এক্সপ্লোর

Year Ender 2022: প্রতি মিনিটে ১৮৬টি ডেলিভারি! '২২-এও স্বাদে-আহ্লাদে সেরা বিরিয়ানি

Most Ordered Food Item:প্রতি মিনিটে ১৮৬টি ডেলিভারি! রসনাতৃপ্তির মিটারে এ বছর সেরা বিরিয়ানি, জানাচ্ছে ফুড ডেলিভারি অ্যাপ 'জোমাটো'। ২০২২-র একেবারে শেষে এসে সবচেয়ে বেশি অর্ডার হওয়া খাবারের তালিকা প্রকাশ করেছে তারা।

নয়াদিল্লি: প্রতি মিনিটে (minute) ১৮৬টি ডেলিভারি (delivery)! রসনাতৃপ্তির মিটারে এ বছর সেরা বিরিয়ানি (biryani), জানাচ্ছে ফুড ডেলিভারি অ্যাপ 'জোমাটো' (Zomato)। ২০২২-র একেবারে শেষে এসে সবচেয়ে বেশি অর্ডার হওয়া খাবারের তালিকা প্রকাশ করেছে তারা। দেখা যাচ্ছে, সেই তালিকায় একেবারে শীর্ষে রয়েছে বিরিয়ানি। অঙ্কের হিসেবে, গত বছর গড়ে এই জিভে জল আনা খাবারটি প্রতি মিনিটে ১৮৬ বার 'ডেলিভারি' হয়েছে। 

কী লিখেছে জোমাটো?
ইনস্টাগ্রাম প্রোফাইলে ফুড ডেলিভারি অ্যাপের সুরসিক পোস্ট, 'এ বছরও বিরিয়ানি সকলের সেরা (GOAT বা greatest of all time)।' এর আগে আর এক ফুড ডেলিভারি অ্যাপ 'সুইগি'-ও এক কথা জানায়। তাদের পরিসংখ্যান বলছে, গড়ে প্রতি মিনিটে ১৩৭টি বিরিয়ানির অর্ডার পৌঁছেছে। জোমাটো অবশ্য দ্বিতীয় স্থানাধিকারীর কথাও জানিয়েছে। জনপ্রিয়তার নিরিখে ২০২২ সালে বিরিয়ানির পরের স্থানেই রয়েছে পিৎজা। প্রতি মিনিটে গড়ে ১৩৯টি ডেলিভারি হয়েছে এই ইতালীয় পদের। 

আর কী চমক...
ফুড ডেলিভারি এই সংস্থা অবশ্য বর্ষশেষে এসে আরও কিছু চোখ কপালে তুলে দেওয়ার মতো পরিসংখ্যান পেশ করেছে। যেমন, তাদের সংস্থার থেকে সবচেয়ে বেশি যিনি অর্ডার করেছেন, তার অর্ডার করা খাবারের আর্থিক পরিমাণ ২৮ লক্ষ ৫৯ হাজার ৬১১ টাকা। রয়েছে আরও কিছু তথ্য। যেমন, সবচেয়ে বেশি সংখ্যক অর্ডার করেছেন দিল্লির বাসিন্দা অঙ্কুর। গোটা বছরে ৩ হাজার ৩৩০ বার খাবার অর্ডার দিয়েছেন জোমাটোয়। সবচেয়ে বেশি কেক অর্ডার দিয়ে জোমাটোর খাতায় আলাদা নাম তুলেছেন মুম্বইয়ের রাহুল। পিছিয়ে নেই পশ্চিমবঙ্গও। খড়্গপুরের টিনা যেমন ২৫ হাজার টাকারও বেশি পিৎজা অর্ডার করে তাক লাগিয়ে দিয়েছেন। আরও একটি শহরের নাম রয়েছে জোমাটোর এই বিশেষ তালিকায়। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ। ফুড ডেলিভারি সংস্থার দাবি, এই শহরই খাবার অর্ডার দেওয়ার ব্যাপারে সবচেয়ে বেশি 'ডিসকাউন্ট'-প্রেমী। 
তবে বিরিয়ানি-প্রেমের সামনে সব রেকর্ড ম্লান। সরু চালের এই সুস্বাদু খাবারের প্রতি তামাম ভারতের আকর্ষণ ফের একবার তাকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গিয়েছে। দেশের নানা প্রান্তে এই পদের হরেক স্বাদ। কেউ হায়দরাবাদি বিরিয়ানি পছন্দ করেন, কারও আবার লখনউ ঘরানার বিরিয়ানি ছাড়া কিছু রোচে না। আবার খাঁটি কলকাতার বিরিয়ানিতে ব্যবহৃত উপাদান কিছুটা আলাদা। কিন্তু এত বৈচিত্রে সত্ত্বেও বিরিয়ানি প্রেমে ঘাটতি আসেনি একটুও, বছর পেরিয়েও এটিই সত্যি।  

আরও পড়ুন:বর্ষশেষে শীতের আমেজ মহানগরে, কেমন থাকবেন শহরবাসী?

        

সেরা শিরোনাম

Bihar 1 Lakh Incentive: সরকারি প্রকল্পের ভিডিও বানালেই মিলবে ১ লক্ষ টাকা! বড় ঘোষণা বিহারে
সরকারি প্রকল্পের ভিডিও বানালেই মিলবে ১ লক্ষ টাকা! বড় ঘোষণা বিহারে
Howrah: তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Rahul Gandhi : 'FIR রুজু করতেই হবে', থানায় ধর্নায় বসলেন রাহুল গান্ধী ; সঙ্গী ছররা গুলিতে আক্রান্ত
'FIR রুজু করতেই হবে', থানায় ধর্নায় বসলেন রাহুল গান্ধী ; সঙ্গী ছররা গুলিতে আক্রান্ত

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget