এক্সপ্লোর

Chandrayaan-3: চন্দ্রযানের প্রোপালশন মডিউল থেকে আলাদা হল ল্যান্ডার, অপেক্ষা চন্দ্রপৃষ্ঠ ছুঁয়ে দেখার

Chandrayaan-3 Lander Separation: এর আগে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো)- এর তরফে জানান হয়েছিল যে ১৭ অগাস্ট ভারতীয় সময় ১টা থেকে ১.৩০টার মধ্যে এই বিছিন্ন হওয়ার কাজটি হবে।

নয়া দিল্লি: উৎক্ষেপণের পর থেকে এখনও পর্যন্ত সফলভাবেই চাঁদের পৃষ্ঠ ছুঁয়ে দেখার পথে এগিয়ে চলেছে চন্দ্রযান-৩ (Chandrayaan-3)। চাঁদের (Moon) কক্ষপথে প্রদক্ষিণ শেষ হওয়ার পর অবশেষে সফলভাবে চন্দ্রযান-৩ এর প্রোপালশন মডিউল থেকে আলাদা হল ল্যান্ডার 'বিক্রম' (Lander Vikram)। 

এর আগে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো)- এর তরফে জানান হয়েছিল যে ১৭ অগাস্ট ভারতীয় সময় ১টা থেকে ১.৩০টার মধ্যে এই বিছিন্ন হওয়ার কাজটি হবে। চন্দ্রকক্ষে ম্যানুয়েভর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর প্রপালশন বিচ্ছেদের কাজটি শুরু হয়।  

চন্দ্রযান-২ এর ক্ষেত্রেও এই 'বিছিন্ন' হওয়ার প্রক্রিয়াটি সফলভাবেই হয়েছিল। তবে গোলযোগ বেধেছিল ল্যান্ডিংয়ের সময়। তাই এবার আর কোনও ত্রুটি যাতে না থাকে, সে বিষয়টি ক্রমাগত খতিয়ে দেখার কাজ করে চলছে ইসরো। ল্যান্ডিংয়ের জন্য ৫০০ বর্গমিটারের বদলে ৪ কিমি x ২.৪ কিমি এলাকা বেচে নিয়েছে ইসরো। ল্যান্ডার বিক্রমে রাখা হয়েছে অতিরিক্ত জ্বালানিও। এদিন প্রোপালশন মডিউল থেকে আলাদা হয়ে 'ধন্যবাদ' জানিয়েছে বিক্রম। 

এবারের ল্যান্ডারেও বেশ কিছু ডিজাইন পরিবর্তন করা হয়েছে। যেমন এই ল্যান্ডারে একটির বদলে চারটি থ্রাস্টার রাখা হয়েছে। যাতে অবতরণের ধকল সইয়ে নিয়ে পালকের মতো মাটি ছুঁতে পারে বিক্রম। 

চন্দ্রযান-৩ এ আছে একাধিক ইলেকট্রনিক এবং যান্ত্রিক সাবসিস্টেম। চন্দ্রযান--২ এর ল্যান্ডিং সমস্যা থেকে শিক্ষা নিয়েই নেভিগেশন সেন্সর, প্রপালশন সিস্টেম, নির্দেশকেন্দ্র এবং নিয়ন্ত্রণ কেন্দ্রকে আরও উন্নত প্রযুক্তিতে সাজানো হয়েছে। ল্যান্ডার বিক্রমের পাশাপাশি রোভারকেও অত্যাধুনিক প্রযুক্তিতে ডিজাইন করা হয়েছে। 

চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করার কথা রয়েছে, চন্দ্রযান-৩ এর। কীভাবে কয়েক কোটি বছর ধরে সেখানে বরফ জমে রয়েছে। সূর্যের বিকিরণে কেন তা আজও গলে যায়নি, সেই বিষয়টিও পরীক্ষানিরীক্ষা করে দেখবে। 

এদিকে, চন্দ্রযানের মতো চাঁদের কক্ষপথে পৌঁছেছে রাশিয়ার (Russia) নভোযান লুনা-২৫। ২১ অগাস্ট থেকে ২৩ অগাস্টের মধ্যে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করার কথা রয়েছে সেটিরও। ১৪ জুলাই শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা হয়েছে চন্দ্রযানকে। ৫ অগাস্ট সুষ্ঠুভাবেই চাঁদের কক্ষপথে পৌঁছেছে সে। বৃহস্পতিবার অর্থাৎ ১৭ অগাস্ট প্রপালশন মডিউল এবং ল্যান্ডার বিক্রম পৃথক হবে। ২৩ অগাস্ট প্রিলোড করা কমান্ডগুলি ট্রিগার হওয়ার পরে, ল্যান্ডার বিক্রম চাঁদের পৃষ্ঠে সফট ল্যান্ডিং করবে। অবতরণ যাতে ঠিকমতো হয়, তার জন্য সমস্ত রকমের পরীক্ষানিরীক্ষা চালাচ্ছে ইসরো। হার্ড ল্যান্ডিং এড়াতে ল্যান্ডার বিক্রমের চাঁদে অবতরণের জন্য একটি 'সেলভেজ মোড' রয়েছে।

আরও পড়ুন, চন্দ্রযানকে 'সঙ্গ দিতে' কক্ষপথে লুনা! চাঁদে ভারত-রাশিয়ার 'যুগলবন্দি'

সেরা শিরোনাম

Space Telescope Falling Back: মহাকাশে পদস্খলন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বৃহদাকার স্পেস টেলিস্কোপ, অক্টোবরেই আছড়ে পড়তে পারে
মহাকাশে পদস্খলন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বৃহদাকার স্পেস টেলিস্কোপ, অক্টোবরেই আছড়ে পড়তে পারে
USA 32 Satellite Explosion: মহাকাশে হঠাৎ বিস্ফোরণ, চুরমার হয়ে গেল আমেরিকার স্পাই স্যাটেলাইট, আক্রমণ না অন্য কিছু? কারণ ঘিরে ধোঁয়াশা
মহাকাশে হঠাৎ বিস্ফোরণ, চুরমার হয়ে গেল আমেরিকার স্পাই স্যাটেলাইট, আক্রমণ না অন্য কিছু? কারণ ঘিরে ধোঁয়াশা
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
AI Risks: প্রাণ চলে যেতে পারে ১০০ কোটি মানুষের! সতর্ক করলেন বিল গেটস, AI-এর হাত বাঁধার আর্জি আরও এক মহারথীর
প্রাণ চলে যেতে পারে ১০০ কোটি মানুষের! সতর্ক করলেন বিল গেটস, AI-এর হাত বাঁধার আর্জি আরও এক মহারথীর

ভিডিও

CM Suvendu Adhikari:
Narendra Modi:
France Student Protest: পড়ুয়া বিক্ষোভ উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে তুমুল সংঘর্ষ পড়ুয়াদের, আহত বহু
Suvendu Adhikari: ব্যাঘ্র প্রকল্পের ঐতিহ্য ফিরে পেল উত্তরবঙ্গের বক্সা, মুখ্যমন্ত্রীর হাতে বাঘের রিইন্ট্রোডাকশন
CM Suvendu Adhikari: এখনও পর্যন্ত নন্দীগ্রামে ৭০ হাজার ৩০০ জন অন্নপূর্ণার টাকা পেয়েছেন: মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget