এক্সপ্লোর

Viral Video: স্কুলের ফি 'লাখ টাকা'! 'ভাল স্কুলে পড়ানো এখন বিলাসিতা', চোখ কপালে মধ্যবিত্তের!

Private School Fees Hike: একটি বিশিষ্ট স্কুলের ফি কাঠামো শেয়ার করেছেন। সেখানে দেখা গিয়েছে, একজন ক্লাস ওয়ানের ছাত্রকে বেসরকারি স্কুলে পড়াতে বছরে প্রায় ৪.২৭ লক্ষ টাকা লাগছে। 

নয়া দিল্লি: সরকারি স্কুলের বদলে বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে পড়ানো এখন ট্রেন্ড। কিন্তু ভারতীয় প্রাইভেট স্কুলগুলির বর্ধিত ফি অভিভাবকদের জন্য একটি প্রধান উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। টিউশন ফি ছাড়াও, স্কুলগুলির বই, পাঠ্যক্রম বহির্ভূত কার্যকলাপ এবং স্কুলের বাসের অতিরিক্ত খরচে মধ্যবিত্ত পরিবারে আর্থিক বোঝা বাড়িয়ে তুলেছে। 

জয়পুরের এক উদ্যোক্তা ঋষভ জৈন সম্প্রতি একটি পোস্ট করেছেন, যা ভাইরাল হয়েছে।  জৈন তার শহরের একটি বিশিষ্ট স্কুলের ফি কাঠামো শেয়ার করেছেন। সেখানে দেখা গিয়েছে, একজন ক্লাস ওয়ানের ছাত্রকে বেসরকারি স্কুলে পড়াতে বছরে প্রায় ৪.২৭ লক্ষ টাকা লাগছে। 

তিনি এও বলেন, 'আগামী বছর আমার মেয়েকে স্কুল পাঠাবো। তার আগে স্কুলগুলির ফি নিয়ে একটি সমীক্ষা করছিলাম। নামী-দামী স্কুল আরও কিছুটা বেশি চার্জ করে।' ঋষভ জৈনের মতে, বার্ষিক ২০ লক্ষ টাকা উপার্জন করে এমন পরিবারের পক্ষে হয়তো কিছুটা সম্ভব। তাছাড়া সাধারণ মধ্যবিত্ত পরিবারের কাছে ছেলেমেয়েদের ভাল স্কুলে পড়ানো যেন বিলাসবহুল হয়ে পড়ছে। 

তিনি এও বলেন, বার্ষিক আয়ের উপর এই ধরনের পরিবাররা ট্যাক্স ছাড়ও পান না। এদিকে, জীবনযাত্রার মান কিছুটা হলেও বেড়ে যায়। এরপর ইএমআই, লোনের টাকা দিয়ে সঞ্চয় আর হতে চায় না। কারণ এরপর মাথায় থাকে ছেলেমেয়েদের স্কুলে বিশাল ফি দেওয়ার চিন্তা। 

আরও পড়ুন, হঠাৎই আকাশ থেকে টাকার বৃষ্টি! ২০ লক্ষ টাকা উড়ে এল রাস্তায়! তুমুল শোরগোল

এই পোস্টটি সোশাল মিডিয়ার নজর কেড়েছে অনেকেরই। কম বেশি সকলেই সমর্থন জানিয়েছেন ঋষভ জৈনকে। অনেকেই বলেছেন, ভারতের সকলের বার্ষিক আয় ২০ লক্ষ টাকা নয়। অথচ সাধ আছে ছেলেমেয়ে ভাল স্কুলে পড়ানোর। কিন্তু সাধ থাকলেও সাধ্য থাকে না আর তাঁদের। 

অনেক নেটিজেনদের কথায়, 'আমাদের দেশে শিক্ষাব্যবস্থাকে জোকস এর পর্যায়ে নিয়ে গিয়েছে দেশের রাজনীতিকরা। শিক্ষাব্যবস্থা থেকে কীভাবে লাভ তুলবেন সেসব ভাবেন রাজনীতিকরা। খুব কম বেসরকারি স্কুল আছে যারা যথার্থ শিক্ষা দিতে পারে। বেশিরভাগই স্রোতে ভাসা। ট্যাক্সের টাকায় শিক্ষাব্যস্থাকে ঢেলে সাজানো আরও উন্নত করা উচিত।'  

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

China Flood Situation: বন্যার জলে ভেসে গেল খামার, লোকালয়ে ঘুরছে ৯০০ সাপ, দংশনে মৃত্যু এক মহিলার, কামড় খেলেন আরও অনেকে
বন্যার জলে ভেসে গেল খামার, লোকালয়ে ঘুরছে ৯০০ সাপ, দংশনে মৃত্যু এক মহিলার, কামড় খেলেন আরও অনেকে
Viral Video: ডায়েরি না প্রেমের দস্তাবেজ! পাতা ওল্টাতেই…রাস্তার ধার থেকে কুড়িয়ে পাওয়া ডায়েরি ঘিরে শোরগোল, খোঁজ চলছে মালিকের
ডায়েরি না প্রেমের দস্তাবেজ! পাতা ওল্টাতেই…রাস্তার ধার থেকে কুড়িয়ে পাওয়া ডায়েরি ঘিরে শোরগোল, খোঁজ চলছে মালিকের
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Viral News : ড্রেনের দুর্গন্ধযুক্ত, নোংরা হাঁটুজলে দাঁড়িয়ে বার্থ ডে কেক কাটলেন বিজেপি কাউন্সিলর, কেন এই সিদ্ধান্ত ? ভাইরাল ভিডিও
ড্রেনের দুর্গন্ধযুক্ত, নোংরা হাঁটুজলে দাঁড়িয়ে বার্থ ডে কেক কাটলেন বিজেপি কাউন্সিলর, কেন এই সিদ্ধান্ত ? ভাইরাল ভিডিও

ভিডিও

Baruipur Incident | প্রভাসের এনকাউন্টারে খুশি মানুষ, কিন্তু কেন? কী বলছেন মনোবিদরা?
Ritabrata Banerjee | দশ বছর আগে শুরু হয়েছিল বেইমানির সলতে পাকানো! কেন বললেন ঋতব্রত?
Barun Biswas Murder Files : নিহত বরুণ বিশ্বাসের বাড়িতে CID, নতুন করে শুরু হবে তদন্ত?
Baruipur Incident | এনকাউন্টারে মৃত্যু মূল অভিযুক্তের,
Baruipur Incident | সন্দেহের বশে গণপিটুনি, ইন্দ্রজিতের মৃত্যুতে হাহাকার ইন্দ্রজিতের পরিবারে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget