এক্সপ্লোর

Lunar Eclipse: লক্ষ্মী পুজোর রাতেই চন্দ্রগ্রহণ, কোন সময় পুজো করলে অশুভ ছায়া পড়তে পারে?

Moon Eclipse: কোজাগরী লক্ষ্মী পুজোর দিনেই চন্দ্র গ্রহণ থাকবে। এটি ভারতে দেখা দেবে তাই এখানে সূতক কাল মান্য হবে।

কলকাতা: চন্দ্রগ্রহণ (Lunar Eclipse) একটি জ্যোতির্বিদ্যাগত ঘটনা যা সম্পর্কে সবাই কৌতূহল প্রকাশ করে থাকে। সূর্যগ্রহণের (Solar Eclipse) মতো চন্দ্রগ্রহণেরও জ্যোতিষশাস্ত্রে বিশেষ গুরুত্ব রয়েছে। আধ্যাত্মিক, পৌরাণিক এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও চন্দ্রগ্রহণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। চলতি বছরের দ্বিতীয় ও শেষ চন্দ্রগ্রহণ হচ্ছে ২৮ অক্টোবর গভীর রাতে। ভারতেও দেখা যাবে এই চন্দ্রগ্রহণ। 

কোজাগরী লক্ষ্মী পুজোর দিনেই চন্দ্র গ্রহণ থাকবে। এটি ভারতে দেখা দেবে তাই এখানে সূতক কাল মান্য হবে। আগামী ২৮ এবং ২৯ অক্টোবরের মধ্যরাতে এই চন্দ্র গ্রহণ হবে। ভারত থেকে আগামী শনিবার খন্ডগ্রাস চন্দ্র গ্রহণ দেখা যাবে।

শাস্ত্র মতে, সূতক কালে কোন ধরণের পূজার্চনা করতে নেই। এমনকি এই সময়ে কোন দেবদেবীকে স্পর্শ করাও নিষিদ্ধ। গ্রহণ শেষে স্নান সেরে পুজো অর্চনা শুরু করা উচিত। ২৮-২৯ অক্টোবর খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণের সূতক সময়টি ৯ ঘন্টা আগে অর্থাৎ ২৮ অক্টোবর বিকেল ০৪.০৫ মিনিট থেকে শুরু হবে। গ্রহণ শেষ হবার সাথে সাথেই সূতক কাল শেষ হবে। এরপর থেকে পুজো করা যাবে। তবে সূতক কাল শুরু হবার আগেই এবারে লক্ষ্মীপুজো করে নেওয়া উত্তম।

ভারত ছাড়াও এই চন্দ্রগ্রহণ আমেরিকা, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর এবং অন্যান্য স্থানেও দেখা যাবে। 

শাস্ত্র অনুযায়ী, এই সময় খাবার খাওয়া থেকে বিরত থাকতে হয় এবং ঈশ্বরের নাম স্মরণ করার কথাও বলা হয়। এই গ্রহণ অশ্বিনী নক্ষত্র ও মেষ রাশিতে হবে বলে জানা গিয়েছে। 

দুর্গাপুজোয় উত্‍সবের ব্যস্ততায় পরিশ্রান্ত বাঙালি। তবু, উদ্‍যাপনে ভাঁটা পড়েনি। আজ বাংলার ঘরে ঘরে কোজাগরী লক্ষ্মীপুজো। ধন-সম্পদের দেবীকে তুষ্ট করতে জোরকদমে তোড়জোড়। দুর্দশার মেঘ কাটিয়ে মা লক্ষ্মী কি মুখ তুলে চাইবেন? সেই আশাতেই শঙ্খধ্বনি, আলপনায় আন্তরিকতার সঙ্গে রীতি মেনে আরাধনা। কোজাগরী শব্দের অর্থ কে জেগে আছে? রাতে ধনদেবীর আরাধনা করাই চিরাচরিত রীতি। গৃহিণীরা নিজেরাই এই পুজো করতে পারেন। দেবী লক্ষ্মীর আরাধনায় শ্বেতপদ্ম ও শ্বেতচন্দন বিশেষ প্রয়োজন। ফল-মূলের পাশাপাশি চিঁড়ে-নারকেল ছাড়া লক্ষ্মীপুজো ভাবাই যায় না। একে বলে চিপিটক। লক্ষ্মীর আরাধনা শেষে সারারাত জেগে পাশা খেলার রীতিও বহুল প্রচলিত। সবার একটাই প্রার্থনা, এসো মা লক্ষ্মী, বোসো ঘরে...।

আরও পড়ুন, লক্ষ্মীপুজোর সময়েই চন্দ্রগ্রহণ? কতক্ষণ অবধি থাকবে সূতককাল?

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget