এক্সপ্লোর

Deaflympics 2022: ব্যাডমিন্টনে সোনার পদক জয়, বধিরদের অলিম্পিকসে ইতিহাস গড়লেন ভারতের শ্রেয়া

ব্যাডমিন্টনে সোনার পদক জিতে নিলেন পাঞ্জাবের মেয়ে। ব্যাডমিন্টনে টমাস কাপে ঐতিহাসিক জয়ের পাশাপাশি সিংলার এই নজির ভারতীয় ব্যাডমিন্টনে নতুন মাইলফলক।

নয়াদিল্লি: বধিরদের অলিম্পিকসে (Deaflympics 2022) ইতিহাস গড়লেন ভারতের শ্রেয়া সিংলা ( Shreya Singla)। ব্যাডমিন্টনে সোনার পদক জিতে নিলেন পাঞ্জাবের মেয়ে। ব্যাডমিন্টনে টমাস কাপে ঐতিহাসিক জয়ের পাশাপাশি সিংলার এই নজির ভারতীয় ব্যাডমিন্টনে নতুন মাইলফলক। ব্রাজিলে টিম ইভেন্টের ফাইনালে জাপানকে হারিয়ে সোনার পদক জিতেছেন শ্রেয়া।

বধিরদের অলিম্পিকসে নয়া ইতিহাস: পাঞ্জাবের ভাতিন্দার মেয়ে শ্রেয়া। বয়স ১৭ বছর। দীর্ঘ লড়াই আর অদম্য জেদই ছিল। হাতেনাতে মিলল ফলও। ৪ বছর বয়স পর্যন্ত মেয়ের শারীরিক সমস্যার কথা জানতেন না বাবা-মা। মেয়ে কথা বলতে পারছে না দেখে চিকিৎসকের পরামর্শ নেন তাঁরা। জানতে পারেন, মেয়ে কানে শুনতে পায় না। হেয়ারিং অ্যাডের সাহায্য নিয়ে শুরু হয় নতুন পথা চলা। প্রায় ১১ বছরের লড়াই শেষে শুধু বাবা মা-ই নয়, গোটা দেশকে গর্বিত করল পাঞ্জাবের ‘সোনার মেয়ে’। ফাইনালে জাপানকে হারিয়ে টিম ইভেন্টে সোনা জিতল ভারত। নতুন ইতিহাস তৈরি করলেন তিনি। 

৬৫ জনের দল ডেফলিম্পিক্সে গিয়েছিল। এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে ভারত ইতিমধ্যেই জিতে নিয়েছে ১৭টি মেডেল। তার মধ্যে আটটি সোনা, একটি রূপো এবং আটটি ব্রোঞ্জ জিতেছে ভারত। মেয়ের সাফল্যে গর্বিত বাবা দেবেন্দ্র সিংলা। এদিন তিনি বলেন, শ্রেয়ার কঠোর প্রচেষ্টায় এই সাফল্য এসেছে। ওর চার বছরের বয়স যখন, তখন আমরা জানতে পারি ও বধির। কথাও বলতে পারে না। ওর জন্য হেয়ারিং এডের ব্যবস্থা করা হয়। ধীরে ধীরে কথা বলা শেখে শ্রেয়া। ওর এই সাফল্য পাঞ্জাববাসী এবং ভারতবাসীর কাছে খুবই গর্বের। ২০১৯ সালে শ্রেয়া ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন দ্বিতীয় বিশ্ব বধির (যুব) ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে। তাইওয়ানে অনুষ্ঠিত সেই টুর্নামেন্টের ডাবলস থেকে রুপো জিতেছিলেন শ্রেয়া। কেমন ছিল এই যাত্রাপথ? 'সোনার মেয়ে' শ্রেয়ার কথায়, এটা আমার প্রথম ডেফলিম্পিক্স। এই দিনটা দেখার জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে। অনেক বাধা অতিক্রম করতে হয়েছে। কিন্তু আমার বাবা মা সবসময় আমার পাশে ছিলেন। আমার প্রশিক্ষককেও অনেক ধন্যবাদ জানাতে চাই। এককভাবে ডেফলিম্পিক্সে এবং এশিয়ান গেমসে সোনা জিততে চাই। 

আরও পড়ুন: Andrew Symonds: ভাঙন রুখে ঝোড়ো সেঞ্চুরি, আক্রমদের পিটিয়ে বিশ্বকাপে সেদিন পাক বধের নায়ক ছিলেন সাইমন্ডস

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
Hardik Pandya: বান্ধবী মাহিকার সঙ্গে তিরুপতি দর্শন, মাথা মুণ্ডন করালেন হার্দিক, ভাইরাল ভিডিও
বান্ধবী মাহিকার সঙ্গে তিরুপতি দর্শন, মাথা মুণ্ডন করালেন হার্দিক, ভাইরাল ভিডিও
Commonwealth Games 2026: কমনওয়েলথে ভারতীয় বক্সিংয়ের সোনার দিন, একইদিনে আসল সাত সোনা, তিন রুপো
কমনওয়েলথে ভারতীয় বক্সিংয়ের সোনার দিন, একইদিনে আসল সাত সোনা, তিন রুপো
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী

ভিডিও

Census 2027: শুরু জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য, কীভাবে করবেন ওয়েবসাইটে ফিলাপ ?
Bengal STF: হামিমকে শুভেন্দু অধিকারীর মুভমেন্টে নজর রাখার দায়িত্ব! STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
Suvendu Adhikari: “একজনও রাঁধুনি মা-দিদি -বোন কর্মচ্যুত হবেন না” আশ্বাস মুখ্যমন্ত্রীর
Vande Bharat: এবার বন্দে ভারত এক্সপ্রেসে জীবন্ত হার্ট সুরাট থেকে পৌঁছে দেওয়া হল আহমেদাবাদে
Taslima Nasrin: রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা! হইচই দর্শকদের একাংশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget