এক্সপ্লোর

Chandrayaan-3 : চাঁদের বাড়ির আরও কাছে চন্দ্রযান -৩, আরও এক কক্ষপথ পেরিয়ে গেল সোমবার

Chandrayaan-3 News: এরপর আরও দুই কক্ষপথ পেরিয়ে চাঁদের বাড়ি পৌঁছে যাবে সে। X  করে জানালো ইসরো। 

হাত বাড়ালেই চাঁদের বাড়ি। আরও এক পা এগিয়ে গেল চন্দ্রযান - ৩ (Chandrayaan-3 )। X প্ল্যাটফর্মে পোস্ট করে জানাল ইসরো।   আরও একটি কক্ষপথ পরিবর্তনের প্রক্রিয়া সফল ভাবে করে ফেলল চন্দ্রযান-৩।

ইসরোর দেওয়া তথ্য অনুসারে এখন চন্দ্রযান - ৩ ১৫০ কিমি X ১৭৭ কিমি কক্ষপথে অবস্থান করছে। চাঁদের চারপাশে ওই কক্ষপথে ঘুরছে চন্দ্রযান - ৩। আবার কক্ষপথ পরিবর্তনের দিন ১৬ অগাস্ট। ভারতীয় সময় সকাল সাড়ে ৮টায় ফের কক্ষপথ বদলাবে চন্দ্রযান। এরপর আরও দুই কক্ষপথ পেরিয়ে চাঁদের বাড়ি পৌঁছে যাবে সে। X  করে জানালো ইসরো। হিসেবমতো আর মাত্র ১৭৭ কিলোমিটার পথ পাড়ি দিতে হবে চন্দ্রযান - কে। তারপরই লক্ষ্য।  

গত ১৪ জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস  সেন্টার থেকে চাঁদের উদ্দেশে পাড়ি দেয় চন্দ্রযান-৩। এরপর একের পর এক কঠিন ধাপ পার করেছে সে। ইসরো জানিয়েছে, আগে থেকে চন্দ্রযান-৩ এর জন্য যে অরবিট রিডাকশন ম্যান্যুভার পরিকল্পনা করা হয়েছিল সেই পথেই সফলভাবে অগ্রসর হয়েছে ভারতের মহাকাশযান। যেকোনও স্পেসফ্লাইট বা মহাকাশযানের ক্ষেত্রে অরবিটাল ম্যান্যুভার বলতে বোঝায় ওই মহাকাশযানের অরবিট বা কক্ষপথ পরিবর্তনের জন্য প্রপালশন সিস্টেমের ব্যবহার। চন্দ্রযান-৩ এর ক্ষেত্রে এই অরবিট রিডাকশন ম্যান্যুভার বা প্রপালশন সিস্টেম ব্যবহার করে একটি কক্ষপথ থেকে অন্য কক্ষপথে গিয়ে, বলা ভাল কক্ষপথ পরিবর্তনের মাধ্যমে চাঁদের আরও কাছাকাছি পৌঁছে যাবে মহাকাশযানটি।

আগামী ১৭ অগাস্ট প্রপালশন মডিউল থেকে বিচ্ছিন্ন হবে ল্যান্ডার। সবকিছু ঠিক থাকলে, আগামী ২৩ অগাস্ট বিকেলে চাঁদের দক্ষিণ মেরুতে নামবে বিক্রম । বিকেল ৫টা ৪৭ মিনিটে সফট ল্যান্ডিং করার কথা চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রমের। এর আগে ২ বার ব্যর্থ হয়েছে ইসরোর চন্দ্রাভিযান। তাই এবার বাড়তি সতর্ক মহাকাশ গবেষণা কেন্দ্র।     

ইসরোর কাছে কঠিন চ্যালেঞ্জ নিরাপদে চাঁদের মাটিতে চন্দ্রযান ৩ কে অবতরণ করানো। তার জন্য অবতরণের আগে ল্যান্ডিং সাইটে ছবি তুলে সেফ জোন বাছবেন ইসরোর বিজ্ঞানীরা। এমন এলাকা বাছা হবে, যেখানে অবতরণের ঝুঁকি সবচেয়ে কম। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Total Solar Eclipse on August 12: অন্ধকারে ঢাকবে অর্ধেক পৃথিবী, ভরদুপুরে গায়েব হয়ে যাবে সূর্য, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দু’সপ্তাহ পরই
অন্ধকারে ঢাকবে অর্ধেক পৃথিবী, ভরদুপুরে গায়েব হয়ে যাবে সূর্য, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দু’সপ্তাহ পরই
Chinas Artificial Sun : কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
মহাকাশে নতুন ইতিহাস ভারতের, শ্রীহরিকোটা থেকে উড়ল প্রথম বেসরকারি অরবিটাল রকেট Vikram-1, সফল 'Mission Aagaman'
মহাকাশে নতুন ইতিহাস ভারতের, শ্রীহরিকোটা থেকে উড়ল প্রথম বেসরকারি অরবিটাল রকেট Vikram-1, সফল 'Mission Aagaman'

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget