এক্সপ্লোর

Uttarkashi Tunnel Rescue: 'আমাদের দেখে জড়িয়ে ধরেছিলেন', শ্রমিকদের উদ্ধার করে খুশির হাসি উদ্ধারকারীদের মুখে

Uttarkashi Rescue Operation: বিপর্যয়ের ১৭ দিনের মাথায় উত্তরকাশীর সুড়ঙ্গ থেকে উদ্ধার করা গেল শ্রমিকদের। সুড়ঙ্গ থেকে বেরিয়ে 'মুক্তির আলো' দেখে দীর্ঘশ্বাস ফেলেছেন এতদিন ধরে আটকে থাকা শ্রমিকরা। 

নয়া দিল্লি: ৪০০ ঘণ্টার অপেক্ষা ছিল। অপেক্ষা ছিল সুস্থ শরীরে টানেলে আটকে পড়া ৪১ জন শ্রমিককে খোলা আকাশ দেখানোর। অবশেষে তা সফল হল। বিপর্যয়ের ১৭ দিনের মাথায় উত্তরকাশীর সুড়ঙ্গ থেকে উদ্ধার করা গেল শ্রমিকদের। সুড়ঙ্গ থেকে বেরিয়ে 'মুক্তির আলো' দেখে দীর্ঘশ্বাস ফেলেছেন এতদিন ধরে আটকে থাকা শ্রমিকরা। 

সুড়ঙ্গ থেকে প্রথম উদ্ধার করা হয় ২ শ্রমিক ঝাড়খণ্ডের। উদ্ধার করা হয় ঝাড়খণ্ডের বিজয় হোরো, গণপতি হোরো। ধীরে ধীরে উদ্ধার করা হয় বাকি শ্রমিকদের। সকল শ্রমিককে উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসা করাতে নিয়ে যাওয়া হয়। টানেলের সামনে প্রস্তুত অ্যাম্বুল্যান্স, নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সঙ্কটজনক শ্রমিকদের নিয়ে যাওয়া হবে হৃষিকেশ এইমসে। 

আটকে থাকা শ্রমিকদের উদ্ধার করতে পেরে খুশি উদ্ধারকারী দলগুলিও। জীবন বাজি রেখে তাঁরাও নেমেছিলেন এই উত্তরকাশীর টানেলে। নিরন্তর লক্ষ্য ছিল একটাই। শ্রমিকদের সুস্থ শরীরে বের করে আনা। এদিন সুরঙ্গ থেকে শ্রমিকদের উদ্ধার করে বেরিয়ে এক উদ্ধারকারী বলেন, 'কাল থেকে আমরাও স্নান-খাওয়া বন্ধ করে কেবল কাজ করে গিয়েছি। লক্ষ্য ছিল একটাই, এটাই। সকলকে যে সুস্থ শরীরে বাইরে আনতে পেরেছি এটাই সবচেয়ে স্বস্তির ও আনন্দের।' উদ্ধারকারী দলের সদস্যদের চেহারায় ছিল লড়াইয়ের ছাপ। দীর্ঘ লড়াইয়ের শেষে ছিল এক স্বস্তির হাসিও।                                                                   

আরও পড়ুন, ৪০০ ঘণ্টার লড়াই শেষ, সুড়ঙ্গ থেকে ৪১জন শ্রমিকই উদ্ধার

১৭ দিনের টানটান স্নায়ুর লড়াই। পদে পদে ঝুঁকি। মুহূর্তের অসতর্কতায় বড় বিপদের আশঙ্কা। কিন্তু, সব কিছুকে হারিয়ে যুদ্ধে জিতল জীবনই। 'র‍্যাট হোল মাইনিং'য়ের মতো ঝুঁকিপূর্ণ পন্থা, যা ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালের নির্দেশে নিষিদ্ধ, সেই পন্থা অবলম্বন করেই প্রাণ বাঁচানো গেল ৪১ জন শ্রমিককে। উত্তর-কাশীর সুড়ঙ্গে অগার যন্ত্র বিকল হয়ে যাওয়ার পর, সেই ঝুঁকিপূর্ণ পন্থার শরণাপন্ন হতে হয় প্রশাসনকে। ডাকা হয় ১২ জন RAT মাইনার্সকে। শাবল-গাঁইতি দিয়ে ধ্বংসসতূপ কেটে, তাঁরাই এদিন বের করে আনলেন আটকে পড়া শ্রমিকদের।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

সেরা শিরোনাম

Accident News : দাঁড়িয়ে থাকা ট্রেনে ধাক্কা মিনিবাসের, ভয়াবহ দুর্ঘটনা, রক্তারক্তি, গুরুতর আহত ১৯
দাঁড়িয়ে থাকা ট্রেনে ধাক্কা মিনিবাসের, ভয়াবহ দুর্ঘটনা, রক্তারক্তি, গুরুতর আহত ১৯
ABP Ananda Top 10, 16 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Cockroach Janta Party : ৫০ হাজার জমায়েতের সম্ভাবনা, কাল ফের নজরে রাজধানী ; CJP-র কর্মসূচি ঘিরে বিশাল উদ্যোগ
৫০ হাজার জমায়েতের সম্ভাবনা, কাল ফের নজরে রাজধানী ; CJP-র কর্মসূচি ঘিরে বিশাল উদ্যোগ
News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget