এক্সপ্লোর

FASTag Rule: অগাস্টে বদলে গেছে FASTag-এর নিয়ম, গাড়ি নিয়ে বেরনোর আগে কী কী মাথায় রাখতে হবে ?

FASTag Rule Changed From August 1: ১ অগাস্ট থেকে ফাস্ট্যাগ ব্যবহারকারীদের তাদের গাড়ির রেজিস্ট্রেশন নম্বর, চেসিস নম্বর এবং মালিকের ফোন নম্বর ফাস্ট্যাগের সঙ্গে লিঙ্ক করাতে হবে।

FASTag: ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া ১ অগাস্ট থেকেই ফাস্ট্যাগ সংক্রান্ত নিয়মে বদল এনেছে। টোল সংগ্রহের কাজে এবার থেকে কার্যকর হবে এই নতুন বিধি (FASTag Rule Changed)। দেশের সমস্ত জাতীয় সড়ক সুষ্ঠুভাবে পরিচালনা করতে, রাস্তায় যানজট কমাতে এই নতুন নিয়ম চালু করেছে NPCI এবং এজন্য ফাস্ট্যাগের বেশ কিছু নিয়মে বদল আনা হয়েছে। টোল প্লাজায় (Toll Collection) গিয়ে হয়ারানির শিকার যাতে হতে না হয় চালকদের, সেজন্য সতর্ক করা হয়েছিল এনপিসিআইয়ের পক্ষ থেকে যাতে চালকরা তাদের ফাস্ট্যাগ অ্যাকাউন্ট আপডেট করে নেন নির্ধারিত সময়ের মধ্যে।

এবার থেকে সমস্ত নাগরিককেই এই নতুন নিয়ম কানুন মেনে চলতে হবে। ৩১ অক্টোবর ২০২৪ এই তারিখের মধ্যে এই নতুন নিয়ম মেনে কাজ সেরে না ফেললে তারপর থেকে আর টোল প্লাজায় গিয়ে টোল দিতে পারবেন না, খুবই মুশকিলে পড়বেন গাড়ি-চালকরা।

কী কী রয়েছে নতুন বিধিতে

KYC আপডেট

৩১ অক্টোবর ২০২৪-এর মধ্যেই সমস্ত নাগরিককে তাদের ফাস্ট্যাগ অ্যাকাউন্টে ই-কেওয়াইসি করাতে হবে যেগুলি আজ থেকে ৩ বছর বা ৫ বছর আগে ইস্যু করা হয়েছিল। আর যে সমস্ত ফাস্ট্যাগ ৫ বছরের পুরনো সেগুলি সম্পূর্ণ রিপ্লেস করে ফেলতে হবে বলেই জানিয়েছে এনপিসিআই।

যানবাহনের তথ্য লিঙ্ক করাতে হবে

১ অগাস্ট থেকে ফাস্ট্যাগ ব্যবহারকারীদের তাদের গাড়ির রেজিস্ট্রেশন নম্বর, চেসিস নম্বর এবং মালিকের ফোন নম্বর ফাস্ট্যাগের সঙ্গে লিঙ্ক করাতে হবে। যে সমস্ত গ্রাহক সদ্য কোনও গাড়ি কিনেছেন, তাদের গাড়ি কেনার ৯০ দিনের মধ্যে রেজিস্ট্রেশন নম্বরের সঙ্গে ফাস্ট্যাগ লিঙ্ক করানো বাধ্যতামূলক।

ফটো আপলোড

গ্রাহকদের গাড়ি চালকদের আবশ্যিকভাবে ফাস্ট্যাগ অ্যাকাউন্টের সঙ্গে তাদের গাড়ির ছবি আপলোড করতে হবে। ছবিটি অবশ্যই একটি স্বচ্ছ্ব ছবি হতে হবে।

মোবাইল নম্বর লিঙ্ক করাতে হবে

ফাস্ট্যাগের সঙ্গে গাড়ির মালিকের নিজস্ব মোবাইল নম্বর লিঙ্ক করানো বাধ্যতামূলক যাতে ফাস্ট্যাগ প্রোভাইডার ও ব্যবহারকারীর মধ্যে সংযোগ বজায় থাকে।

যে সমস্ত সংস্থা ফাস্ট্যাগের পরিষেবা দিয়ে থাকে, তাদের আবশ্যিকভাবে গাড়ির ডেটাবেস যাচাই করে দেখতে হবে। VAHAN ওয়েবসাইটের সঙ্গে ফাস্ট্যাগ অ্যাকাউন্টে দেওয়া তথ্য সম্পূর্ণভাবে মিলছে কিনা তা খতিয়ে দেখতে হবে সেই পরিষেবাদাতা সংস্থাকে। ভারতের জাতীয় স্তরের যানবাহন রেজিস্ট্রি পোর্টাল হল এই VAHAN। এর সঙ্গে তথ্যের মিল না হলে ফাস্ট্যাগ ভেরিফাই করা যাবে না বলেই নির্দেশ এনপিসিআইয়ের।

আরও পড়ুন: Gold Silver Price: সপ্তাহান্তে স্বস্তি গ্রাহকদের, দাম কমল সোনার- আজ গয়না গড়ালে কত খরচ হবে ?

সেরা শিরোনাম

Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Banking News: ব্যাঙ্কিংয়ে বড় বদল! মিশে যাচ্ছে আরও দুটি বড় ব্যাঙ্ক, অনুমোদন দিল RBI, কবে থেকে কার্যকর সিদ্ধান্ত?
ব্যাঙ্কিংয়ে বড় বদল! মিশে যাচ্ছে আরও দুটি বড় ব্যাঙ্ক, অনুমোদন দিল RBI, কবে থেকে কার্যকর সিদ্ধান্ত?
iPhone 17 Price Drop : ৫৪,০০০ টাকায় iPhone 17, ৫৭,০০০ টাকায় পাবেন প্রো ? এবার অর্ধেক দামে দুই ফোন
৫৪,০০০ টাকায় iPhone 17, ৫৭,০০০ টাকায় পাবেন প্রো ? এবার অর্ধেক দামে দুই ফোন
Bank Amalgamation News: অনুমতি দিল রিজার্ভ ব্যাঙ্ক, এবার মিশে যাচ্ছে এই দুই ব্যাঙ্ক, কী হবে এই ব্যাঙ্কের অ্যাকাউন্টের?
অনুমতি দিল রিজার্ভ ব্যাঙ্ক, এবার মিশে যাচ্ছে এই দুই ব্যাঙ্ক, কী হবে এই ব্যাঙ্কের অ্যাকাউন্টের?

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget