরায়েলের দাবি, ভুল করে হামাসই ওই হাসপাতালে রকেট ছুড়েছে। (Israel Palestine War)

মঙ্গলবার রাতে তীব্র বিস্ফোরণে কেংপে ওঠে গাজা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত আল-আহলি আরব হাসপাতাল। ১৮৮২ সালে নির্মিত ওই হাসপাতালটি গাজার প্রাচীনতম হাসপাতাল। আল-আহলি আরব নামের অর্থ আরবের মানুষের হাসপাতাল। প্রত্যেক বছর ওই হাসপাতালে ৪৫ হাজারের বেশি রোগীর আগমন ঘটে। বয়স্ক মহিলা, আগুনে পোড়া, অপুষ্টিতে ভোগা রোগীদের বিনামূল্যে চিকিৎসা করা হয় সেখানে। বিনামূল্যে স্ক্রিনিং করে স্তন ক্যান্সার শনাক্ত করার পাশাপাশি শিশু এবং প্রাপ্তবয়স্কদের ট্রমা থেকে বের করে আনতে মনোবিদও রয়েছেন। 

শুধু তাই নয়, শহরের বাইরে গ্রামাঞ্চলের মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিতে মোবাইল ক্লিনিকও রয়েছে আল-আহলি আরব হাসপাতালের। ২০১৪ সালে ইজরায়েল যখন গাজায় হামলা চালায়, সেই সময় প্রত্যেক দিন গড়ে ৪৫ জন আগুনে পোড়া রোগীর চিকিৎসা হয় সেখানে, যার মধ্যে অর্ধেক রোগীই ছিল শিশু। 

তাই ওই হাসপাতালে হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে আন্তর্জাতিক মহল। প্যালেস্তিনীয় কর্তৃপক্ষ এই হামলাকে 'গণহত্যা', 'মানবিক বিপর্যয়' বলে উল্লেখ করেছেন। সৌদি আরব সরাসরি ইজরায়েলকে কাঠগড়ায় তুলেছে। তাদের দাবি, 'ইজরায়েলি আক্রমণকারীরা জঘন্য অপরাধ ঘটিয়েছে'। কাতারের তরফে এই পরিস্থিতিকে 'বিপজ্জনক' বলে উল্লেখ করা হয়।

জার্মানির চ্যান্সেলর ওলাফ স্কোলৎস জানিয়েছেন, হাসপাতালের উপর এই হামলার তদন্ত হওয়া প্রয়োজন।  তিনি বলেন, "গাজার হাসপাতালে বিস্ফোরণের ছবি দেখে আতঙ্কিত আমি। নিরীহ মানুষজন মারা গিয়েছেন, আহত হয়েছেন। ওঁদের পরিবারকে সমবেদনা জানাই। এই হামলার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়া উচিত।" রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্টোনিও গুটারেস এই হামলার তীব্র নিন্দা করেছেন। 

প্যালেস্তিনীয় কর্তৃপক্ষ জানিয়েছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা। মৃতদের মধ্যে অধিকাংশই নারী এবং পুরুষ, যাঁদের মধ্যে বহুজনকে এখনও পর্যন্ত শনাক্ত করা যায়নি। হাসপাতাল থেকে সারি সারি দেহ বের করে আনার যে ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, তা দেখে শিউড়ে উঠেছেন সকলে।

গাজাকে ফুঁড়ে ফেলতে এর আগে ইজরায়েলের তরফে স্থানীয় বাসিন্দাদের ভিটেমাটি ছেড়ে বেরিয়ে যেতে বলা হয়েছিল। গাজার মোট পাঁচটি হাসপাতালকেও হুঁশিয়ারি দেয় ইজরায়েল। হাসপাতাল খালি করে দিতে বলা হয়। তাই এই ঘটনায় ইজরায়েলের দিকে আঙুল উঠতে শুরু করেছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী, যুদ্ধকালীন পরিস্থিতিতেও হাসপাতালে কখনও হামলা করা যায় না। কিন্তু গাজায় সেই নিয়ম লঙ্ঘিত হতে দেখা গেল। আইন জানা সত্ত্বেও কেন হাসপাতালগুলি খালি করতে হুঁশিয়ারি দেওয়া হল, প্রশ্ন উঠছে।

ইজরায়েল জানিয়েছে, গাজার দক্ষিণ অংশ ছেড়ে যে প্যালেস্তিনীয়রা চলে গিয়েছেন, তাঁদের কাছে মানবিক সাহায্য পৌঁছে দেওয়া যাবেয কিন্তু কোন উপায়ে গাজায় মানবিক সাহায্য় এসে পৌঁছবে, কার মাধ্যমে প্যালেস্তিনীয়দের কাছে পৌঁছবে, সেই নিয়ে বিশদ তথ্য দেওয়া হয়নি। ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত গাজায় কোণও ত্রাণ বা সাহায্য পৌঁছতে দেয়নি ইজরায়েলি বাহিনী।

স্বভাবতই উদ্বেগ ক্রমশ বাড়ছে। কারণ, গত সপ্তাহে গাজার দক্ষিণ অংশের বাসিন্দাদের এলাকা খালি করে দেওয়ার নির্দেশ দেয় ইজরায়েল। কিন্তু তার পরও লাগাতার বোমাবর্ষণ চালিয়ে যায়। যে রাস্তা দেশ ছাড়ার জন্য নিরাপদ বলে ধরা হয়, রকেট ছুড়ে সেই রাস্তাও উড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ ইজরায়েলের বিরুদ্ধে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Former State Minister Asish Banerjee Death Mystery: “এর পিছনে অনেক বড় কারণ আছে ..”, রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুতে মুখ খুললেন রামপুরহাটের বিজেপি বিধায়ক ধ্রুব সাহা
“এর পিছনে অনেক বড় কারণ আছে ..”, রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুতে মুখ খুললেন রামপুরহাটের BJP বিধায়ক ধ্রুব সাহা
Asish Banerjee Death: অধ্যাপনা থেকে রাজনীতিতে এসেছিলেন ‘মাস্টারমশাই’, গায়ে কালি লাগাই কি মেনে নিতে পারলেন না? আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু
অধ্যাপনা থেকে রাজনীতিতে এসেছিলেন ‘মাস্টারমশাই’, গায়ে কালি লাগাই কি মেনে নিতে পারলেন না? আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ISI Agent Arrested: ১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
Embed widget