এক্সপ্লোর

Scratch Card Scam: 'লটারি'তে ১৫ লাখের বিজেতা, টাকা পাওয়ার ফাঁদে পা দিতেই উধাও ১৮ লাখ !

Karnataka Woman Lost 18 Lakh: লটারিতে সম্প্রতি ১৫ লাখ টাকা পুরস্কার জিতেছিলেন। সেই টাকা আদায়ের জন্য নিয়মকানুন মানতে গিয়েই ফাঁদে পা দেন মহিলা।

Karnataka Woman Lost 18 Lakh: বাড়িতেই চিঠি এসেছিল। একটি নামকরা সংস্থার নামে মুখ বন্ধ করা খামের চিঠি। ৪৫ বছর বয়সি সঞ্জনার নামে সেই চিঠি আসে। চিঠিটা খুলতে তিনি একটি স্ক্র্যাচ কার্ড পান। কার্ডটি স্ক্র্যাচ করার পর দেখা যায় ১৫ লাখ টাকা জিতেছেন সঞ্জনা। একটি লটারির বিনিময়ে এই টাকা জিতেছেন তিনি। কিন্তু টাকা তো আর এমনি এমনি পাওয়া যায় না। তার জন্য কিছু নিয়মকানুন মানতে হবে। এর পর সংস্থার থেকে সেই নিয়মকানুন জানাতে একটি ফোন আসে। ফোনে বলা হয়, স্ক্র্যাচ কার্ডের টাকা পেতে হলে কর দিতে হবে। করের পরিমাণ কমবেশি ৩০ শতাংশ। কর্ণাটকে লটারি খেলা নাকি বেনিয়ম। তাই এই কর দিতে হবে।

সব মিলিয়ে ১৮ লাখ

মধ্যবয়স্ক ওই মহিলা তখন কর দিতে রাজি হয়ে যান। তাঁকে একটি অ্যাকাউন্ট নম্বর পাঠান ফোনের ওপারে থাকা ব্যক্তিরা। অদ্ভুতভাবে ৩০ শতাংশ কর ছাড়াও আরও বেশ কিছু টাকা পাঠাতে হয়েছিল তাঁকে। সব মিলিয়ে টাকার পরিমাণ ছিল ১৮ লাখ। যা মূল বিজীত অঙ্কের থেকে তিন লাখ বেশি। কোনওরকম সন্দেহ না করেই কয়েক মাস ধরে সেই টাকা পাঠিয়ে যান মহিলাটি। টাকা পাঠানো শেষ যেদিন হল, সেদিনই তিনি বুঝতে পারলেন এর ফাঁদ। জানা গেল, ওই ফোনটি আসত একজন অনলাইন প্রতারকের কাছ থেকে। তাঁর পাতা ফাঁদেই পা দিয়েছেন তিনি। আর দিতেই খুইয়েছেন ১৮ লাখ টাকা !

সম্প্রতি কর্ণাটকের ওই মহিলা এই ঘটনা ঘটার পর পুলিশে অভিযোগ দায়ের করেছেন। সংবাদমাধ্যমের রিপোর্ট মোতাবেক, মহিলা মোট ১৮,৪০,১৬৮ টাকা অনলাইন প্রতারকদের পাঠিয়ে ছিলেন। 

স্ক্র্যাচ কার্ড স্ক্যাম আদতে কী ?

ডিসকাউন্ট বা ক্যাশব্যাক অফার দিয়ে স্ক্র্যাচ কার্ড প্রায়ই দিয়ে থাকে বিভিন্ন সংস্থাগুলি। এই ক্ষেত্রেও তাই করা হয়। প্রথমে স্ক্র্যাচ কার্ড পাঠানো হয়। সেখানে ওই ব্যক্তি টাকা জিতেছেন দাবি করে অনলাইন প্রতারকেরা। এর পর নানা ছুতোয় তাঁর কাছ থেকে টাকা দেওয়ার জন্য টাকা আদায় করেন। অথবা ব্যাঙ্কের তথ্য চেয়ে টাকা তুলে নেয়। 

স্ক্র্যাচ কার্ড স্ক্যাম থেকে বাঁচতে হলে কী করণীয় ?

  • স্ক্র্যাচ কার্ডের দাবি সঠিক কি না জানতে সংস্থার অফিসিয়াল সাইটের তথ্য দেখুন।
  • কাস্টমার কেয়ার থেকে জেনে নিন।
  • নিজের ব্যক্তিগত তথ্য শেয়ার করা যাবে না।
  • প্রলোভনের ফাঁদে পা না দেওয়াই ভাল।

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন -  Cyber Scam: 'পুলিশ' ফোন করে ঘুষ চাইছে ? না দিলে 'গ্রেফতার'! খপ্পরে পড়েছেন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Airtel Recharge Plan : এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
Flipkart Freedom Sale: ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
Battery Management System: দূর থেকে মুহূর্তেই বন্ধ করে দেওয়া যায় ব্যাটারি চলিত যানবাহন, তিন মোবাইল অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের
দূর থেকে মুহূর্তেই বন্ধ করে দেওয়া যায় ব্যাটারি চলিত যানবাহন, তিন মোবাইল অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget