এক্সপ্লোর

Supreme Court : ইয়া ইয়া আবার কী ! প্রধান বিচারপতির কাছে জোর ধমক খেলেন আইনজীবী, 'ক্যাফে নয় এটা'

Supreme Court News : আইনজীবীর ওপর বেজায় চটে যান  ডিওয়াই চন্দ্রচূড়। আইনজীবীকে স্পষ্ট বলে দেন ওই শব্দে আমার অ্যালার্জি আছে।

নয়া দিল্লি : সুপ্রিম কোর্টে সওয়াল করতে প্রধান বিচারপতির কাছে জোর ধমক খেলেন এক আইনজীবী। একটি মামলার শুনানি চলাকালীন একটি ভাষা প্রয়োগে ওই আইনজীবীর ওপর বেজায় চটে যান  ডিওয়াই চন্দ্রচূড়। আইনজীবীকে স্পষ্ট বলে দেন ওই শব্দে আমার অ্যালার্জি আছে।

সোমবার শীর্ষ আদালতে  একটি মামলা চলছিল। আইনজীবী  ৬ বছর আগের একটি মামলার উল্লেখ করে সওয়াল করছিলেন। আইনজীবী ২০১৮ সালের একটি মামলায়  সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈকে বিবাদী পক্ষ হিসাবে যুক্ত করতে চান।  তখনই বিচারপতি বিরক্ত হয়ে জিগ্যেস করেন, কীভাবে কোনও জনস্বার্থ মামলায় কোনও বিচারপতিকে যুক্ত করা যেতে পারে ? তাঁর তো কিছু মর্যাদা আছে। 

বিচারপতি প্রশ্ন করেন,  'আপনি একজন বিচারকের বিরুদ্ধে ইন-হাউস তদন্ত চাইতে পারেন না। বিচারপতি রঞ্জন গগৈ সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ছিলেন। তিনি ভারতের প্রধান বিচারপতি হিসাবে অবসর নিয়েছেন। আপনি বলতে পারবেন না আমি একজন বিচারপতির বিরুদ্ধে ইন-হাউস তদন্ত চাই কারণ আপনি তাঁর বেঞ্চে মামলা করে সফল হননি। দুঃখিত, আমরা এটি বরদাস্ত করতে পারি না' 

ওই আইনজীবী  জানান, তিনি ২০১৮ সালের একটি মামলায় একটি বিবৃতিকে বেআইনি বলে আদালতে চ্যালেঞ্জ করেছিলেন। সেই সময় বিচারপতি গগৈ ওই বিবৃতির উপর ভিত্তি করেই সেই মামলাটি খারিজ করে দেন। তারপর তিনি আবার তৎকালীন  প্রধান বিচারপতি টিএস ঠাকুরের কাছে তাঁর মামলাটি পুনর্বিবেচনার আবেদন করেন ও মামলাটি অন্য বেঞ্চে পাঠানোর আবেদন করেছিলেন। কিন্তু সেটা করা হয়নি। তাঁকে বরখাস্তও করা হয়। এরপর বিচারপতি চন্দ্রচূড় স্পষ্ট বুঝিয়ে দেন এই   মামলার আবেদন থেকে প্রাক্তন প্রধান বিচারপতি গগৈয়ের নাম বাদ দিতে হবে।

পুণের ওই আইনজীবী সওয়াল জবাবের সময় বলেন, ইয়া ইয়া ! একথা বলতেই আরও চটে যান বিচারপতি। তিনি বলেন, 'এটা কি ইয়া-ইয়া ! এই কফি শপ না। এই ইয়া ইয়া-তে আমার খুব অ্যালার্জি। ' 

ইংরেজি ভাষায় কথা বলার সময় Yes শব্দটিকে ছোট করে অনেক সময়ই ইয়া - ইয়া বলা হয়ে থাকে। এটি একেবারেই কথ্য ভাষা। কিন্তু আদালতে এই ভাষা ব্যবহারের অনুমতি দেননি বিচারপতি। তিনি এই শব্দটি আদালতে শুনে চূড়ান্ত বিরক্তি প্রকাশ করেন। তিনি ভর্ৎসনা করে বলেন, এটা আদালত , ক্যাফে নয় !  

 

সেরা শিরোনাম

Jadavpur University Tension: যাদবপুরের ‘দেশবিরোধী’ ছাত্রছাত্রীদের বাংলা ধোলাই? নিদান বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচির, বললেন, ‘পুরস্কৃত করব’
যাদবপুরের ‘দেশবিরোধী’ ছাত্রছাত্রীদের বাংলা ধোলাই? নিদান বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচির, বললেন, ‘পুরস্কৃত করব’
Child Death: হোমওয়ার্ক না করায় শিক্ষিকার মার খাওয়ার ভয়! মর্মান্তিক পরিণতি হল LKG পড়ুয়ার
হোমওয়ার্ক না করায় শিক্ষিকার মার খাওয়ার ভয়! মর্মান্তিক পরিণতি হল LKG পড়ুয়ার
West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget