এক্সপ্লোর

ODI Record: বিশ্বকাপ আসেনি, তবে ওয়ান ডে ক্রিকেটে বছরভর রেকর্ডের বন্যা ভারতের

Indian Cricket Team: ২০২৩ সালে ওয়ান ডে ক্রিকেটে (ODI Cricket) মনে রাখার মতো বহু রেকর্ডের সাক্ষী থেকেছে ভারতীয় ক্রিকেট। যে কারণে কেউ কেউ বলছেন, ২০২৩ ওয়ান ডে ফর্ম্যাটে ভারতীয় ক্রিকেটে সোনালি বছর।

মুম্বই: বিশ্বকাপ ফাইনালে (ODI World Cup) পরাজয়। হৃদয়ভঙ্গ হয়েছিল ভারতের কোটি কোটি ক্রিকেটপ্রেমীর। তবু, ২০২৩ সালে ওয়ান ডে ক্রিকেটে (ODI Cricket) মনে রাখার মতো বহু রেকর্ডের সাক্ষী থেকেছে ভারতীয় ক্রিকেট (Indian Cricket Team)। যে কারণে কেউ কেউ বলছেন, ২০২৩ ওয়ান ডে ফর্ম্যাটে ভারতীয় ক্রিকেটে সোনালি বছর।

২০২৩ সালে ৩৫টি ওয়ান ডে ম্যাচ খেলেছে ভারত। যার মধ্যে জিতেছে ২৭ ম্যাচে। যা এক ক্যালেন্ডার বর্ষে কোনও দলের জেতা দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক ওয়ান ডে ম্যাচ। ২০০৩ সালে অস্ট্রেলিয়া ৩৫টি ওয়ান ডে ম্যাচ খেলে ৩০টি জিতেছিল। সেটাই সর্বোচ্চ।

১৪টি ম্যাচে প্রথমে ব্যাট করে জিতেছে ভারত। জয়ের গড় ব্যবধান ১৪৩ রান। এক বছরে অন্তত ১০টি ওয়ান ডে ম্যাচ জিতেছে, এরকম দলগুলির মধ্যে ভারতের এই রেকর্ডই সেরা। রান তাড়া করে ১৩ ম্যাচে জিতেছে ভারত। গড় ৯৬ বল বাকি থাকতে ম্যাচ জিতেছে টিম ইন্ডিয়া। এক ক্যালেন্ডার বর্ষে রান তাড়া করে ১০টি ওয়ান ডে ম্যাচ জিতেছে, এরকম দলের মধ্যে এটা তৃতীয় সেরা পরিসংখ্যান।

চলতি বছরই তিরুঅনন্তপুরমে শ্রীলঙ্কাকে ৩১৭ রানে হারিয়েছিল ভারত। যা রেকর্ডবুকে জায়গা করে নেয়। ওয়ান ডে ক্রিকেটে এর আগে কোনও দল তিনশোর বেশি ব্যবধানে ম্যাচ জেতেনি। বিশ্বকাপেও শ্রীলঙ্কাকে ৩০২ রানে হারায় ভারত। একই ক্যালেন্ডার বর্ষে তিনশো রানের বেশি ব্যবধানে দ্বিতীয় জয় ভারতের।

প্রথমে ব্যাট করে যে ১৪ ম্যাচে জিতেছে ভারত, তার মধ্যে পাঁচটি জিতেছে দুশোর বেশি ব্যবধানে। ভেঙে গিয়েছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার রেকর্ড। ২০০৭ সালে অস্ট্রেলিয়া ও ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকা – দুই দলই তিনবার করে দুশোর বেশি রানের ব্যবধানে ম্যাচ জিতেছিল।

২০২৩ সালে ন’বার সাড়ে তিনশোর বেশি রান তুলেছে ভারত। সেটাও একটা সর্বকালীন রেকর্ড। ২০১৯ সালে সাতবার সাড়ে তিনশোর বেশি রান তুলেছিল ইংল্যান্ড। সেই রেকর্ড ভেঙে দিল ভারত। মোট ১৯ ম্যাচে প্রথমে ব্যাট করে ১১ বার তিনশোর বেশি রান তুলেছে ভারত। যা ইংল্যান্ডের ২০১৯ সালের রেকর্ডের চেয়ে মাত্র একটি কম।

২০২৩ সালে ভারতীয় ব্যাটাররা মোট ১৯টি সেঞ্চুরি করেন। এক ক্যালেন্ডার বর্ষে যা যুগ্মভাবে রেকর্ড। নিজেদের রেকর্ডই স্পর্শ করে টিম ইন্ডিয়া। ২০১৭ সালেও ১৯টি সেঞ্চুরি করেছিলেন ভারতীয় ব্যাটাররা।

২০২৩ সালে বিশ্বকাপের সেমিফাইনালে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি করেন বিরাট কোহলি। কিংবদন্তি সচিন তেন্ডুলকরের ওয়ান ডে ক্রিকেটে সর্বোচ্চ ৪৯ সেঞ্চুরির বিশ্বরেকর্ড ভেঙে নতুন মাইলফলক গড়েন কিংগ কোহলি।

এক ক্যালেন্ডার বর্ষে ৬টি সেঞ্চুরি করেন কোহলি। যা তাঁর কেরিয়ারে তৃতীয়বার। ওয়ান ডে ক্রিকেটে ব্যাটিংয়ে এও এক রেকর্ড।

২০২৩ সালে ওয়ান ডে ক্রিকেটে ২৫০টি ছক্কা মারেন ভারতীয় ব্যাটাররা। ওয়ান ডে ক্রিকেটে এক ক্যালেন্ডার বর্ষে যা সর্বোচ্চ। ২২৫টি ছক্কা মেরে দ্বিতীয় স্থানে ছিল দক্ষিণ আফ্রিকা।

আরও পড়ুন: বিশ্বকাপের সময় চোখে ঝাপসা দেখছিলেন, জানালেন শাকিব

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget