এক্সপ্লোর

Opposition on Farmers Protest : সমর্থন করল ১২বিরোধী দল, ২৬ মে দেশজুড়ে কৃষক প্রতিবাদ কর্মসূচি

করোনাকালে ফের কৃষক আন্দোলন নিয়ে সরগরম হতে চলেছে দেশ। আগামী ২৬ মে দেশজুড়ে কেন্দ্রের কৃষি আইনের প্রতিবাদে বিক্ষোভ দেখাবে সংযুক্ত কিষাণ মোর্চা। কেন্দ্রের বিরুদ্ধে এই প্রতিবাদে কৃষকদের উদ্যোগকে সমর্থন জানিয়েছে ১২ বিরোধী দল।

নয়া দিল্লি: করোনাকালে ফের কৃষক আন্দোলন নিয়ে সরগরম হতে চলেছে দেশ। আগামী ২৬ মে দেশজুড়ে কেন্দ্রের কৃষি আইনের প্রতিবাদে বিক্ষোভ দেখাবে সংযুক্ত কিষাণ মোর্চা। কেন্দ্রের বিরুদ্ধে এই প্রতিবাদে কৃষকদের উদ্যোগকে সমর্থন জানিয়েছে ১২ বিরোধী দল।

করোনার দ্বিতীয় ঢেউয়ে 'আলগা হয়ে' যায় পরিস্থিতি। কেন্দ্রের তিন কৃষি আইন তুলে নেওয়ার দাবিতে 'ভাটা' পড়ে কৃষক আন্দোলন। ফের দেশজুড়ে 'সলতে পাকাতে' শুরু করেছে সংযুক্ত কৃষক মোর্চা। ২৬ মে কৃষক আন্দোলেনর ৬ মাস উপলক্ষে প্রতিবাদে নামবে তারা। তাদের এই প্রতিবাদে সমর্থন জানিয়েছে ১২ দলের বিরোধী জোট।

যৌথ বিবৃতিতে নাম লিখিয়েছেন কংগ্রেসের অন্তর্বর্তী সভাপতি সনিয়া গাঁধী। স্বাক্ষর রয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী (জেডিএস) এইচডি দেবগৌড়ার। বিবৃতিতে সই করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষকদের এই প্রতিবাদ কর্মসূচিকে সমর্থন জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। এখানেই শেষ হয়নি তালিকা। কেন্দ্রের বিরুদ্ধে কৃষকদের আন্দোলনকে সমর্থন জানিয়েছেন এনসিপি প্রধান শরদ পাওয়ার, ফারুক আবদুল্লা (জেকেপিএ), অখিলেশ যাদব (এসপি), তেজস্বী যাদব (আরজেডি), ডি রাজা (সিপিআই)ছাড়াও সিপিএমের সীতারাম ইয়েচুরি।

কেন্দ্রের বিরুদ্ধে কৃষকদের আন্দোলনকে সমর্থন করে বিবৃতি দিয়েছে ১২বিরোধী দল। তাদের দাবি, কৃষক বিরোধী তিনটি আইন প্রত্যাহার করুক কেন্দ্রীয় সরকার। পাশাপাশি 'মিনিমাম সাপোর্ট প্রাইস' (MSP)C2 + 50 % লাগু করা হোক কৃষকদের স্বার্থে। এমনকী স্বামীনাথন কমিশনের সুপারিশ মেনে কৃষকদের স্বার্থে যাবতীয় ব্যবস্থা নেওয়া হোক। বিবৃতিতে বলা হয়েছে, মহামারী পরিস্থিতির শিকার হচ্ছেন কৃষকরা। অবিলম্বে তিন কৃষক আইন প্রত্যাহার করে অন্নদাতাদের শস্য উৎপাদনের ব্যবস্থা করা হোক। যাতে তাঁরা দেশবাসীকে ফের অন্ন জোগাতে পারেন। 

এখানেই থেমে থাকেনি ১২ বিরোধী দলের দাবি। যৌথ বিবৃতিতে কেন্দ্রীয় সরকারকে কৃষকদের সঙ্গে আলোচনায় বসার কথা বলেছেন তাঁরা। দেশে কৃষক আন্দোলনের সাম্প্রতিক ইতিহাস বলছে, গত ২২ জানুয়ারি কৃষক নেতাদের সঙ্গে কেন্দ্রের শেষ বৈঠক হয়েছিল। যদিও ফেব্রুয়ারিতে ফের কৃষক নেতাদের আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফেব্রুয়ারিতে রাজ্যসভায় প্রধানমন্ত্রী বলেন, ''বিক্ষোভ, আন্দোলন ছেড়ে আলোচনার টেবিলে বসুন। যদি আইনে কোনও ধরনের ফাঁক ফোকর থেকে থাকে তবে তা শুধরে নেওয়া হবে।''

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
West Bengal Fire: অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
Kolkata Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget