এক্সপ্লোর

Kashmir Train: চারিদিক সাদায় সাদা ! বরফ কেটেই ছুটছে ট্রেন, দেখুন সেই অপূর্ব দৃশ্য

Kashmir Snowfall: কাশ্মীরের উপত্যকায় প্রথম তুষারপাত, আর তার মাঝেই পুরু বরফের চাদর কেটে ছুটে চলেছে ট্রেন। অপূর্ব দৃশ্যের ভিডিয়ো শেয়ার করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

Viral Video:  শীতকাল, ঘুরতে যাবেন ভাবছেন ? চোখের সামনে ভাসছে কেবল বরফ ? সাদা বরফের মাঝে হারিয়ে যেতে চাইছেন ? সমাজমাধ্যমে এমনই মন হারানো ভিডিয়ো দিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী। সাদা বরফের আস্তরণ কেটেই দুড়দাড় করে ছুটে চলছে ট্রেন (Kashmir Train)। অপূর্ব দৃশ্য। কাশ্মীরের এই ট্রেনের নাম দেওয়া হয়েছে পোলার এক্সপ্রেস। ভিডিয়ো দেখে মনেই হবে না যে এটা কাশ্মীর, মন ভেসে যাবে কোন সুদূরের ঠিকানায়।

হলিউডের বিখ্যাত ছবি 'পোলার এক্সপ্রেস'-এর (Polar Express) দৃশ্যের মতই মনে হচ্ছে এই ভিডিয়োটি। বরফে ঢাকা জমির উপর দিয়ে ছুটে চলেছে ট্রেন। কাশ্মীরের বারামুল্লা-বানিহাল রেলপথের (Kashmir Train) এমনই একটি দৃশ্য নিজের এক্স হ্যান্ডলে শেয়ার করেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বরফ পড়ছে কাশ্মীর জুড়ে। সাদা পুরু বরফে ঢেকে গিয়েছে কাশ্মীরের উপত্যকা। এই মরশুমের প্রথম তুষারপাত হল কাশ্মীরে আর সেই বরফের মধ্যে দিয়েই অবিরাম চলছে ট্রেন। যেন মনে হচ্ছে শীতের আবহে বরফের চাদর সরিয়ে দিচ্ছে কেউ। আর এই ভিডিয়ো দেখে স্বপ্নের দুনিয়াতে চলে গিয়েছেন বহু মানুষ।

গত বৃহস্পতিবার কাশ্মীরের (Kashmir Train) শ্রীনগর এবং অন্যান্য অঞ্চলে মরশুমের প্রথম তুষারপাত লক্ষ করা যায়। আর সেই তুষারপাতে আনন্দে উদ্বেল হয়ে ওঠেন কাশ্মীরের মানুষ। বুধবার রাত থেকে সমতল অঞ্চলে বরফ পড়তে শুরু করেছিল, বৃহস্পতিবার সকালেও সেই তুষারপাত অব্যাহত থাকে। পুরু বরফে ঢেকে যায় চারিদিক। সূত্রের খবর শ্রীনগর এবং অন্যান্য সমতল অঞ্চলে বুধবার রাত থেকে বৃষ্টির সঙ্গে সঙ্গেই তুষারপাত হচ্ছিল, যা পরের দিন সকালেও জারি থাকে। স্বাভাবিকভাবে তুষারের চাদরে ঢেকে গিয়েছে কাশ্মীরের সমতল অঞ্চল।

কাশ্মীরের শ্রীনগর-জম্মু জাতীয় সড়কও আটকে যায় বরফের জন্য। পুরু বরফের (Snowfall in Kashmir) কারণে গাড়ি চলাচল ব্যাহত হয়। এর বদলে মুঘল রোড এবং শ্রীনগর-লে হাইওয়ে দিয়ে গাড়ি চলাচল করতে থাকে। তবে অশ্বিনী বৈষ্ণবের শেয়ার করা ভিডিয়োতে দেখা গেল বরফের চাদর কেটেই ছুটে চলছে ট্রেন। ট্রেনের গতিতে সহজেই ভেঙে যাচ্ছে পুরু বরফের স্তর।  

১ ডিসেম্বর থেকে ২৯ জানুয়ারি এই এলাকায় চলে 'চিল্লাই কালান' (Chillai kalan)- এই সময়কালের মধ্যেই প্রবল শীত থাকে এই এলাকায়। এই সময়ে যে তুষারপাত (Snowfall) হয়, সেটাই আসলে এই এলাকায় বর্ষার আগে মিষ্টি জলের (Fresh Water) মূল উৎস। তবে এবার এই সময়ের মধ্যে একটুকুও তুষারপাত হয়নি। পুরো সময়টা শুষ্ক থাকায় নদী ও ঝোরাগুলিও শুকিয়ে গিয়েছে। জানুয়ারি মাসের প্রবল শীতে একটুও বরফ পড়েনি কাশ্মীরে। ফেব্রুয়ারি মাস পড়তেই প্রথম তুষারপাতে আনন্দিত স্থানীয় মানুষেরা।

আরও পড়ুন: River Cleaning Robot: অনায়াসে নদী থেকে জঞ্জাল পরিষ্কার করছে রোবট, চমকে দিল সোশ্যাল মিডিয়া

সেরা শিরোনাম

Viral Video: মালকিনের সামনেই পোষ্য ৮ বছরের ছোট্ট পাগ গোগোকে ছিঁড়ে খেল সুবিশাল একটি গ্রেট ডেন, ভাইরাল ভিডিও
মালকিনের সামনেই পোষ্য ৮ বছরের ছোট্ট পাগ গোগোকে ছিঁড়ে খেল সুবিশাল একটি গ্রেট ডেন, ভাইরাল ভিডিও
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
China News: আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
Success Story: ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার
ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget