এক্সপ্লোর

Maharashtra lockdown : পূর্ণ লকডাউন মহারাষ্ট্রে ? জরুরি ভিত্তিতে বৈঠক আজ

সেকেন্ড ওয়েভে সংক্রমণ বাড়ার গতিতে ছেদ নেই। করোনা সংক্রমণের দৈনিক রেকর্ড ফের দেশে। গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার তিনশো চুরাশি জন। একদিনে মারা গিয়েছেন সাতশো চুরানব্বই জন। এই নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল এক লক্ষ আটষট্টি হাজার ছশো একত্রিশ। 

মুম্বই : বাগে আসছে না পরিস্থিতি। একদিনে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৫৯ হাজার। বেগতিক দেখে তড়িঘড়ি সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। তবে কি পূর্ণ লকডাউনের পথে মহারাষ্ট্র ?

কেন মহারাষ্ট্রে চিন্তার কারণ করোনা ?

করোনার দ্বিতীয় ঢেউ চিন্তা বাড়িয়েছে প্রধানমন্ত্রীর। দেশের বিভিন্ন প্রান্তে জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নতুন করে উদ্বেগ বাড়িয়েছে মহারাষ্ট্র। যেখানে গত একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ৫৮,৯৯৩ জন। রাজ্যে মারা গিয়েছেন ৩০১ জন। শুধু মুম্বইতেই করোনা আক্রান্তের সংখ্যা ৯,২০০। যার মধ্যে মারা গিয়েছেন ৩২ জন। সব মিলিয়ে রাজ্যে আক্রান্তের সংখ্যা ৩২,৮৮,৫৪০। যার মধ্যে প্রাণ হারিয়েছেন ৫৭,৩২৯জন। মহারাষ্ট্রের এই ভয়াবহ পরস্থিতি কপালে চিন্তার ভাঁজ ফেলেছে উদ্ধব সরকারের।

জরুরি ভিত্তিতে বৈঠকের ডাক মুখ্যমন্ত্রীর

রাজ্যে উদ্বেগজনক পরিস্থিতি দেখে শনিবার সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেখানে 'মহাবিকাশ অগড়ি' সরকারের নেতাদের পাশাপাশি আমন্ত্রণ জানানো হয়েছে বিজেপি, এমএনএস, এপিআই, এসপি ও অন্যান্য দলের নেতাদের। সূত্রের খবর, পূর্ণ লকডাউনের বিষয়ে আলোচনা হতে
পারে সর্বদলীয় বৈঠকে। লকডাউনের বিষয়ে ইতিমধ্যেই মুখ খুলতে শুরু করেছেন বিরোধীরা। উদ্ধব সরকারকে ছোট ব্যবসায়ীদের স্বার্থের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নিতে বলেছেন তাঁরা।

করোনা রুখতে কী কী ব্যবস্থা ?

রাজ্যের ভয়াবহ পরিস্থিতির কথা মাথায় রেখে ইতিমধ্যেই 'নাইট কারফিউ'- জারি করেছে রাজ্য সরকার। রাত ৮টা থেকে সকাল ৭টা পর্যন্ত রয়েছে এই বিধিনিষেধ। অত্যাবশ্যকীয় পণ্য পরিষেবাকে এই বিধিনিষেধের বাইরে রাখা হয়েছে।গতকাল ৯ এপ্রিল থেকেই রাজ্যে 'উইকেন্ড লকডাউন' জারি হয়েছে।আগামী ১২ এপ্রিল পর্যন্ত এই লকডাউন জারি থাকবে।

পূর্ণ লকডাউনের পথে মহারাষ্ট্র ?

মহারাষ্ট্রে করোনার পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই উষ্মা প্রকাশ করেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে। তিনি বলেন, 'বর্তমানে রাজ্যের পরিস্থিতির কথা চিন্তা করে ২-৩ সপ্তাহের পূর্ণ লকডাউন প্রয়োজন। আমরা আশা করছি, যে সকল ব্যবস্থা নেওয়া হয়েছে তাতে ভাইরাস নিয়ন্ত্রণ করা যাবে।রাজ্যে করোনা আক্রান্তের উর্ধ্বমুখী গ্রাফের কথা চিন্তা করে কেন্দ্রীয় সরকারের পরামর্শ ও সাহায্য নেওয়া হবে।'

 

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Abhijeet Dipke : 'অভিজিৎকে কোথায় নিয়ে গেছেন ?' দিল্লি পুলিশকে প্রশ্ন ককরোচ জনতা পার্টির
'অভিজিৎকে কোথায় নিয়ে গেছেন ?' দিল্লি পুলিশকে প্রশ্ন ককরোচ জনতা পার্টির

ভিডিও

Durga Puja 2026 : এবিপি আনন্দের ‘নগরভাবনায় সেরা’ পুরস্কার পেল হাতিবাগান সর্বজনীন | ABP Ananda
Durga Puja 2026 | পুনর্নির্মানে সেরার শিরোপা জিতে নিল সিঁথি বন্ধুদল স্পোর্টিং ক্লাব | #abpananda
Durga Puja 2026 : মহাষষ্ঠীতে ত্রিধারা সম্মিলনীর প্যান্ডেলে জনজোয়ার | ABP Ananda | Tridhara Sammilani
Durga Puja 2026 : শ্রীরামপুরের চাতরা দুর্গাপুজোয় সাবেকিয়ানার ছোঁয়া | ABP Ananda
Durga Puja 2026 | বালুরঘাটে পুজো উদ্বোধন Sukanta Majumdar-এর, ধুনুচি হাতে করলেন আরতি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget