এক্সপ্লোর

Suvendu on Mukul Roy:মুকুলের বিধায়ক পদ খারিজের দাবিতে প্রক্রিয়া সম্পূর্ণ, জানালেন শুভেন্দু

এই প্রসঙ্গে শুভেন্দুকে কটাক্ষ করে তৃণমূল নেতা কুণাল ঘোষ, এ ব্যাপারে শুভেন্দুর আগে উচিত তাঁর বাবা শিশির অধিকারীকে দলত্যাগ বিরোধী আইনের পাঠ দেওয়া। উল্লেখ্য, মুকুল রায় তাঁর ইস্তফা দানের বিষয়টি সিদ্ধান্ত দল নেবে বলে জানিয়েছেন। 

কলকাতা: মুকুল রায় পুরানো দল তৃণমূলে ফিরে গিয়েছেন। তারপরই বিধায়ক পদ না ছাড়লে তাঁর বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উল্লেখ্য, বিজেপি প্রার্থী হিসেবে কৃষ্ণনগর উত্তর আসনের বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন মুকুল রায়। বিজেপি ছেড়ে ঘাসফুল শিবিরে ফিরলেও এখনও বিধায়ক পদে ইস্তফা দেননি মুকুল।  এদিন শুভেন্দু বলেছেন, ‘মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবিতে সব প্রক্রিয়া শেষ। আজ বিধানসভার রিসিভ সেকশন বন্ধ ছিল।  কাল সকাল এগারোটায় ফের বিধানসভায় যাওয়া হবে। কালও রিসিভ সেকশন বন্ধ থাকলে অধ্যক্ষকে ইমেল পাঠানো হবে।’
এই প্রসঙ্গে শুভেন্দুকে কটাক্ষ করে তৃণমূল নেতা কুণাল ঘোষ, এ ব্যাপারে শুভেন্দুর আগে উচিত তাঁর বাবা শিশির অধিকারীকে দলত্যাগ বিরোধী আইনের পাঠ দেওয়া। উল্লেখ্য, মুকুল রায় তাঁর ইস্তফা দানের বিষয়টি সিদ্ধান্ত দল নেবে বলে জানিয়েছেন। 
উল্লেখ্য, বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িক পড়েছিল। ভোটের পর আবার উল্টো স্রোত। বিশেষ করে সপুত্র মুকুল রায় তৃণমূলে ফিরতেই আরও তাঁর অনুগামী নেতাদেরও পুরানো দলে ফিরে আসার জল্পনা জোরদার হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজন বিধায়কও থাকতে পারেন বলে জল্পনা। এরইমধ্যে শুভেন্দু হুঁশিয়ারি দিয়েছিলেন, তিনি বিরোধী দলনেতা। দলত্যাগ বিরোধী আইন কীভাবে কার্যকর করতে হয়, তা তাঁর জানা আছে। 
উল্লেখ্য, গত সোমবার  দলীয় বিধায়কদের সঙ্গে করে রাজ্যপালের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা। বিজেপি বিধায়কদের সঙ্গে রাজভবনের খোলা বারান্দায় বৈঠক করেন জগদীপ ধনকড়।রাজভবনের বাইরে বেরিয়ে দলত্যাগ বিরোধী আইন কার্যকরের দাবি জানিয়ে, মুকুল রায়ের উদ্দেশে সময়সীমা বেধে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছিলেন,  কৃষ্ণনগর উত্তরের বিধায়ক আশা করব বুধবারের মধ্যে পদত্যাগ করবেন। নইলে রাজ্যপালের কাছে আবেদন করব। বিধানসভার অধ্যক্ষ ব্যবস্থা না নিলে আইনের দ্বারস্থ হব।
পাল্টা তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় বলেছিলেন,  দলত্যাগ বিরোধী আইন কীভাবে প্রবর্তিত হবে, তার একটা নির্দিষ্ট আইনি প্রক্রিয়া আছে। রাজ্যপালের এক্ষেত্রে কোনও ভূমিকা নেই। শুভেন্দু অবশ্য বলেছিলেন, রাজ্যপাল সংবিধানের কাস্টোডিয়ান। এর জবাবে রাজ্যপালকে বিজেপির এজেন্ট বলে আক্রমণ করেছিলেন তৃণমূল সাংসদ। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Burdwan: মঙ্গলকোটে গৃহবধূকে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ
মঙ্গলকোটে গৃহবধূকে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ
RG Kar Case: 'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
Dharmendra Pradhan: 'Gen Z তো আমাদেরই সন্তান..', ইস্তফার পর প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
'Gen Z তো আমাদেরই সন্তান..', ইস্তফার পর প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
RG Kar Case:
" আমি কাউকে ছাড়ব না…ডাক্তার উপাধি থাকলেও মানুষ মনে করি না”, বললেন অভয়ার মা BJP বিধায়ক রত্না

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget