এক্সপ্লোর

Manmohan Singh: 'প্রাক্তন প্রধানমন্ত্রী নয়, পরিবারের মানুষকে হারালাম', মনমোহন সিংহের প্রয়াণে শোকস্তব্ধ দীপা, প্রদীপ, অধীর

Manmohan Singh Death: ১৯৭১ সালে কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রকের অর্থনৈতিক পরামর্শদাতার দায়িত্ব নিয়েছিলেন। পরের বছর কেন্দ্রীয় অর্থমন্ত্রকের মুখ্য অর্থনৈতিক পরামর্শদাতা ছিলেন মনমোহন সিংহ।

কলকাতা: থামল দীর্ঘ এক সফর। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী মনমোহন সিংহ। ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। বৃহস্পতিবার সন্ধেয় আচমকাই স্বাস্থ্যের অবনতি ঘটে। তড়িঘড়ি দিল্লির AIIMS-এ ভর্তি করা হয় তাঁকে। কিন্তু যখন হাসপাতালে আনা হয়, তখনই শ্বাসকষ্ট গুরুতর সমস্যা হয়ে উঠেছিল বলে জানা যায়। তড়িঘড়ি ICU-তে ভর্তি করা হয় তাঁকে। কিন্তু শেষরক্ষা হল না। চলে গেলেন মনমোহন।

প্রাক্তন মুখ্যমন্ত্রী মনমোহন সিংহের প্রয়াণে কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য্য বলছেন, 'সত্যিই এটা ভীষণ দুঃখের। ভীষণ খারাপ লাগছে। এত মৃদুভাষী, স্পষ্টবক্তা, সৎ, নিষ্ঠাবান মানুষ আমি আমার  রাজনৈতিক জীবনে খুব কম দেখেছি। ওঁর ব্যক্তিত্ব কখনোই আমরা বাইরে থেকে বুঝতে পারতাম না। অর্থনীতির ওপর ওঁর গভীরতা আজও আমার স্পষ্ট মনে রয়েছে। উনি রাজ্যসভায় ঢুকে ৫ মিনিট একটি কথা বলেছিলেন। উনি বলেছিলেন ভারতবর্ষের জিডিটি গ্রোথ ২ পার্সেন্ট কমে যাবে। অবাক হয়ে গিয়েছিল সারা বিশ্বের মানুষ, কীভাবে তিনি এই নিখুঁত অঙ্কটা বললেন। সত্যি সত্যিই কমে গিয়েছিল। জাপান তাঁকে ডেকে নিয়ে গিয়ে সম্মান দিয়েছিল। কিন্তু ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দলের থেকে ওঁর যে সম্মান প্রাপ্য ছিল সেটি উনি পাননি। এটা দুঃখের হলেও যন্ত্রণা নিয়েই এটা স্বীকার করতে হবে। আমরা চাই ভারতবর্ষে এমন প্রধানমন্ত্রী হোন যিনি ভারতবর্ষকে ভালবাসবেন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষকে একত্রিত করে চলবেন। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।'

প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী বলছেন, 'ওঁর নেতৃত্বে কখনও রেলে কাস্টমসে ছিলাম,তাঁর অধীনে আমরা পার্লামেন্ট দেখেছি। আমাদের দলের নেতা। এত ভদ্র, সভ্য, সজ্জন, জ্ঞানী একটি ব্যক্তি, একজন সাধুসম মানুষ ছিলেন। রাজনৈতিক দল করলেও যাঁর ভাবনায় চলনে বলনে মানুষের প্রতি সম্মান, দেশের প্রতি সম্মান ভালবাসা প্রকাশ পেত। খুবই খারাপ লাগছে। এইরকম সাধুসম মানুষ চলে গেলেন।'

কংগ্রেস নেত্রী দীপা দাসমুন্সি বলছেন, 'আজ সবাই আমরা ভীষণ ভারাক্রান্ত। এমন একজন মানুষকে আমরা হারিয়েছি.. মনমোহন সিংহ দেশের প্রধানমন্ত্রী নিশ্চয়ই ছিলেন, সঙ্গে ছিলেন একজন বড় অর্থনীতিবিদ। কিন্তু উনি আমি এবং আমার স্বামী ওঁর কাছে কৃতজ্ঞ কারণ উনি আমাদের নিজের পরিবারের অংশ বলে মনে করেছেন। আমাদের গাইড করেছেন। আমাদের মাথার ওপর মেন্টর হিসেবে উনি ছিলেন। যখন প্রিয় অসুস্থ তখন তিনি স্পেশাল ফ্লাইট পাঠিয়ে তাঁকে কলকাতা থেকে দিল্লি নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছিলেন। আমি আমার পরিবারের একজন মানুষকে হারিয়েছি বলেই মনে হচ্ছে। এই ক্ষতিটা আমি কীভাবে বলব বুঝে উঠতে পারছি না।'

আরও পড়ুন: Uorfi Javed: কখনও প্লাস্টিক, কখনও গাছপালা.. কেন এমন সব অদ্ভুত পোশাক পরেন উরফি জাভেদ?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

সেরা শিরোনাম

News Live Updates: গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
Cockroach Janta Party : 'তা করলেই আরশোলারা অদৃশ্য হয়ে যাবে', স্পষ্ট বলল ককরোচ জনতা পার্টি...
'তা করলেই আরশোলারা অদৃশ্য হয়ে যাবে', স্পষ্ট বলল ককরোচ জনতা পার্টি...
Cockroach Janta Party: জামিন পেলেন অভিজিৎ দীপকে, শর্তসাপেক্ষে মুক্তি দিল আদালত, সই করতে হচ্ছে ৫০০০০ টাকার বন্ডে
জামিন পেলেন অভিজিৎ দীপকে, শর্তসাপেক্ষে মুক্তি দিল আদালত, সই করতে হচ্ছে ৫০০০০ টাকার বন্ডে
Nitish Kumar: ‘ন’জনকে খুন করিয়েছি আমি’, অকপট স্বীকারোক্তি বিধায়কের, বিতর্ক শুরু হতে বললেন…
‘ন’জনকে খুন করিয়েছি আমি’, অকপট স্বীকারোক্তি বিধায়কের, বিতর্ক শুরু হতে বললেন…

ভিডিও

Durga Puja 2026 | সাউথসিটি মলে এই প্রথমবার দুর্গাপুজো, থিম যাত্রা
Mamata Banerjee: 'তোমাদের দিদি দৃঢ়ভাবে তোমাদের পাশে আছে', CJP-র পাশে থাকার বার্তা মমতার | ABP Ananda
Calcutta High Court: রাজ্যে স্ট্যাম্প পেপারের 'আকাল', অভিযোগ তুলে জনস্বার্থ মামলা | ABP Ananda
Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget