এক্সপ্লোর

Earth's Second Moon: মাত্র দু'মাসের সঙ্গযাপন, পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে 'দ্বিতীয় চাঁদ', আবার দেখা ২০৫৫-তে

Earth's Mini Moon: Asteroid 2024 PT5-কে পৃথিবীর 'দ্বিতীয় উপগ্রহ' বা 'দ্বিতীয় চাঁদ' বলে উল্লেখ করেন বিজ্ঞানীরা।

নয়াদিল্লি: মাত্র দু'মাস পৃথিবীর সঙ্গ পাওয়ার কথা ছিল। সেই সময়সীমা উত্তীর্ণ হওয়ার মুখে। আপাতত বিদায় নিতে চলেছে পৃথিবীর 'দ্বিতীয় চাঁদ'। ফের ২০৫৫ সাল নাগাদ রাতের আকাশে তার দর্শন মিলতে পারে। গত দু'মাস ধরে প্রদক্ষিণ করার পর ২৫ নভেম্বর পৃথিবীকে বিদায় জানাতে চলেছে সেটি। (Earth's Second Moon)

Asteroid 2024 PT5-কে পৃথিবীর 'দ্বিতীয় উপগ্রহ' বা 'দ্বিতীয় চাঁদ' বলে উল্লেখ করেন বিজ্ঞানীরা। 2024 PT5 আসলে একটি গ্রহাণু। আয়তন প্রায় ৩৩ ফুট। গত ৭ অগাস্ট আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA-নজর পড়ে তার উপর। ২৯ সেপ্টেম্বর থেকে পৃথিবীকে প্রদক্ষিণ করছিল সেটি। এবার পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির বাইরে চলে যাচ্ছে সেটি। (Earth's Mini Moon)

পৃথিবী থেকে 2024 PT5-এর দূরত্ব মাত্র ৩৭ লক্ষ ৬০ হাজার কিলোমিটার। মহাজগতে এই দূরত্ব কিছুই নয়। তাই রাতের আকাশে পৃথিবীর 'দ্বিতীয় চাঁদ'কে পেয়ে উৎফুল্ল হয়ে উঠেছিলেন মহাকাশপ্রেমীরা। খালিচোখে যদিও বা পৃথিবী থেকে দেখা যায়নি তাকে, কিন্তু মহাকাশ গবেষণার কাজে ব্যবহৃত অত্যাধুনিক টেলিস্কোপ সেটিকে ফ্রেমবন্দি করতে সফল হয়। 

2024 PT5 গ্রহাণুটি আসলে অর্জুন গ্রহাণু বলয়ের বাসিন্দা। পৃথিবীর অনুরূপ পাথর, মহাজাগতিক বস্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেখানে। মহাকাশে নজরদারি চালাতে গিয়ে গত ৭ অগাস্ট NASA-র Asteroid Terrestrial-Impact Last Alert System (ATLAS) খোঁজ পায় 2024 PT5 গ্রহাণুটির। 

বিজ্ঞানীরা সেই সময়ই জানিয়ে দেন যে, দু'মাস পৃথিবীর চারিদিকে ঘুরে বেড়াবে গ্রহাণুটি। ২৫ নভেম্বরের পর পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির আওতায় থেকে বেরিয়ে যাবে। তার পর সূর্যকে প্রদক্ষিণ করবে ওই গ্রহাণুটি। পৃথিবীর আশেপাশে যে সমস্ত মহাজাগতিক বস্তুসমূহ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে, তারা কখনও কখনও পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি প্রভাবিত অঞ্চলে ঢুকে পড়ে উপগ্রহের মতো আচরণ করতে শুরু করে।  নিজেদের শক্তি হারিয়ে ফেলে তারা। নিয়ন্ত্রিত হয় পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির দ্বারা, যা কয়েক মাস পর্যন্ত দীর্ঘস্থায়ী হতে পারে।  

তবে পৃথিবীকে সম্পূর্ণ ভাবে প্রদক্ষিণ করতে পারে না এই বস্তুসমূহ। 2024 PT5 গ্রহাণুটিও পৃথিবীর কক্ষপথের সঙ্গে সমান্তরাল ভাবেই এগোচ্ছিল। সেই সময়ই পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি প্রভাবিত অঞ্চলে ঢুকে পড়ে। এর আগে, ১৯৮১ এবং ২০২২ সালেও এমন ঘটনা ঘটে। 

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget