এক্সপ্লোর

Homo Sapiens: কেন হারিয়ে গেল মানুষের ৯ পূর্বসুরি? কী ভাবে টিকে রইল 'হোমো সেপিয়েন্স'? উত্তর খুঁজছে গবেষণা

Vanished Ancestors Of Humans:ছিলেন, কিন্তু গেলেন কোথায়? কেন 'উধাও' হতে হল ওঁদের? আমাদের অর্থাৎ মানুষ বা 'হোমো সেপিয়েন্স'-র পূর্বসূরি, ৯ প্রজাতিকে নিয়ে এই প্রশ্ন নতুন নয়

নয়াদিল্লি: ছিলেন, কিন্তু গেলেন কোথায়? কেন 'উধাও' হতে হল ওঁদের? আমাদের অর্থাৎ মানুষ বা 'হোমো সেপিয়েন্স'-র (Homo Sapiens) পূর্বসূরি, ৯ প্রজাতিকে নিয়ে এই প্রশ্ন নতুন নয়। তবে নিশ্চিত উত্তর এখনও অজানা। যদিও বিষয়টি নিয়ে চলতি বছরে 'নেচার' জার্নালে প্রকাশিত একটি গবেষণা হইচই ফেলে দিয়েছে। প্রতিকূল আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার নিরিখে পূর্বসূরিদের তুলনায় সামান্য এগিয়ে থাকা, 'জেনেটিক ডাইভার্সিটি'-র (Genetic Diversity)  মতো একাধিক বিষয় বিবর্তনের ধারায় 'হোমো সেপিয়েন্স'-কে এগিয়ে দিয়েছিল, উঠে এসেছে ওই গবেষণাপত্রে। (research paper)

সহজ নয়...
মানুষের এই বিবর্তনের প্রক্রিয়া সহজ নয়, বেশ জটিল। তবে অত্যন্ত রোমহর্ষক। বিষয়টি বুঝতে অনেকটা সাহায্য় করেছেন জীবাশ্মবিদেরা। তাঁদের একাধিক গবেষণা থেকে এখনও পর্যন্ত যা উঠে এসেছে, তাতে জানা যায়, আজ থেকে ৪০ হাজার বছর আগে পৃথিবীর বুকে 'হোমিনিন' গোষ্ঠীর বিশাল ও বৈচিত্র্যপূর্ণ সদস্যদের মধ্যে শুধু 'হোমো সেপিয়েন্স'-ই টিকে ছিল। এর নেপথ্যে একাধিক কারণের কথা উঠে আসে। কেউ মনে করেন, বাকি প্রজাতির সদ্যোজাতদের তুলনায় 'হোমো সেপিয়েন্স' নবজাতকদের বেঁচে থাকার হার বেশি ছিল। বিশেষজ্ঞদের অন্য একাংশের আবার বক্তব্য, জলবায়ু পরিবর্তন বর্তমান মানুষের ৯ পূর্বসুরিকে নিশ্চিহ্ন হওয়ার পথে নিয়ে যায়। কিছু কিছু তত্ত্বে আবার দাবি করা হয়, 'হোমো সেপিয়েন্স' প্রজাতি তাদের পূর্বসুরিদেরও শিকার করতে ছাড়ত না। 
চলতি বছরে 'নেচার' জার্নালে প্রকাশত গবেষণাপত্র অনুযায়ী, বিবর্তনের ধারায় এক লাফ দিয়ে চলে এসেছিল 'হোমো সেপিয়েন্স'। সম্ভবত আফ্রিকার একটি নির্দিষ্ট জায়গায় তাদের উৎপত্তি। আফ্রিকায় ১০ লক্ষ বছর ধরে বসবাসকারী 'হোমিনিন' গোষ্ঠীরই দুটি 'পপুলেশন'-র বংশধারা তারা। তবে এই দাবি নিয়ে বিতর্ক ছিল, আজও রয়েছে। এই ধরনের গবেষণার ক্ষেত্রে বড় সমস্যা হল জীবাশ্মের অভাব। যেমন প্রাচীনতম প্রজাতি, 'হোমো নলেদি'-র জীবাশ্ম দক্ষিণ আফ্রিকার একটি জায়গা ছাড়া কোথাও পাওয়া যায়নি। বাকি একাধিক প্রজাতির হাতেগোনা জীবাশ্মের হদিশ মিলেছে। অন্য দিকে আবার, 'নিয়েনডারথাল' এবং 'ডেনিসোভান', এই দুই প্রজাতি সম্পর্কে বিপুল তথ্য পেয়েছেন গবেষকরা। সব মিলিয়ে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছনো কঠিন।
তবে 'নিয়েনডারথাল' এবং 'ডেনিসোভান' সম্পর্কে যে তথ্য রয়েছে, তা থেকে গবেষকদের ধারণা, এরা বেশিরভাগ সময়ই ছোট গোষ্ঠীতে বসবাস করত। প্রজননও নিজেদের মধ্যেই সীমাবদ্ধ রাখত। ফলে এই বংশগতিতে বৈচিত্র্য ছিল কম। তুলনায়, 'হোমো সেপিয়েন্স'-সদস্যরা বড় গোষ্ঠীতে থাকতে অভ্যস্ত হওয়ায় তাদের বংশগতির বৈচিত্র্য ছিল বেশি। ফলে পূর্বসুরিদের তুলনায় রোগভোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি ছিল তাদের। 

সুবিধা আরও...
গবেষকদের ধারণা, খরা বা বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ হলে বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে থাকা 'হোমো সেপিয়েন্স' সদস্যরা এক জায়গা থেকে সরে এসে সহজে অন্য জায়গায় আশ্রয় নিতে পারত। এক্ষেত্রেও পূর্বসুরিদের তুলনায় সুবিধাজনক জায়গায় ছিল তারা। এই সামাজিক সহনশীলতা তাদের টিকে থাকার ক্ষেত্রে বাড়তি সুবিধা করে দেয়। তবে কোনও কোনও গবেষক এও মনে করেন,  'হোমো সেপিয়েন্স'-র মতোই ক্ষমতা ছিল  'নিয়েনডারথাল'-দের। শুধু সামান্য কিছু জিনিস, যেমন সেলাই বা বুননের ক্ষমতা থাকায় বিবর্তনের মানদণ্ডে এগিয়ে যায় 'হোমো সেপিয়েন্স'। ধীরে ধীরে পিছিয়ে পড়ে বাকিরা। তাদের অস্তিত্ব মিশে যায় 'হোমো সেপিয়েন্স'-র জিনে। বাকিটা জানে ৩ লক্ষ বছর আগেকার পৃথিবী।

আরও পড়ুন:মণিপুরের আকাশে অজ্ঞাত উড়ন্ত বস্তু, বন্ধ রইল বিমান চলাচল, বায়ুসেনাকে দিয়ে তল্লাশি

    

সেরা শিরোনাম

New Lunar Crater: রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
Science News: ‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
Nasa Space Story: মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি
মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget