এক্সপ্লোর

প্রতি ফাঁসিতে জল্লাদ পবনের পারিশ্রমিক ২০ হাজার টাকা

৫৪ বছর বয়সে ফাঁসিতে অভিষেক হল পবন জল্লাদের।

নয়াদিল্লি: প্রথম ফাঁসি দেখা ও হাতে কলমে শেখা, তখন পবন জল্লাদের বয়স ছিল মাত্র ২৩। দাদু কালুরামই হলেন তাঁর শিক্ষাগুরু। ১৯৮৮ সালে পাতিয়ালা জেলে দুই দোষীকে ফাঁসি দিয়েছিলেন কালুরাম। তখন দাদুর সহযোগী ছিলেন এই পবন। হাতেখড়ির পর পেশাদার হিসেবে প্রতিষ্ঠা পেতে মেরঠের এই ফাঁসুরের সময় লাগল আরও ৩১ বছর। ৫৪ বছর বয়সে ফাঁসিতে অভিষেক হল পবন জল্লাদের।

জানুন : কেমন ছিল ফাঁসির আগে তিহাড় জেলে কাটানো নির্ভয়াকাণ্ডের চার দণ্ডিতের শেষ প্রহর?

দিল্লির নির্ভয়াকাণ্ডের ৪ দোষী মুকেশ (৩২), পবন (২৫), অক্ষয় (৩১) ও বিনয়কে (২৬) শুক্রবার সকাল সাড়ে ৫টায় ফাঁসি দিলেন পবন জল্লাদ। তিহার জেল সূত্রের খবর অনুযায়ী, প্রতিটি ফাঁসির জন্য সরকার এই ফাঁসুরেকে ২০ হাজার টাকা করে পারিশ্রমিক দেবে।

প্রসঙ্গত, উত্তরপ্রদেশের মেরঠের জেলে কর্মরত ফাঁসুরে পবনের বেতন ৩ হাজার টাকা। সে টাকা পেতেও জুতোর সুখতলা খয়েছে তাঁর। ফাঁসুরে পবন সরকারের কাছে বেতন বৃদ্ধিরও আর্জি জানিয়েছিলেন। তবে তাতে বিশেষ কোনও লাভ হয়নি।

ফিরে দেখা : ইন্দিরা গাঁধীর হত্যাকারী থেকে আফজল গুরু- তিহাড়ে ফাঁসি হয়েছে যাদের

তবে দিল্লি নির্ভয়াকাণ্ডের দোষীদের ফাঁসি দেওয়ার জন্য মেরঠ থেকে পবনকে তিহারে নিয়ে আসার পর থেকেই তিনি সংবাদ শিরোনামে। মঙ্গলবার তাঁকে মেরঠ থেকে তিহারে নিয়ে আসা হয়। তারপরই পবন ফাঁসির প্রস্তুতি শুরু করেন। পেশাদার হিসেবে এই প্রথম ফাঁসি দিলেন তিনি। ভারতে এই প্রথম চার দোষীকে ফাঁসি দেওয়া হল, যা আগে কখনও হয়নি। আর এই ফাঁসি কার্যকর করলেন পবন জল্লাদ।

সেরা শিরোনাম

Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Embed widget