এক্সপ্লোর

NASA Artificial Star: তারার দেশে এবার মনুষ্যসৃষ্ট নক্ষত্র, রাতের আকাশে ফারাক বোঝাই হবে দুষ্কর, নতুন প্রকল্প NASA-র

Satellite Landolt: এই অভিযানের নাম রাখা হয়েছে Landolt NASA Space Mission.

নয়াদিল্লি: আকাশভরা সূর্য-তারার মাঝে যাতায়াত গড়ে উঠেছে আগেই। এবার আকাশে জায়গা দখল করতে চলেছে মানুষের সৃষ্টি তারা বা নক্ষত্র। ২০২৯ সালের মধ্য়ে রাতের আকাশে মানুষের তৈরি ওই তারাকে মিটমিট করে জ্বলতে দেখা যাবে। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA ওই তারা তৈরির কাজে হাত দিতে চলেছে। তবে সূর্য বা তারাদের টেক্কা দিতে নয়, গবেষণার প্রয়োজনই রাতের আকাশে কৃত্রিম তারা বসাতে চলেছে NASA. (NASA Artificial Star)

রাতের আকাশে কৃত্রিম নক্ষত্র বসানোর এই অভিযানের নাম রাখা হয়েছে Landolt NASA Space Mission. এর আওতায় ২০২৯ সালের গোড়ার দিকে পৃথিবীর কক্ষপথে নক্ষত্রের স্বরূপ একটি কৃত্রিম উপগ্রহ বসানো হবে, যার আয়তন হবে বড় আকারের জুতোর বাক্সের সমান। কৃত্রিম ওই নক্ষত্রে আটটি লেজার বসানো থাকবে, যার মাধ্যমে নক্ষত্রের অনুরূপ আলো নির্গত হবে। খালি চোখে দেখা না গেলেও, টেলিস্কোপের মাধ্যমে রাতের আকাশে নক্ষত্রের মতোই দেখতে লাগবে সেটিকে। (Satellite Landolt)

NASA জানিয়েছে, পৃথিবী থেকে ৩৫ হাজার ৭৮৫ কিলোমিটার দূরে, পৃথিবীর কক্ষপথে ওই কৃত্রিম নক্ষত্রটিকে বসানো হবে। সেটির নামও হবে Landolt. পৃথিবীতে বসে টেলিস্কোপের মাধ্যমে যাতে আসল নক্ষত্রের ঔজ্জ্বল্য সম্পর্কে সঠিক ধারণা মেলে, আসলের সঙ্গে নকলের তুলনা যাতে করা যায়, সেই লক্ষ্যেই এই কৃত্রিম নক্ষত্র তৈরির ভাবনা বলে জানা গিয়েছে। 

NASA Artificial Star: তারার দেশে এবার মনুষ্যসৃষ্ট নক্ষত্র, রাতের আকাশে ফারাক বোঝাই হবে দুষ্কর, নতুন প্রকল্প NASA-র

ছবি: জর্জ মেসন ইউনিভার্সিটি।

আরও পড়ুন: Aliens: আমাদের আশপাশেই ভিনগ্রহীরা! লুকিয়ে ভিড়েই! আমরা কি নজরবন্দি?

NASA জানিয়েছে, পৃথিবীকে ঘিরে থাকা কক্ষপথে পৌঁছে গেলে ওই কৃত্রিম নক্ষত্রের গায়ে বসানো আটটি লেজার আলোই একসঙ্গে জ্বলে উঠবে। বহির্জগৎ থেকে নক্ষত্রের আলো এসে পড়লে, পৃথিবীর বায়ুমণ্ডল তার কতটা শুষে নেয় এবং কতটা আমাদের চোখে এসে পৌঁছয়, তা পরীক্ষা করে দেখবেন বিজ্ঞানীরা। ৬০টি আসল নক্ষত্র থেকে নির্গত আলোর সঙ্গে কৃত্রিম নক্ষত্র থেকে নির্গত আলোকে পাশাপাশি রেখে পরীক্ষা চলবে। 

পৃথিবীকে ঘিরে থাকা যে কক্ষপথে বসানো হবে কৃত্রিম নক্ষত্রটিকে, সেখান থেকে পৃথিবী এবং কৃত্রিম নক্ষত্রের গতিবেগও প্রায় সমান থাকবে বলে জানা গিয়েছে। ফলে রাতের আকাশে চোখ রাখলে কৃত্রিম উপগ্রহটিকে একই জায়গায় স্থির বলে মনে হবে। প্রথম একবছর ওই জায়গাতেই কৃত্রিম নক্ষত্রটিকে রেখে দেওয়ার পরিকল্পনা রয়েছে বিজ্ঞানীদের। ঔজ্জ্বল্যের নিরিখে নক্ষত্রদের ক্যাটালগ তৈরি করেছিলেন প্রয়াত বিজ্ঞানী আরলো ল্যান্ডোল্ট। তাঁর নামেই কৃত্রিম নক্ষত্রটির নামকরণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সেরা শিরোনাম

Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget