এক্সপ্লোর

Small Saving Scheme: এইসব প্রকল্পে বিনিয়োগে পাবেন নিশ্চিত রিটার্ন, বছরে আসবে ৮.২ শতাংশ পর্যন্ত সুদ

Govt. Schemes: পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে (Small Saving Scheme) সবথেকে বেশি বছরে ৪ শতাংশ সুদ পাওয়া যায় আর সর্বোচ্চ ৮.২ শতাংশ সুদ পাওয়া যায় সুকন্যা সমৃদ্ধি যোজনা এবং সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে।

Govt. Schemes: যে সমস্ত বিনিয়োগকারী কোনওরকম ঝুঁকি না নিয়ে বিনিয়োগ করতে চান এবং বছরে একটি নিশ্চিত রিটার্ন পেতে চান, তাঁদের জন্য সরকারি তরফে বেশ কিছু ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প রয়েছে। এগুলিতে ঝুঁকি একেবারেই নেই, ফিক্সড ডিপোজিটের (Small Saving Scheme) থেকে বেশি সুদও পাওয়া যায়। মূলত পোস্ট অফিসে বা ব্যাঙ্কে গেলে এই সমস্ত ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে বিনিয়োগ করা যায়। এর মধ্যে রয়েছে ১৩টি প্রকল্পের নাম যেগুলিতে বছরে ৪ শতাংশের থেকে ৮.২ শতাংশ পর্যন্ত সুদ পাওয়া যায়।

পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে (Small Saving Scheme) সবথেকে বেশি বছরে ৪ শতাংশ সুদ পাওয়া যায় আর সর্বোচ্চ ৮.২ শতাংশ সুদ পাওয়া যায় সুকন্যা সমৃদ্ধি যোজনা এবং সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে। ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টের তুলনায় পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে বেশি সুদ পাওয়া যায়।

পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট

৫০০ টাকা দিয়ে সহজেই পোস্ট অফিসের যে কোনও শাখায় (Small Saving Scheme) এই সেভিংস অ্যাকাউন্ট খোলা যায়। ৫০০ টাকাই এতে ন্যূনতম রাখতে হয়। কোনও অর্থবর্ষের শেষে যদি দেখা যায় সেভিংসে ৫০০ টাকা নেই, তাহলে ন্যূনতম ব্যালান্স না রাখার জন্য ৫০ টাকা ফাইন কাটা হয়। এই অ্যাকাউন্টে কোনও টাকা না থাকলে কিছুদিন পরে আপনা থেকেই এই অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। এতে বার্ষিক ৪ শতাংশ হারে সুদ দেওয়া হয়।

ন্যাশনাল সেভিংস স্কিম ডিপোজিট

যে কোনও ব্যক্তি পোস্ট অফিসের অধীনে এই ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে (Small Saving Scheme) অ্যাকাউন্ট খুলতে পারেন, তবে এক্ষেত্রে ১০০০ টাকা দিতে হবে। তবে ১০০ টাকার গুণিতকেও বিনিয়োগ করা যায়। এই অ্যাকাউন্টে বিনিয়োগের কোনও সর্বোচ্চ সীমা নেই। এই অ্যাকাউন্টে এক বছরের জন্য বিনিয়োগে মেলে ৬.৯ শতাংশ সুদ, ২ বছরের বিনিয়োগে মেলে ৭ শতাংশ হারে সুদ এবং ৩ ও ৫ বছরের জন্য বিনিয়োগে যথাক্রমে ৭.১ ও ৭.৫ শতাংশ হারে সুদ মেলে।

রেকারিং ডিপোজিট স্কিম

১০০ টাকা বা ১০ টাকার গুণিতকে কোনও অঙ্কের বিনিয়োগে এই অ্যাকাউন্ট খোলা যায় সহজেই। প্রতি বছরে এই অ্যাকাউন্টে ৬.৭ শতাংশ সুদ মেলে।

সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম

৩০ লাখ টাকার মধ্যেই এই স্কিমে আপনি বিনিয়োগ করতে পারবেন। ন্যূনতম বিনিয়োগের পরিমাণ ১০০০ টাকা। এখানে বছরে ৮.২ শতাংশ সুদ পাওয়া যায়।

মান্থলি ইনকাম স্কিম

১০০০ টাকা দিয়ে বিনিয়োগ (Small Saving Scheme) শুরু করা যায় এখানে মান্থলি ইনকাম স্কিমে। ১০০ টাকার গুণিতকেও এখানে বিনিয়োগ করা যায়। এখানে সিঙ্গল অ্যাকাউন্টে সর্বোচ্চ ৯ লক্ষ টাকা এবং জয়েন্ট অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়। এমআইএস (MIS) প্রকল্পে বছরে আপনি ৭.৪ শতাংশ সুদ পাবেন।

এছাড়া অন্যান্য প্রকল্পে কত সুদ

এনএসসি (NSC)- ৭.৭ শতাংশ সুদ

পিপিএফ (PPF) – ৭.১ শতাংশ

কিষাণ বিকাশ পত্র – ৭.৫ শতাংশ

সুকন্যা সমৃদ্ধি যোজনা- ৮.২ শতাংশ

মহিলা সম্মান সেভিংস- ৭.৫ শতাংশ

আরও পড়ুন: PMJJBY Account: কীভাবে পাবেন জীবন জ্যোতি বিমার কভারেজের টাকা ? কী কী নথি লাগে ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Railway Recruitment : ১৫ অগাস্ট থেকে বড় চাকরির সুযোগ, ভারতী. রেলে ১৪২১ পদে হচ্ছে নিয়োগ
১৫ অগাস্ট থেকে বড় চাকরির সুযোগ, ভারতী. রেলে ১৪২১ পদে হচ্ছে নিয়োগ
Post Office RD : ব্যাঙ্কের থেকেও বেশি ইন্টারেস্ট এই সরকারি RD স্কিমে, আপনি পাবেন কত সুদ ? জেনে নিন
ব্যাঙ্কের থেকেও বেশি ইন্টারেস্ট এই সরকারি RD স্কিমে, আপনি পাবেন কত সুদ ? জেনে নিন
Jaggery Buying Tips: চিনি থেকে বাঁচতে গুড় কিনছেন ? ঘরেই ধরে ফেলতে পারেন ভেজাল গুড়ের মিশ্রণ
চিনি থেকে বাঁচতে গুড় কিনছেন ? ঘরেই ধরে ফেলতে পারেন ভেজাল গুড়ের মিশ্রণ
Gold Price Today: সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget