এক্সপ্লোর

সিকিম নিয়ে চিনের মনোভাব অস্বাভাবিক আগ্রাসী, ক্ষোভ জয়শঙ্করের

নয়াদিল্লি:  ভুটানের ডোকালামে সেনা মোতায়েন নিয়ে ভারত-চিন সম্পর্ক এইমুহূর্তে অস্থির। এই পরিস্থিতিতে মঙ্গলবার কূটনৈতিক স্তরে ভারতের বিদেশনীতি নিয়ে এক বৈঠকে মুখ খুললেন বিদেশসচিব এস.জয়শঙ্কর। সেই আলোচনা সভাতেই বিদেশসচিব মন্তব্য করেন, সিকিম নিয়ে চিনের মনোভাব এইমুহূর্তে অস্বাভাবিক বেশি আগ্রাসী। জয়শঙ্কর জানিয়েছেন, বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্যে কূটনৈতিক স্তরে বেজিংয়ের সঙ্গে সমানে আলোচনা চালিয়ে যাচ্ছে দিল্লি। তিনি একথাও বলেছেন একমাত্র আলোচনার মাধ্যমেই শান্তির পথ বের করা সম্ভব দুদেশের। সূত্রের খবর, গত সপ্তাহেই বেজিং বিভিন্ন দেশের কূটনীতিকদের ডেকে ডোকালাম পরিস্থিতি এবং সেই নিয়ে নিজেদের মনোভাব জানিয়ে দেয়। সেই একই পথে হেঁটে গতকাল বিভিন্ন দেশের কূটনীতিকদের সামনে ডোকালাম এবং চিনের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে নিজেদের মনোভাব পরিষ্কার করে বুঝিয়ে দেয় নয়াদিল্লি। গতকালের বৈঠকে উপস্থিত ছিল মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, জাপান এবং জার্মানির কূটনীতিকরা। বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গাঁধীও। এদিকে গতকাল ফের চিনের বিদেশমন্ত্রক ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেছে, তারা যেন নিজেদের রাজনৈতিক স্বার্থ পূরণ করার জন্যে ডোকালামে অনধিকার প্রবেশ না করে। বেজিং আরও জানিয়েছে, ভবিষ্যত সংঘাত এড়াতে অবিলম্বে যেন দিল্লি ডোকালাম থেকে সেনা সরিয়ে নেয়। পিটিআই সূত্রে খবর, বৈঠক প্রসঙ্গে বলতে গিয়ে এক সাংসদ জয়শঙ্করের বক্তব্য উল্লেখ করে বলেন, সিকিম নিয়ে চিনের মনোভাব প্রয়োজনের চেয়ে বেশি আগ্রাসী হলেও, সেটা মোটেই জটিল নয়। বৈঠকে একবারও যুদ্ধ-পরিস্থিতি বা সংঘাত, এধরনের কোনও শব্দ চয়ন করেননি জয়শঙ্কর, জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক বৈঠকে উপস্থিত আর এক সদস্য। প্রসঙ্গত, প্রায় এক মাস ধরে ভুটানের ডোকালাম এলাকায় চিনের রাস্তা নির্মাণ পরিকল্পনায় বাধা দিয়ে সেখানে সেনা মোতায়েন করে রেখেছে ভারত। ওই ঘটনা থেকে দুদেশের সংঘাতের শুরু। চিনের দাবি, ওই এলাকাটি তাদের। ভারত যেন অবিলম্বে সেনা সরিয়ে নেয়। দিল্লিও নিজেদের সিদ্ধান্তে অনড়। এরপরই সেখানকার অস্থির পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আন্তর্জাতিক মহল। সেইজন্যে গতকাল বৈঠক ডেকে সীমান্ত পরিস্থিতি সংক্ষেপে জানালেন বিদেশসচিব।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE
Coochbehar News | ধৃতদের সঙ্গে প্রদীপ্ত বসুর যোগাযোগ ? | ABP Ananda LIVE
SFI Jadavpur University | যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুমুল উত্তেজনা, প্রতিবাদে মানববন্ধন তৈরি করল SFI

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget