এক্সপ্লোর

QR Code Cyber Fraud: কিউআর কোড স্ক্যান করতেই গায়েব টাকা, সাইবার প্রতারণার শিকার অবসরপ্রাপ্ত পুলিশকর্মী

আস্থা অর্জনের জন্য প্রতারকরা সেনাবাহিনীর পোশাক পরে ভিডিও কলও করে বলে অভিযোগ....

প্রকাশ সিনহা, কলকাতা:  ওটিপির পরিবর্তে এবার কিউআর কোড ব্যবহার করে সাইবার প্রতারণার অভিযোগ। অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীর পেনশন অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল প্রতারকদের বিরুদ্ধে। 

পর্ণশ্রীর বাসিন্দা কেন্দ্রীয় ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি) অবসরপ্রাপ্ত অফিসার মানস দাশগুপ্তর দাবি, লকডাউনের সময়ে কাজকর্মের অসুবিধায় পড়ায় চামড়ার ব্যাগ ও হস্তশিল্পের অনলাইন ডেলিভারি ব্যবসা শুরু করেন তিনি ও তাঁর ছেলে-বৌমা। এর জন্য ফেসবুকে বিজ্ঞাপন দেন। 

অভিযোগ, এর সূত্র ধরেই যোগাযোগ করে প্রতারকরা। তিনি বলেন, একদিন একটি অচেনা নম্বর থেকে ফোন আসে। সেখানে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিজেকে সেনাবাহিনীর গানম্যান বলে পরিচয় দেয়। 

বলা হয়, তাদের ৩০টি ব্যাগের অর্ডার দিতে চায় তারা। জিনিস পৌঁছবে দমদমের সেনা ক্যান্টিনে। এ-ও বলা হয়, সিনিয়র অফিসার ফোন করবেন। 

আস্থা অর্জনের জন্য প্রতারকরা সেনাবাহিনীর পোশাক পরে হোয়াটসঅ্যাপে ভিডিও কলও করে বলে অভিযোগ। 

পেমেন্টের প্রসঙ্গ উঠলে বলা হয়, হোয়াটসঅ্যাপে একটি কিউ আর কোড পাঠানো হচ্ছে, তাতে স্ক্যান করলে পেমেন্ট প্রক্রিয়া চালু হবে।

পাশাপাশি, প্রতারকা মানসবাবুকে জানান, তাঁর ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বর দিতে। কারণ, সেনা কোনও ব্যবসায়িক অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবে না। 

অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীর অভিযোগ, প্রতারকদের পাঠানো কিউআর কোড স্ক্যান করা মাত্র তাঁর পেনশন অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যায় ৫-৬ হাজার টাকা।

তিনি প্রতারণার শিকার বুঝতে পেরেই, ব্যাঙ্কে ফোন করে যাবতীয় পেমেন্ট ব্লক করার নির্দেশ দেন মানসবাবু। একইসঙ্গে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।  

তাঁর দাবি, তারপরও বারবার বিভিন্ন নম্বর থেকে ফোন করে তাঁকে বিরক্ত করা হয়। এখনও ফোন আসছে বলে জানান তিনি। 

গোটা বিষয়টি খতিয়ে দেখছে লালবাজার সাইবার সেল ও পর্ণশ্রী থানা। পুলিশের তরফে সকলের উদ্দেশে সতর্কবার্তা, যেখানে সেখানে কিউ আর কোড স্ক্যান করবেন না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Purulia News: নদিয়া জেলা পরিষদের পর এবার পুরুলিয়া জেলা পরিষদ, একজোট তৃণমূল-বিজেপি
নদিয়া জেলা পরিষদের পর এবার পুরুলিয়া জেলা পরিষদ, একজোট তৃণমূল-বিজেপি
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি, 'আইনত ব্যবস্থার' কথা বললেন মুখ্যমন্ত্রী; রিল বানানো ২ জনের নামও উল্লেখ
অন্নপূর্ণা যোজনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি, 'আইনত ব্যবস্থার' কথা বললেন মুখ্যমন্ত্রী; রিল বানানো ২ জনের নামও উল্লেখ
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার 'ভেরিফিকেশন' নিয়ে জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “ ২ কোটি ১৬ লক্ষ মোট আবেদন করেছেন, কারা কারা বিবেচিত হবেন..”
অন্নপূর্ণা যোজনার 'ভেরিফিকেশন' নিয়ে জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “ ২ কোটি ১৬ লক্ষ মোট আবেদন করেছেন, কারা কারা বিবেচিত হবেন..”

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget