এক্সপ্লোর

ISRO News: মহাকাশ থেকে ইন্টারনেট পরিষেবা প্রত্যন্ত অঞ্চলেও, কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণে মাস্কের সঙ্গে হাত মেলাল ISRO

Communication Satellite: SRO-র চেয়ারম্যান এস সোমনাথ জানিয়েছেন, উপযুক্ত রকেট না মেলাতেই এমন সিদ্ধান্ত।

নয়াদিল্লি: ভারতের মহাকাশ অভিযানের সঙ্গে এবার যুক্ত হতে চলেছে ধনকুবের ইলন মাস্কের  সংস্থা SpaceX. ভারী ওজনের কৃত্রিম উপগ্রহ GSAT-20 উৎক্ষেপণ করতে চলেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO.  কিন্তু সেটিকে মহাশূন্যে নিয়ে যাওয়ার উপযুক্ত উৎক্ষেপণযান নেই ভারতের কাছে। তাই মাস্কের সংস্থার Falcon-9 লিফ্ট লঞ্চারে চাপিয়ে GSAT-20 কৃত্রিম উপগ্রহটির উৎক্ষেপণ হবে। আমেরিকার ফ্লোরিডা থেকে সেটির উৎক্ষেপণ হবে বলে খবর। (ISRO News)

ISRO-র চেয়ারম্যান এস সোমনাথ জানিয়েছেন, উপযুক্ত রকেট না মেলাতেই এমন সিদ্ধান্ত। ISRO-র বাণিজ্যিক শাখা New Space India Limited-এর  (NSIL) সঙ্গে ইতিমধ্যেই চুক্তি হয়ে গিয়েছে SpaceX সংস্থার। ২০২৪ সালের দ্বিতীয়ার্ধে তাদের লঞ্চারে চাপিয়ে ভারতের কৃত্রিম উপগ্রহ GSAT-20 পাঠানো হবে মহাকাশে। ভারী ওজনের কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের ক্ষেত্রে এতদিন ফ্রান্সের Arianespace Consortium-এর উপর নির্ভরশীল ছিল ভারত। এবার মাস্কের সংস্থার সঙ্গে হাত মেলানো হল। (Communication Satellite)

ISRO সূত্রে জানা গিয়েছে, চার টন বা তার বেশি ওজনের কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের উপযুক্ত লঞ্চার ভারতের কাছে নেই, যা নিরক্ষরেখার উপর ৩৫ হাজার কিলোমিটারের বেশি উচ্চতা পর্যন্ত বেশি ওজনের কৃত্রিম উপগ্রহ বহন করে নিয়ে যেতে পারে। GSAT-20 কৃত্রিম উপগ্রহটির ওজন ৪ হাজার ৭০০ কেজি। জম্মু ও কাশ্মীর, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং লাক্ষাদ্বীপ নিয়ে গোটা দেশের উপর তার Ka-Ka ব্যান্ড কাজ করবে। 

আরও পড়ুন: Indian Science Congress: কলকাতা থেকে সূচনা, শতবর্ষ ধরে টিকে, কেন্দ্রের সঙ্গে টানাপোড়েনে এবার হল না বিজ্ঞান মহাসভা

NSIL-এর CMD রাধাকৃষ্ণণ দুরাইরাজ জানিয়েছেন, চাহিদা পূরণ করতেই GSAT-20 কৃত্রিম উপগ্রহের উৎক্ষেপণ হচ্ছে। এর আগে, GSAT-24 অভিযানের সময় TATA Play বরাত পেয়েছিল। এবারে কাকে কে বরাত পেয়েছে, তা যদিও খোলসা করেননি দুরাইরাজ। এতদিন কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণে ভারতকে সাহায্য জুগিয়ে এসেছে ফ্রান্স এবং Arianespace. তাদের সাহায্যেই ইউরোপিয়ান স্পেস এজেন্সে থেকে এখনও পর্যন্ত ২৩টি ভারী কমিউনিকেশন স্যাটেলাইটের উৎক্ষেপণ করেছে ভারত। 

GSAT 20 কৃত্রিম উপগ্রহটিরও নামও পাল্টে GSAT-N2 করা হবে বলে জানা গিয়েছে। এর মাধ্যমে দেশের প্রত্যন্ত এলাকাতেও ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে। ভারতের এই কৃত্রিম উপগ্রহ সরাসরি টেক্কা দিতে চলেছে OneWeb এবং Starlink-কে। এই Starlink আবার মাস্কেরই ইন্টারনেট পরিষেবা প্রদানকারী কৃত্রিম উপগ্রহ।  নতুন টেলিকম আইন পাস হওয়ার পর ভারতে পরিষেবা দেওয়ার রাস্তা খুলে গিয়েছে Starlink-এর। ভারতে রিলায়্যান্স জিওস্পেসে-ও মহাকাশ থেকে ইন্টারনেট পরিষেবা প্রদানের দৌড়ে নাম লিখিয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
Dog Brain Research: সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ
সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Science News: নিউক্লিয়ার মিসাইল ছুড়ে গ্রহাণু গুঁড়িয়ে দেওয়ার ভাবনা, পৃথিবীকে রক্ষা করতে এছাড়া উপায় নেই, বলছেন বিজ্ঞানীরা
নিউক্লিয়ার মিসাইল ছুড়ে গ্রহাণু গুঁড়িয়ে দেওয়ার ভাবনা, পৃথিবীকে রক্ষা করতে এছাড়া উপায় নেই, বলছেন বিজ্ঞানীরা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget