এক্সপ্লোর

Kolkata Safe Home সেফ হোম হচ্ছে ললিত গ্রেট ইস্টার্ন হোটেল, গীতাঞ্জলি স্টেডিয়াম ও নেতাজি ইন্ডোরে

বেসরকারি হাসপাতালের সহায়তায় উদ্যোগ রাজ্যের

কলকাতা:  করোনা মোকাবিলাকেই যে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হবে, তা মুখ্যমন্ত্রীর পদে শপথ নিয়েই জানিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

রাজ্যে ক্রমবর্ধমান কোভিড পরিস্থিতি মোকাবিলায় বর্তমান রাজ্য প্রশাসন যে যথেষ্ট সচেষ্ট, তার আবারও প্রমাণ মিলল। হাসপাতালের বেড সমস্যা মেটাতে বেসরকারি হাসপাতালের সঙ্গে যৌথভাবে সেফ হোম চালু করছে রাজ্য সরকার। 

প্রশাসনের উদ্যোগে আরও নতুন ৩টি সেফহোম হচ্ছে কলকাতায়। সেফ হোম হচ্ছে ললিত গ্রেট ইস্টার্ন হোটেল, গীতাঞ্জলি স্টেডিয়াম ও নেতাজি ইন্ডোরে। 

জাবা গিয়েছে, নতুন তিনটি সেফহোমে থাকছে প্রায় ৬০০ বেড। এই তিনটি সেফহোমের দায়িত্বে আমরি হাসপাতাল কর্তৃপক্ষ।

এর আগে, সল্টলেক স্টেডিয়ামে তৈরি হয় কোভিড হাসপাতাল। আমরি হাসপাতাল পরিচালিত এই হাসপাতালে টুইন শেয়ার ও সিঙ্গল কেবিন সহ থাকছে মোট ২৩৩টি বেড। ভাড়া পড়বে ৩ থেকে ৮ হাজার টাকা প্রতিদিন।

তার আগে করোনা চিকিৎসায় হাসপাতালে পরিণত হয় কিশোর ভারতী স্টেডিয়াম। ১৫৩ বেডের হাসপাতালে জেনারেল বেডের পাশাপাশি রয়েছে আইসিইউ, এইচডিইউ। রয়েছে অক্সিজেন প্ল্যান্টও।

পাইকপাড়ার হরেকৃষ্ণ শেঠ লেনে মহিলাদের হস্টেলে ৭৫ বেডের সেফ হোম তৈরির উদ্যোগ নিয়েছে কলকাতা পুরসভা।  প্রথম পর্যায়ে ৪০টি বেড থাকছে। থাকছে অক্সিজেন পার্লার। 

বাঁকুড়ার বিকনায় কর্মতীর্থকে রূপান্তর করা হয়েছে সেফ হোমে। ৫০ বেডের সেফ হোমে ২৫টি বেড মহিলাদের জন্য ও ২৫টি বেড পুরুষদের জন্য রাখা হয়েছে।

এছাড়া, দক্ষিণ কলকাতার উত্তীর্ণয় চালু হয় সেফ হোম।  আপাতত ১০০ বেডের এই সেফ হোমে উপসর্গহীন রোগীদের রাখা হবে। থাকবেন চিকিত্‍সক ও নার্স। পরে বেডের সংখ্যা বাড়িয়ে ৫০০ করার পরিকল্পনা রয়েছে সরকারের।  

এর আগে, সরকারি হাসপাতালে বেড সংখ্যা বৃদ্ধিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সিদ্ধান্ত নেওয়ার অনুমতি দিয়েছে রাজ্য স্বাস্থ্য় দফতর।  এবার থেকে বিভিন্ন সরকারি হাসপাতালে কোভিড বেডের সংখ্যা বৃদ্ধি নিয়ে স্থানীয়ভাবে সিদ্ধান্ত নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। আর স্বাস্থ্য ভবনের মুখাপেক্ষী হতে হবে না।

রাজ্য স্বাস্থ্য দফতর জানিয়েছে, বিভিন্ন মেডিক্যাল কলেজের প্রিন্সিপ্যাল এবং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকরাই কোভিড বেড বাড়ানোর ব্যাপারে এবার থেকে সিদ্ধান্ত নিতে পারবেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
Annapurna Yojana : এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?
এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget