এক্সপ্লোর

Human Brain:আয়তনে বাড়ছে মানবমস্তিষ্ক? চাঞ্চল্যকর ইঙ্গিত নতুন গবেষণায়

Science News:আয়তনে বাড়ছে মানবমস্তিষ্ক, উঠে এল নতুন এক গবেষণায়। তাতে লাভের সম্ভাবনা বেশি, মনে করছেন গবেষকদের একাংশ। তাঁদের মতে, এর ফলে 'ডিমেনশিয়া'-র মতো সমস্যা কমতে পারে।

কলকাতা: আয়তনে বাড়ছে মানবমস্তিষ্ক (Brain Volume Study), উঠে এল নতুন এক গবেষণায়। এবং তাতে লাভের সম্ভাবনা বেশি, মনে করছেন গবেষকদের একাংশ। তাঁদের মতে, এর ফলে সার্বিক ভাবে 'ডিমেনশিয়া'-র মতো সমস্যা কমতে পারে। তবে এসব পূর্বাভাসে সিলমোহর দেওয়ার জন্য আরও গবেষণা জরুরি। আপাতত, যতটুকু জানা গিয়েছে তাতেই চমকে উঠেছেন বিশেষজ্ঞরা। 

কী জানা গেল?
'JAMA Neurology' শীর্ষক জার্নালে গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে। তাতে ৫৫-৬৫ বছরের ৩ হাজার অংশগ্রহণকারীর মস্তিষ্কের 'ইমেজ' বিশ্লেষণ করেছেন ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার ডেভিস হেলথের একদল গবেষক। সেই বিশ্লেষণ থেকে তাঁদের বক্তব্য, তিরিশের দশকে যাঁরা জন্মেছিলেন তাঁদের নিরিখে জেনারেশন 'এক্স' অর্থাৎ যাঁরা সত্তরের দশকে জন্মেছেন তাঁদের মস্তিষ্কের সার্বিক আয়তন অন্তত ৬.৬ শতাংশ বেশি। আরও একটু তলিয়ে দেখা যাক?
ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার ডেভিস হেলথের ওই গবেষকদের বক্তব্য, সার্বিক ভাবে জেনারেশন 'এক্স'-র হোয়াইট ম্যাটারের আয়তন ৮ শতাংশ বেশি। আর গ্রে ম্যাটার পূর্ববর্তী প্রজন্মের তুলনায় ১৫ শতাংশ বেশি। মস্তিষ্কের নির্দিষ্ট অংশ ধরে বিশ্লেষণ করতে গিয়ে দেখা যায়, হিপোক্যাম্পাস, যা কিনা স্মৃতি ও শিখনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, তার আয়তনও জেনারেশন 'এক্স'-এর ক্ষেত্রে পূর্ববর্তী প্রজন্মের তুলনায় সার্বিক ভাবে ৫.৭ শতাংশ বেড়েছে। উচ্চতা, বয়স এবং পুরুষ-নারী--এই বিষয়গুলি নিয়ন্ত্রণ করেও এই পরিবর্তন ধরা পড়েছে, দাবি গবেষকদলের। দলটির প্রধান, চার্লস দেকার্লির কথায়, 'কে কোন দশকে জন্মেছেন, তা তাঁর মস্তিষ্কের আয়জন ও সার্বিক মস্তিষ্কের স্বাস্থ্য অনেকটাই নির্ধারণ করছে।'

ব্যাখ্যা...
গবেষকদলের ব্যাখ্যা, এর নেপথ্যে জিনের কারিকুরি থাকতে পারে। তবে তাঁদের বিশ্লেষণ অনুযায়ী, কিছু অন্য়ান্য বিষয়-যেমন সমাজ, সংস্কৃতি এবং স্বাস্থ্য--এই বদলে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। এই পরিবর্তনে আশার আলো দেখছেন বিজ্ঞানীরা। তাঁদের মতে, মস্তিষ্কের আয়তন বাড়লে আখেরে বয়সজনিত রোগের বিরুদ্ধে প্রতিরোধের ক্ষমতা বাড়তে পারে। সার্বিক ভাবে এর ফলে কমতে পারে ডিমেনশিয়ার আশঙ্কা, মনে করছেন তাঁরা। পৃথিবীর নানা প্রান্তে বয়স্কদের মধ্যে ডিমেশনিয়া এখন বড় সমস্যা। সে দিক থেকে এই গবেষণার ফলাফল আশার আলো হতে পারে অনেকের কাছে। যদিও বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এখনই এতটা নিশ্চিত হওয়ার মতো জায়গা নেই। দরকার আরও গবেষণা, মস্তিষ্কের আয়তন এবং বয়সজনিত রোগের সম্পর্ক নিয়ে নিশ্চিত হওয়াও জরুরি। তত ক্ষণ পর্যন্ত এই আশাটুকুই বা মন্দ কী?

 

আরও পড়ুন:চন্দ্রপৃষ্ঠে শিবশক্তি পয়েন্টের নামে সিলমোহর, এবার স্বীকৃতি দিল আন্তর্জাতিক মহল

      

  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Total Solar Eclipse on August 12: পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘিরে বিভ্রান্তি, ছায়া কি উল্টো দিকে সরবে? কী জানালেন বিজ্ঞানীরা?
পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘিরে বিভ্রান্তি, ছায়া কি উল্টো দিকে সরবে? কী জানালেন বিজ্ঞানীরা?
SpaceX Rocket Crash on Moon: পাঁচ তলা বাড়ির সমান রকেট আছড়ে পড়ল চাঁদের মাটিতে, নতুন গহ্বরের সৃষ্টি হল চন্দ্রপৃষ্ঠে
পাঁচ তলা বাড়ির সমান রকেট আছড়ে পড়ল চাঁদের মাটিতে, নতুন গহ্বরের সৃষ্টি হল চন্দ্রপৃষ্ঠে
SpaceX Rocket Crash on Moon: চাঁদের বুকে আছড়ে পড়বে রকেট, ঘটবে তীব্র বিস্ফোরণ, আর কিছু ক্ষণের মধ্যেই, দেখা যাবে পৃথিবী থেকেও
চাঁদের বুকে আছড়ে পড়বে রকেট, ঘটবে তীব্র বিস্ফোরণ, আর কিছু ক্ষণের মধ্যেই, দেখা যাবে পৃথিবী থেকেও
NASA Galaxy Image: মহাকাশে ভেসে উঠল বিশাল বিস্ময়চিহ্ন! নাসার প্রকাশিত ছবিতে লুকিয়ে রয়েছে কোটি বছরের মহাজাগতিক রহস্য
মহাকাশে ভেসে উঠল বিশাল বিস্ময়চিহ্ন! নাসার প্রকাশিত ছবিতে লুকিয়ে রয়েছে কোটি বছরের মহাজাগতিক রহস্য

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget