এক্সপ্লোর

Delhi Tremors: নেপাল হোক বা আফগানিস্তান, পড়শি দেশে ভূমিকম্প হলে কেন কাঁপে দিল্লি? জানুন বিশদে

Delhi Earthquake Prone: ভৌগলিক অবস্থান এবং ভূতাত্ত্বিক কার্যকলাপের জন্যই ঝুঁকিপূর্ণ অঞ্চলের মধ্যে রাখা হয়েছে দিল্লি এবং সংলগ্ন এলাকাকে।

নয়াদিল্লি: নেপাল হোক বা আফগানিস্তান অথবা পাকিস্তান, পড়শি দেশে ভূমিকম্প হলে কনম্পন অনুভূত হয় রাজধানী দিল্লিতেও। আশেপাশের এলাকাও কেঁপে ওঠে। শুক্রবার রাতে ৬.৪ তীব্রতায় নেপালে ভূমিকম্পের পরও সেই রেশ বজায় ছিল। গত একমাসে এই নিয়ে তৃতীয় বার কেঁপে উঠল দিল্লি। কিন্তু কেন ঘটে এমন, এর নেপথ্যে রয়েছে বিজ্ঞানসম্মত কার্যকারণ। (Delhi Tremors)

বিজ্ঞানীরা জানিয়েছেন, দিল্লি এবং সংলগ্ন এলাকা চতুর্থ জোনের মধ্যে পড়ে (Zone IV)। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস সিসমিক জোনিং ম্যাপের আওতায় দিল্লি এবং সংলগ্ন ঝুঁকিপূর্ণ অঞ্চলের মধ্যে পড়ে। অর্থাৎ মাঝারি থেকে তীব্র ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে এই অঞ্চলে। (Delhi Earthquake Prone)

ভৌগলিক অবস্থান এবং ভূতাত্ত্বিক কার্যকলাপের জন্যই ঝুঁকিপূর্ণ অঞ্চলের মধ্যে রাখা হয়েছে দিল্লি এবং সংলগ্ন এলাকাকে। কারণ উত্তরের হিমালয় পর্বতমালা থেকে দিল্লির দূরত্ব ২০০ থেকে ৩০০ কিলোমিটারের মধ্যে। ইন্ডিয়ান এবং ইউরেশিয়ান টেকটোনিক পাতের মধ্যে লাগাতার সংঘর্ষের জেরেই এই হিমালয় পর্বতমালা গড়ে উঠেছিল।  

আরও পড়ুন: S Somanath: চন্দ্রযান ২-র সত্যতা গোপন করা হয়? বিস্ফোরক দাবিতে বিতর্ক, আত্মজীবনীর মুক্তি বাতিল ISRO প্রধানের

সে কোটি কোটি বছর আগের ঘটনা হলেও, মাটির নীচে থাকা পাতগুলি একেবারে স্থির হয়ে গিয়েছে, এমন ধারণা ভুল। বড় ধরনের বিপর্যয় না ঘটলেও মাঝেমধ্যেই সেগুলি নড়াচড়া করে। তার জের  হিমালয় পর্বতমালার পাদদেশ এবং সংলগ্ন দেশগুলিতে কম্পন অনুভূত হয়, ধসও নামে।

সাধারণত, ভূত্বকের উপরিস্তরেই এই পাতগুলি নড়াচড়া করে। তাই পাতগুলি যত সক্রিয় হয়ে ওঠে, ততই ভূমিকম্পের সম্ভাবনা বেড়ে যায়। হিমালয় সংলগ্ন অঞ্চলে পাতের অবস্থানের উপরই সেখানকার স্থিতিশীলতা নির্ভর করে। ইন্ডিয়ান এবং ইউরেশিয়ান পাতের মধ্যে হালকা ঠোকাঠুকি লাগলেও দিল্লি-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলে কম্পন অনুভূত হয়। কারণ যে জায়গায় ইন্ডিয়ান এবং ইউরেশিয়ান পাতের মধ্যে ঠোকাঠুকি লাগে, তার সীমানা হিসেবে চিহ্নিত দিল্লি এবং সংলগ্ন অঞ্চল।

দিল্লি যদিও দুই পাতের সংযোগস্থল বা পাতের চ্যুতির উপর অবস্থিত নয়, কিন্তু হিমালয় পর্বতমালার সঙ্গে দূরত্বের নিরিখে ভূমিকম্প প্রবণ অঞ্চলের মধ্যেই পড়ে। হিমালয়ের আরও কাছাকাছি হওয়ায় নেপাল, উত্তরাখণ্ডে কম্পনের তীব্রতা বেশি হয়, যা সর্বোচ্চ ৮.৫ পর্যন্তও হতে পারে। নেপাল, উত্তরাখণ্ড তাই পঞ্চম জোনের (Zone V) মধ্যে পড়ে। সেখানে ঝুঁকি সবচেয়ে বেশি।

দিল্লির বুকে উতিউতি গজিয়ে ওঠা নির্মাণকার্যকেও অনেক সময় ঘন ঘন কম্পনের জন্য দায়ী করা হয়। বিশেষজ্ঞদের মতে, অবিন্যস্ত ভাবে দিল্লির বুকে গগনচুম্বী সব বিল্ডিং গজিয়ে উঠেছে। যমুনার তীরও বাদ যায়নি। পুরাতন দিল্লিতে বেআইনি ভাবেই কলোনির পর কলোনি গজিয়ে উঠেছে। ঘনবসতি গড়ে উঠেছে ওই সব জায়গায়। ভবিষ্যতে ওই সব এলাকায় তীব্র ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে বলে ইতিমধ্যেই সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। তাতে ক্ষয়ক্ষতিও মারাত্মক হতে পারে বলে আশঙ্কা তাঁদের। যে কারণে বিপর্যয় নেমে এলে কোন উপায়ে তার মোকাবিলা সম্ভব, এখন থেকে মক ড্রিল চালানোর পরামর্শ দিয়েছেন তাঁরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi On Gaganyaan: মহাকাশে নজির তৈরির লক্ষ্য, তৈরি হবে ভারতের নিজস্ব স্পেস স্টেশন, মানুষ পাঠানোর প্রস্তুতি, বড় বার্তা মোদির
মহাকাশে নজির তৈরির লক্ষ্য, তৈরি হবে ভারতের নিজস্ব স্পেস স্টেশন, মানুষ পাঠানোর প্রস্তুতি, বড় বার্তা মোদির
Quantum Physics Research: আমেরিকায় পর পর নিখোঁজ বিজ্ঞানীরা! অন্য জগতে হারিয়ে যাওয়া? নাকি... ক্রমশ বাড়ছে রহস্য
আমেরিকায় পর পর নিখোঁজ বিজ্ঞানীরা! অন্য জগতে হারিয়ে যাওয়া? নাকি... ক্রমশ বাড়ছে রহস্য
Weather : দ্রুত গরম হচ্ছে প্রশান্ত মহাসাগর! এই বর্ষাতেই ভারতে বড় বিপদ? প্রকৃতি দেখাবে চূড়ান্ত কিছু? জুলাইয়েই বড় শঙ্কা?
দ্রুত গরম হচ্ছে প্রশান্ত মহাসাগর! এই বর্ষাতেই ভারতে বড় বিপদ? প্রকৃতি দেখাবে চূড়ান্ত কিছু? জুলাইয়েই বড় শঙ্কা?
Antarctica Volcano Blasts Gold: হাঁ মুখ থেকে কোটি কোটি টাকার সোনা উগরে দেয় আন্টার্কটিকার এই আগ্নেয়গিরি…
হাঁ মুখ থেকে কোটি কোটি টাকার সোনা উগরে দেয় আন্টার্কটিকার এই আগ্নেয়গিরি…

ভিডিও

Ghantakhanek Sange Suman(০৯.০৭.২৬)পর্ব ২ | মুখ্যমন্ত্রীর কাছে আবেদনের পরেই খুলছে সুটিয়া-ফাইল? বরুণ বিশ্বাসের বাড়িতে গেল CID | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৯.০৭.২৬)পর্ব ১ | বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্ত পুলিশের গুলিতে নিহত প্রভাসই ! | ABP Ananda LIVE
Baruipur Incident | প্রভাসের এনকাউন্টারে খুশি মানুষ, কিন্তু কেন? কী বলছেন মনোবিদরা?
Ritabrata Banerjee | দশ বছর আগে শুরু হয়েছিল বেইমানির সলতে পাকানো! কেন বললেন ঋতব্রত?
Barun Biswas Murder Files : নিহত বরুণ বিশ্বাসের বাড়িতে CID, নতুন করে শুরু হবে তদন্ত?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget