এক্সপ্লোর

Walking Palm Tree: মন চাইলেই হাঁটি হাঁটি পা পা, এই গাছ নাকি চলতেও পারে! যা বলছে বিজ্ঞান...

Science News: মূলত লাতিন আমেরিকার বৃষ্টিচ্ছায় অরণ্যে এই গাছ চোখে পড়ে।

নয়াদিল্লি: গমনশক্তি না থাকলেও, গাছেল চলনশক্তি রয়েছে বলে ছোটবেলায় পাঠ্যবইয়ে পড়েছিলাম আমরা। কিন্তু আপনা থেকে জায়গা পরিবর্তন করা গাছের কথা শুনেছেন কি? এই পৃথিবীর অনেক কিছুই অজানা আমাদের কাছে। হেঁটে বেড়াতে সক্ষম গাছ সক্রেতেয়া এক্সোরেৎজা (Socratea exorrhiza) গাছের কথাও অনেকের অজানা। এক জায়গা থেকে অন্যত্র সরে যাওয়ার জন্য তালগাছের মতো দেখতে এই গাছকে ‘ওয়াকিং পাম ট্রি’-ও বলা হয়। (Walking Palm Tree)

মানুষের মতো হনহন করে না হলেও, ধীরগতিতে সক্রেতেয়া এক্সোরেৎজা গাছটির জায়গা পরিবর্তনের গল্প শোনা যায়। মূলত লাতিন আমেরিকার বৃষ্টিচ্ছায় অরণ্যে এই গাছ চোখে পড়ে। বিভিন্ন ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে সেই নিয়ে হাজারো রকম আখ্যান রয়েছে। কিন্তু হেঁটে বেড়ানোর ক্ষমতা কী করে রপ্ত করল এই গাছ? আদৌ কি হাঁটতে পারে গাছটি নাকি গোটাটাই দৃষ্টিভ্রম?  এর উত্তর দিয়েছে বিজ্ঞান।  (Science News)

সক্রেতেয়া এক্সোরেৎজা গাছের হেঁটে বেড়ানোর ক্ষমতা নিয়ে গবেষণা আজ থেকে চলছে না। বিজ্ঞানীদের দাবি, সত্যিই জায়গা পরিবর্তনে সক্ষম এই গাছ। তবে মানুষের মতো হাঁটা রপ্ত করেনি। বরং এই গাছের জায়গা পরিবর্তনের নেপথ্যে রয়েছে তার শিকড়ের গঠন। অধিকাংশ গাছের কাণ্ড বলতে যে অংশ মাটির নিচে থাকে, তাকে বুঝি আমরা।মাটির নিচের অংশ শিকড়। কাণ্ড সোজা উপরে উঠে যায়। মাটির কিছুটা নিচে গিয়ে, এঁকেবেঁকে ছড়িয়ে বসে শিকড়।  

আরও পড়ুন: ISRO News: মহাকাশ থেকে ইন্টারনেট পরিষেবা প্রত্যন্ত অঞ্চলেও, কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণে মাস্কের সঙ্গে হাত মেলাল ISRO

সক্রেতেয়া এক্সোরেৎজার গাছের ক্ষেত্রে কাণ্ডের গোড়া থেকে শাখা-প্রশাখার মতো মোটা মোটা শিকড় মাটি ছুঁয়ে থাকে, মাটির ভিতরে প্রবেশ করে না, যা আসলে দেখতে পায়ের মতো হয়। বৃষ্টিচ্ছায় অঞ্চলে ঘন জঙ্গলের মধ্যে সূর্যের আলো ঢুকতে পারে না। অথচ সক্রেতেয়া এক্সোরেৎজা গাছটি সূর্যের আলোর অভিমুখে বৃদ্ধি পায়। সেই পরিবেশের সঙ্গে মানিয়ে নিতেই জায়গা বদলের কৌশল রপ্ত করে নিয়েছে গাছটি।

বিজ্ঞানীরা জানিয়েছেন, ঘন অরণ্যে আলোর অভাব দেখা দিলে, আলোর অভিমুখে নতুন শিকড় গজায় সক্রেতেয়া এক্সোরেৎজা গাছের। পুরনো শিকড়গুলি মারা যায় আপনা আপনি। একটা সময় পর ঝরেও যায়। এর ফলে আড়াআড়ি ভাবে সরে যায় গাছগুলি। এছাড়াও হাওয়ার দাপটেও স্থান পরিবর্তন হয় তাদের। সক্রেতেয়া এক্সোরেৎজা গাছকে বিরল প্রজাতির গাছ ঘোষণা করা হয়েছে। সেগুলি সংরক্ষণের উদ্যোগ শুরু হয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে।

সক্রেতেয়া এক্সোরেৎজা বিশেষজ্ঞ জেরার্ডো আভালস, ২০০৫ সালে প্রকাশিত জার্নালে জানিয়েছিলেন, মানুষ ভাবেন গাছটি হয়ত হেঁটে বেড়াতে পারে, যা সত্য নয়। নতুন শিকড় গজালে, পুরনো শিকড় মারা যায়। তাতে অবস্থানে সামান্য বদল হলেও, মোটেই হাঁটতে পারে না এই গাছ।  যা দেখে গাছ হাঁটছে বলে মনে হয়, তা আসলে গাছের বৃদ্ধিরই অংশ। প্রতিদিন অন্তত ২ থেকে ৩ সেন্টিমিটার  করে সক্সরেতেয়া এক্সোরেৎজা গাছটি সরে যায় বলে জানা গিয়েছে।

সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Kamchatka Earthquake: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
Science News: ঘড়ির কাঁটা থেকে ১ সেকেন্ড বাদ দেওয়ার ভাবনা, থমকে যেতে পারে গোটা বিশ্ব? ইন্টারনেট, লেনদেনে প্রভাব? আপনার জন্য কি চিন্তার?
ঘড়ির কাঁটা থেকে ১ সেকেন্ড বাদ দেওয়ার ভাবনা, থমকে যেতে পারে গোটা বিশ্ব? ইন্টারনেট, লেনদেনে প্রভাব? আপনার জন্য কি চিন্তার?
Keratin Treatment: হেয়ার স্ট্রেটনিং, কেরাটিন ট্রিটমেন্টে লুকিয়ে মারাত্মক বিপদ, বলছেন বিশেষজ্ঞরা, ভারতে এখনও পর্যন্ত একটি পণ্যই নিষিদ্ধ
হেয়ার স্ট্রেটনিং, কেরাটিন ট্রিটমেন্টে লুকিয়ে মারাত্মক বিপদ, বলছেন বিশেষজ্ঞরা, ভারতে এখনও পর্যন্ত একটি পণ্যই নিষিদ্ধ

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget