এক্সপ্লোর

উমর খালিদদের সেমিনারে আমন্ত্রণ বাতিল ঘিরে এবিভিপি-আইসা সংঘর্ষে উত্তপ্ত দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজ

নয়াদিল্লি: উমর খালিদ, শেহলা রশিদকে সেমিনারে বক্তা হিসাবে আমন্ত্রণ জানিয়েও বাতিল করার ঘটনায় বুধবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ রামজাস কলেজে সংঘর্ষে জড়াল বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি ও বাম ছাত্রগোষ্ঠী আইসা-র সদস্যরা। বহু ছাত্রছাত্রী ও তিনজন শিক্ষক জখম হয়েছেন বলে দাবি একটি সূত্রের। ৪০ জন পড়ুয়াকে আটক করা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গতকালই জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের দুই পড়ুয়া উমর ও শেহলাকে 'দেশ-বিরোধী'আখ্যা দিয়ে রামজাস কলেজের সেমিনারে বক্তা হিসাবে ডাকার প্রতিবাদে বিক্ষোভ দেখায় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। অভিযোগ, তারা সেমিনার কক্ষের জানালায় পাথর ছোঁড়ে, দরজায় তালা লাগিয়ে দেয়। শেষ পর্যন্ত তাদের চাপেই কলেজ কর্তৃপক্ষ ঘোষণা করে, উমর ও শেহলাকে পাঠানো আমন্ত্রণ বাতিল করা হয়েছে, তবে সেমিনার হবে। প্রসঙ্গত, গত বছর জেএনইউ-তে বিতর্কিত অনুষ্ঠানে ভারত-বিরোধী স্লোগান দেওয়ার অভিযোগে কয়েকজন ছাত্রের সঙ্গে উমরও দেশদ্রোহিতা মামলায় জড়িয়ে পড়েন। তাঁকে ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রাক্তন নেত্রী শেহলাকে আমন্ত্রণ প্রত্যাহারের প্রতিবাদে রামজাস কলেজের শিক্ষক, পড়ুয়াদের একাংশ ও আইসা সদস্যরা আজ মরিস নগর থানা পর্যন্ত মিছিল করার সিদ্ধান্ত নেয়। কলেজ প্রশাসন খোলাখুলি মতপ্রকাশের স্বাধীনতা খর্ব করার প্রয়াসের কাছে মাথা নত করল বলে অভিযোগ তুলে তাদের দাবি, গতকালের 'গুন্ডামিতে' জড়িত এবিভিপি কর্মীদের শাস্তি দিতে হবে। কিন্তু এবিভিপি তাদের মিছিল করতে দেয়নি, ছাত্র, শিক্ষকদের তালাবন্ধ করে আটকে রাখে বলে অভিযোগ। তাদের ছাড়াতে বাইরে থেকে কলেজে ঢোকার চেষ্টা করে আইসা-র লোকজন। তাদের দাবি, যেসব পড়ুয়া-শিক্ষক বাইরে বেরতে চাইছে, তাদের মারধর করছে এবিভিপি কর্মীরা। এদিকে কলেজের অধ্যক্ষ রাজেন্দর প্রসাদ জানিয়েছেন, তিনি সেমিনারের আয়োজক শিক্ষকদের সঙ্গে আলোচনা করছেন। উভয় পক্ষকেই শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন তিনি। গতকাল তিনি বলেছিলেন, কলেজ কর্তৃপক্ষ মতপ্রকাশের অধিকারের পক্ষে, তবে বর্তমান পরিস্থিতি মাথায় রেখেই উমর, শেহলাকে আমন্ত্রণ বাতিল করা হল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget