এক্সপ্লোর

Patanjali News: সুপ্রিম কোর্টের ধমক, বিজ্ঞাপন নিয়ে ক্ষমা চেয়ে হলফনামা পতঞ্জলির

Patanjali Ads Case: ওষুধ নিয়ে ভুয়ো বিজ্ঞাপন দেওয়ায় অভিযোগ দুজনের বিরুদ্ধে। বিভ্রান্তিকর বিজ্ঞাপনের জন্য একটি অবমাননার নোটিশের জবাব না দেওয়ার জন্য আদালত পতঞ্জলিকে ধমকও দেয়।

নয়া দিল্লি:  বিজ্ঞাপন নিয়ে শীর্ষ আদালত তলব করতেই ক্ষমা চাইলেন যোগগুরু বাবা রামদেবের সঙ্গী তথা পতঞ্জলির ম্যানেজিং ডিরেক্টর বালকৃষ্ণ। কোম্পানির পণ্য এবং তাদের ওষুধের কার্যকারিতা সম্পর্কে বিভ্রান্তিকর দাবির জন্য সুপ্রিম কোর্টে ক্ষমা চেয়েছেন। বিভ্রান্তিকর বিজ্ঞাপনের জন্য একটি অবমাননার নোটিশের জবাব না দেওয়ার জন্য আদালত পতঞ্জলিকে ধমকও দেয়। হলফনামায় বলা হয়েছে, 'আমরা নিশ্চিত করব যে ভবিষ্যতে এই ধরনের বিজ্ঞাপনগুলি যাতে জারি করা না হয়৷ আমাদের উদ্দেশ্য কেবলমাত্র এই দেশের নাগরিকদের পতঞ্জলি পণ্যগুলি খাওয়ার মাধ্যমে একটি স্বাস্থ্যকর জীবনযাপন করার পরামর্শ দেওয়া।' 

পতঞ্জলির 'বিভ্রান্তিকর' বিজ্ঞাপন মামলায় আদালত অবমাননার অভিযোগে যোগগুরু রামদেবকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এর আগে পতঞ্জলি সংস্থার পরিচালক আচার্য বালকৃষ্ণর উদ্দেশ্যে অবমাননার নোটিশ জারি করেছিল দেশের শীর্ষ আদালত।

পতঞ্জলির বিজ্ঞাপন নিয়ে আরও চাপে রামদেব। এর আগে বালকৃষ্ণর বিরুদ্ধে অবমাননার নোটিশ জারি করলেও তার কোনো উত্তর পায়নি সুপ্রিম কোর্ট। মঙ্গলবার এই মামলার শুনানি ছিল। সেখানেই আদালত বালকৃষ্ণর উদ্দেশ্যে জানায়, এতদিন হয়ে গেলো আদালতে কোনও প্রতিক্রিয়া দেননি। পরবর্তী শুনানিতে আদালতের সামনে হাজিরা দিতেই হবে। আদালত আরও জানিয়েছে, Drugs and Remedies Act-র ৩ এবং ৪ নম্বর ধারা লঙ্ঘন করেছেন রামদেব এবং বালকৃষ্ণ। অর্থাৎ ওষুধ নিয়ে ভুয়ো বিজ্ঞাপন দেওয়ায় অভিযোগ দুজনের বিরুদ্ধে।

২০২৩ সালের নভেম্বরে সংস্থাটি সুপ্রিম কোর্টকে আশ্বস্ত করেছিল যে এটি চিকিৎসার কার্যকারিতা বা ওষুধ ব্যবস্থার সমালোচনা সম্পর্কে কোনও বিবৃতি বা অপ্রমাণিত দাবি করবে না। কিন্তু কোম্পানিটি বিভ্রান্তিকর বিজ্ঞাপন দিতেই থাকে। ২৭ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট পতঞ্জলি আয়ুর্বেদকে রক্তচাপ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, হাঁপানি এবং স্থূলতার মতো রোগের ওষুধের বিজ্ঞাপন প্রকাশ করতে নিষেধ করে। তারা পতঞ্জলি আয়ুর্বেদ এবং আচার্য বালকৃষ্ণের বিরুদ্ধে অবমাননার নোটিশও জারি করে।                                                               

আরও পড়ুন, 'নব্বই শতাংশ প্রোমোটারই চোর-ডাকাত-পকেটমার', গার্ডেনরিচকাণ্ডে বিস্ফোরক মন্তব্য TMC'র বরো চেয়ারম্যানের

আইএমএ –র অভিযোগ ছিল, কোভিডের সময় কোভিড প্রতিরোধী না-হওয়া সত্ত্বেও শুধু করোনিল কিট বিক্রি করেই আড়াইশো কোটি টাকার বেশি মুনাফা করেছিল রামদেবের পতঞ্জলি। গত বছরের নভেম্বরে মামলাটির শুনানির সময় সুপ্রিম কোর্ট তার পর্যবেক্ষণে জানিয়েছিল, ‘বিভ্রান্তিকর এবং মিথ্যা’ বিজ্ঞাপনী প্রচার বন্ধ না করলে পতঞ্জলি আয়ুর্বেদ সংস্থাকে জরিমানার মুখে পড়তে হবে।                             

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: কেবল ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ নন, ভারতের স্বাধীনতা আন্দোলনে যুদ্ধক্ষেত্রে সক্রিয় ভূমিকা ছিল এই ২ নারীরও
কেবল ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ নন, ভারতের স্বাধীনতা আন্দোলনে যুদ্ধক্ষেত্রে সক্রিয় ভূমিকা ছিল এই ২ নারীরও
Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget