এক্সপ্লোর

জাতীয় নাগরিকপঞ্জি থেকে বাদ পড়লেই নাম কাটা যাবে না ভোটার তালিকায়, বললেন মুখ্য মুখ্য নির্বাচন কমিশনার

নয়াদিল্লি: অসমে চূড়ান্ত খসড়া জাতীয় নাগরিকপঞ্জিতে (এনআরসি) নাম না ওঠা ৪০ লক্ষ লোককে ভরসা দিয়ে নির্বাচন কমিশন বলল, ওই তালিকায় নাম না থাকলেই তাঁদের নাম ভোটার লিস্ট থেকে আপনাআপনিই বাদ পড়বে না। মুখ্য নির্বাচন কমিশনার ও পি রাওয়াত পিটিআইকে বলেছেন, এটা খসড়া জাতীয় নাগরিকপঞ্জি। এরপর ওই ৪০ লক্ষ লোককে পরবর্তী এক মাসে জানানো হবে, কী কী কারণে তাঁদের নাম ওঠেনি। তারপর তাঁরা তাঁদের আপত্তি, দাবি বা বক্তব্য জানাতে পারবেন। সেই দাবি, আপত্তির ওপর সিদ্ধান্ত গৃহীত হবে। একমাত্র তারপরই চূড়ান্ত জাতীয় নাগরিকপঞ্জি প্রকাশ করা হবে। অসমের মুখ্য নির্বাচন কমিশনার চূড়ান্ত খসড়া জাতীয় নাগরিকপঞ্জি প্রকাশের পর উদ্ভূত নানা বিষয়ে আগামী সপ্তাহে একটি তথ্যসম্বলিত রিপোর্ট দেবেন বলে জানান রাওয়াত। বলেন, ১৯৫০ সালের জনপ্রতিনিধিত্ব আইনের তিনটি মাপকাঠি মেনে ভোটারদের নাম অন্তর্ভূক্ত করা হয়। ফলে জাতীয় নাগরিকপঞ্জিতে যাঁদের নাম নেই, তাঁদের নাম সঙ্গে সঙ্গে ভোটার লিস্ট থেকে বাদ যাওয়ার প্রশ্ন নেই। তিনটি মাপকাঠি হল, প্রথমত সংশ্লিষ্ট ব্যক্তিকে ভারতের নাগরিক হতে হবে। দ্বিতীয়ত ভোটার তালিকায় অন্তর্ভূক্তির বছরের ১ জানুয়ারি বয়স ১৮-র ওপর হতে হবে, তৃতীয়ত, যে বিধানসভা কেন্দ্রে নাম তোলার আবেদন করা হয়েছে, সেখানকার বাসিন্দা হতে হবে। ভোটার তালিকায় নাম তোলার দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রেশন অফিসাররা যেন নিশ্চিত হতে পারেন যে, তিনি বা তাঁরা ভারতের নাগরিক, ফলে নাম ভোটার তালিকায় ওঠার যোগ্য। দাবির সমর্থনে তাঁরা তাঁদের কাছে থাকা প্রয়োজনীয় নথি ব্যবহার করতে পারেন। নির্বাচন কমিশনের ভোটার তালিকায় নাম তোলার প্রক্রিয়া জাতীয় নাগরিকপঞ্জি মেনে হয় না, যদিও দুটিরই কর্তৃপক্ষ পরস্পরের সঙ্গে সামঞ্জস্য রেখে চলে। রাওয়াত বলেছেন, কোনও ভোটার বাদ না থাকেন, এই লক্ষ্য সামনে রেখে নির্বাচন কমিশন অসমের মুখ্য নির্বাচন কমিশনারকে বলেছে, রাজ্যের জাতীয় নাগরিকপঞ্জির কোঅর্ডিনেটরের সঙ্গে গভীর যোগাযোগ রাখতে যাতে এটা নিশ্চিত হয় যে, ২০১৯এর সামারি রিভিশনের সময় সব বৈধ লোককে ভোটার তালিকায় অন্তর্ভূক্ত হবেন। এভাবে ২০১৯ এর ৪ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। প্রসঙ্গত, চূড়ান্ত খসড়া নাগরিকপঞ্জিতে নাম তোলার আবেদন করেছিলেন ৩,২৯,৯১,৩৮৪ জন। তবে নাম উঠেছে ২.৮৯,৮৩,৬৭৭ জনের। প্রায় ৪০.০৭ লক্ষ আবেদনকারীর নাম নেই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget