এক্সপ্লোর

Solar Eclipse: বিরলতম! চাঁদের ছায়ায় ঢাকা পড়ল সূর্য, সোমবার হল দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ

Solar Eclipse On Monday: গ্রহণের বিশেষত্ব হল এর স্থায়িত্ব। টানা সাড়ে ৩ থেকে-চার মিনিট চাঁদের ছায়ায় সমপূর্ণ ঢেকে সূর্য। স্পষ্ট দেখা যাচ্ছে সূর্যের বাহ্যিক স্তর করোনা।

কলকাতা: বিরলতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণের (Rarest Total Solar Eclipse) সাক্ষী থাকল বিশ্বের একাংশ। চাঁদের ছায়ায় সম্পূর্ণ ঢাকা পড়ে গেল সূর্য। দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হল সোমবার। এই গ্রহণের বিশেষত্ব হল এর স্থায়িত্ব।

২০২৪ সালের প্রথম সূর্যগ্রহণ হল সোমবার

চলতি বছরের প্রথম সূর্যগ্রহণ দেখা গেল সোমবার। এই গ্রহণ চলল টানা সাড়ে ৩ থেকে ৪ মিনিট ধরে। এতটা সময় ধরে চাঁদের ছায়ায় সম্পূর্ণ ঢেকে ছিল সূর্য। স্পষ্ট দেখা যায় সূর্যের বাহ্যিক স্তর করোনা।

সর্বপ্রথম গ্রহণ দেখা যায় উত্তর আমেরিকার মেক্সিকো (Mexico) থেকে। এছাড়াও গ্রহণ দেখা গেল আমেরিকা, কানাডার বিভিন্ন প্রান্তে। তবে ভারত থেকে এই গ্রহণ দেখা যায়নি। সেই খবরও আগেই জানা গিয়েছিল। কিন্তু এখন ইন্টারনেটের যুগে সচক্ষে না হলেও ভার্চুয়ালি বিশ্বের সকল প্রান্তের বাসিন্দারাই এই বিরল গ্রহণের সাক্ষী থাকতে পেরেছেন।

এই ধরনের পূর্ণগ্রাস সূর্যগ্রহণের আগামী ২০ বছরে দেখা নাও মিলতে পারে। সূর্যের আলোয় আলোকিত হয় সবক’টি গ্রহ ও উপগ্রহ। ঘুরতে ঘুরতে চাঁদ, সূর্য আর পৃথিবীর মাঝে এসে পড়লে হয় সূর্যগ্রহণ। চাঁদ যখন পুরোপুরি সূর্যকে ঢেকে দেয়, তখন রাতের মতো অন্ধকার নেমে আসে পৃথিবীতে। সেই অবস্থাকে বলে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। মহাজাগতিক এই ঘটনাকে নিয়ে উত্তর আমেরিকার নিউফাউন্ডল্যান্ড, ডালাস, ফিলাডেলফিয়া সহ একাধিক শহরে উৎসাহ তুঙ্গে। তৈরি ছিলেন বিজ্ঞানীরাও। এদিন রেকর্ড করা হল নানা গুরুত্বপূর্ণ তথ্য।

ভারতীয় সময়ে কখন হল সূর্যগ্রহণ?

যদিও ভারতের আকাশে এই গ্রহণ (Solar eclipse) দেখা যায়নি। তবে ভারতীয় সময় ৮ এপ্রিল রাত ন'টার একটু পর থেকে শুরু হয় গ্রহণ। রাত ১২টা পেরিয়ে ৯ এপ্রিল পড়ার পরে রাত আড়াইটের একটু আগে শেষ হয় গ্রহণ। পূর্ণগ্রাস শুরু হয় ৮ এপ্রিল রাত ১০টা বেজে ৮ মিনিটে। ফলে যখন পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘটে তখন পৃথিবীর অবস্থান এমন ছিল যে ভারত সূর্যের উল্টোদিকে রইল। ফলে ভারতের আকাশ থেকে ওই গ্রহণ দেখা যায়নি। 

 

আরও পড়ুন: Science News: সমুদ্রগর্ভে জমছে লাখ লাখ টন প্লাস্টিক, কোন বিপদের আশঙ্কা ?

মহাজাগতিক ঘটনাগুলির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হল সূর্যগ্রহণ (Total Solar Eclipse)। পৃথিবী ও সূর্যের মাঝে চাঁদ এসে হাজির হলে বিশেষ পরিস্থিতিতে গ্রহণ ঘটে। কখনও চাঁদ সূর্যকে আংশিক ঢেকে দেয়- সেক্ষেত্রে আংশিক সূর্যগ্রহণ হয়। কখনও চাঁদ প্রায় পুরোপুরি সূর্যকে ঢেকে দেয়- সেটা পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে দিলে পৃথিবীর উপর ছায়া পড়ে। পৃথিবীর যে অংশে এই ছায়া অঞ্চল তৈরি হয় সেখানকার বাসিন্দারা পূর্ণগ্রাস সূর্যগ্রহণে সাক্ষী থাকতে পারেন। যাঁরা ওই অঞ্চল যাকে বিজ্ঞানের ভাষায় Path of totality বলে- সেখানে থাকেন না তাঁরা আংশিক সূর্যগ্রহণের সাক্ষী থাকেন। এক এক জায়গায় এক এক রকম ভাবে আংশিক সূর্যগ্রহণ দেখা যায়।

যেমন জানানো হয়েছিল ঠিক সেই অনুযায়ী, NASA-থেকে লাইভ স্ট্রিমের মাধ্যমে এই সূর্যগ্রহণ পুরোটা দেখানো হয় ভার্চুয়ালি।

সেরা শিরোনাম

Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Tsunami Warning: তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
Science News: নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget