এক্সপ্লোর

World Photography Day: হালকা ছোঁয়ায় ফ্রেমবন্দি মুহূর্তরা, আজ বিশ্ব ফোটোগ্রাফি দিবস, একনজরে প্রথম তোলা ছবির ইতিহাস

World Photography Day History: প্রাচীন কালে গ্রিক এবং চিনারা পিনহোলের মাধ্যমনে স্ক্রিনে কোনও দৃশ্য ফুটিয়ে তোলার কৌশল শিখতে পেরেছিলেন।

নয়াদিল্লি: শিল্প এবং বিজ্ঞানের এমন মেলবন্ধন সচরাচর চোখে পড়ে না। অঙ্গুলিহেলনে সারা জীবনের জন্য ফ্রেমবন্দি করে রাখা যায় কোনও বিশষে মুহূর্তকে। তাই ছবি তোলার নেশা যেমন রয়েছে, তেমনই ছবিতে ধরা দিতেও উৎসুক বহু মানুষ (World Photography Day History)। ছবির প্রতি এই ভালবাসাকে উদযাপন করতেই প্রতি বছর ১৯ অগাস্ট দিনটি পালিত হয় বিশ্ব ফোটোগ্রাফি দিবস হিসেবে। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম ছবিটি কে তোলেন, কী ছিল তাঁর বিষয়বস্তু, জেনে নিন আজকের দিনে। (World Photography Day)

ছবি তোলা নেশাই হোক বা পেশা, এর সঙ্গে শৈল্পিক ভাবনা যেমন জড়িত, তেমনই প্রযুক্তিগত জ্ঞানও প্রয়োজন। কারণ সময়ের সঙ্গে ছবি তোলা ধ্যান-ধারণাও পাল্টেছে। স্থিরচিত্র, আলোকচিত্রের মতো ভারী শব্দ যেমন জুড়ে গিয়েছে পাশে, তেমন ছবি হয়েছে চলমানও, যাকে আমরা বলি ভিডিওগ্রাফি। কিন্তু এই বিবর্তন একদিনে হয়নি। প্রথম যে দিন, যে দৃশ্য ক্যামেরাবন্দি করা হয়, ইতিহাসের সূচনা ঘটে সেই দিনই।  

প্রাচীন কালে গ্রিক এবং চিনারা পিনহোলের মাধ্যমনে স্ক্রিনে কোনও দৃশ্য ফুটিয়ে তোলার কৌশল শিখতে পেরেছিলেন। ষোড়শ শতকে ইতালির এক বিজ্ঞানী পিনহোল থেকে ক্যামেরা অবস্কুরা তৈরি করেন। তিনিই প্রথম লেন্স ব্যবহার করেন।

আরও পড়ুন: Rahul Gandhi Bike Ride: দিল্লিতে সুযোগ পান না, লাদাখে আর বাধা মানলেন না রাহুল, বেরিয়ে পড়লেন KTM 390 নিয়ে, স্মরণ বাবাকেও

এখনও পর্যন্ত যে তথ্য সামনে এসেছে, সেই অনুযায়ী ১৮২৬ সালে ফ্রান্সে ক্যামেরা অবস্কিউরার মাধ্যমে প্রথম বার ছবি তোলা হয়। কিন্তু স্থিরচিত্র তুলতে পারেননি তিনিও। ফরাসি বিজ্ঞানী জোসেফ নিশেফোর নিয়েপশ। সিঁড়ির ঘরের জানলা থেকে বাইরের ছবি তোলেন তিনি। নাম দেন, ‘ভিউ ফ্রন দ্য উইন্ডো অ্যাট লা গ্রাস’।সেই ছবি হাতে পেতে বিটুমিনের আস্তরণ দেওয়া প্লেট ব্যবহার করেন জোসেফ। এখনও পর্যন্ত সেটিই বিশ্বের প্রথম তোলা ছবি হিসেবে গন্য হয়।

ক্যামেরা এবং ছবির গুরুত্ব বুঝতে সময় লাগেনি। বিশেষ করে সাংবাদিকতায় ছবিই একসময় হয়ে ওঠে অনুভূতি প্রকাশের ভাষা।১৮৫৫ সালে ইংল্যান্ড, রাশিয়া এবং তুরস্কের মধ্যে যুদ্ধ চলাকালীন রজার ফেন্চন লন্ডন থেকে ক্যামেরা নিয়ে খবর করতে যান। চার মাসে যুদ্ধক্ষেত্র থেকে ৩৬০টি ছবি পাঠান তিনি। সেই প্রথম ছবি হয়ে ধরা দেয় যুদ্ধ।

বর্তমান দিনে ছবি মানব সভ্যতার অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে।সময়ের সঙ্গে আরও উন্নত প্রযুক্ত হাতে এসেছে। ছবি এবং বাস্তবের ফারাক বোঝাই হয়ে উঠেছে দুষ্কর। মুখে বলে পরিস্থিতি বোঝানো না গেলেও, ছবিই না বলা কথা বুঝিয়ে দিতে পারে। ছবি তুলতে ভালবাসেন যাঁরা, ছবি তোলাকে শিল্প বলে মনে করেন যাঁরা, তাঁদের শৈল্পিক ভাবনার উদযাপনেউই প্রতি বছর ১৯ অগাস্ট বিশ্ব ফোটোগ্রাফি দিবস পালিত হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Chinese Manja Kite Strings: লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
Birbhum News: দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
North Bengal Weather Update: উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?
উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?
West Bengal News Live Today Updates: চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget