এক্সপ্লোর

Yaas Cyclone: ইয়াসের ভ্রুকুটির মাঝেই পূর্ণিমার ভরা কোটাল, প্রবল জলোচ্ছ্বাসের আশঙ্কা

ইতিমধ্যেই সাগর দ্বীপে জোয়ার শুরু হয়েছে।

কলকাতা: ঘূর্ণিঝড় ইয়াসের ভ্রুকুটির মাঝেই পূর্ণিমার ভরা কোটাল। প্রবল জলোচ্ছ্বাসের আশঙ্কা। ইতিমধ্যেই সাগর দ্বীপে জোয়ার শুরু হয়েছে। ঢেউয়ের উচ্চতা সাড়ে ৫ মিটারেরও বেশি। দুপুর ১টার পর কলকাতায় জোয়ার আসায় গঙ্গায় জলস্তর উঠতে পারে ৫.২৬ মিটারে। এর সঙ্গে ঘূর্ণিঝড় ইয়াসের জেরে প্রবল সামুদ্রিক জলোচ্ছ্বাসের আশঙ্কা। সাগর দ্বীপে এই মুহূর্তে ঢেউয়ের উচ্চতা ৬ ফুটের বেশি। 

ইতিমধ্যে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ইয়াস। তাণ্ডবেপর ছবি উপকূলবর্তী এলাকায়। আর এই আবহে নতুন আশঙ্কা তৈরি হয়েছে পূর্ণিমার ভরা কোটালে জলোচ্ছ্বাস। ভরা কোটালে ক্রমশ বাড়ছে গঙ্গার জলস্তর। নির্দিষ্ট সময়ের আগেই লকগেট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। পুরসভা সূত্রে খবর, বিকেল ৪টে পর্যন্ত বন্ধ থাকবে লকগেট। এই সময়ের মধ্যে কলকাতায় ভারী বৃষ্টি হলে, শহর জলমগ্ন হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি, পুরসভার দাবি, গঙ্গার জলস্তর যে হারে বাড়ছে তাতে এমনিতেই বেশ কিছু পকেট এরিয়া প্লাবিত হতে পারে। পুরসভা সূত্রে খবর, দুপুর ১টা ২৩ নাগাদ গঙ্গার জলস্তর বাড়তে পারে ১৭.২৪ ফুট পর্যন্ত। 

এদিন নির্ধারিত সময়ের আগেই ওড়িশার বালেশ্বরে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ইয়াস। সকাল সোয়া ৯টা নাগাদ শুরু হয় ল্যান্ড ফল। ৩ ঘণ্টা ধরে এই ল্যান্ড ফল চলবে। ল্যান্ড ফলের সময় সাইক্লোনের আই অংশটি ঢুকতে শুরু করে স্থলভাগে। এই মাঝের অংশটি ঢোকার সময় ঝড়ের বেগ ও বৃষ্টির পরিমাণ কিছুটা কমে যায়। টেল অংশটি অতিক্রম করে যাওয়ার সময় ফের ঝড়ের দাপট বাড়বে। বাড়বে বৃষ্টি।আজ সকালে সাইক্লোনের ক্লাউড ওয়াল ঢুকতে শুরু করায় ঝোড়ো হাওয়ার তাণ্ডব শুরু হয়। সঙ্গে তুমুল বৃষ্টি। সকাল সাড়ে ৬টা নাগাদ কলকাতায় ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ৬২ কিলোমিটার। সবথেকে বেশি প্রভাব পড়েছে পূর্ব মেদিনীপুরে। দিঘায় সকাল সাড়ে ৬টায় ইয়াসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮৮ কিলোমিটার। আছড়ে পড়ার আগেই প্রভাব দেখাতে শুরু করেছে ইয়াস। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয় বৃষ্টি। সঙ্গে ঝোড়ো হাওয়া। বাঁকুড়া, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়াতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সেরা শিরোনাম

Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Dushyant Gautam Appointed Governor: VVIP-দের সঙ্গ দিতে রাজি হননি, অঙ্কিতা ভন্ডারী হত্যাকাণ্ডে ফের পারদ চড়ছে, দুষ্মন্তকে রাজ্যপাল নিয়োগে বিতর্ক
VVIP-দের সঙ্গ দিতে রাজি হননি, অঙ্কিতা ভন্ডারী হত্যাকাণ্ডে ফের পারদ চড়ছে, দুষ্মন্তকে রাজ্যপাল নিয়োগে বিতর্ক
Meerut Case: পরকীয়ার কারণে স্বামীকে মেরে নীল ড্রামে, সাহিল-মুসকানকে ফাঁসির সাজা দিল আদালত
পরকীয়ার কারণে স্বামীকে মেরে নীল ড্রামে, সাহিল-মুসকানকে ফাঁসির সাজা দিল আদালত
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget