এক্সপ্লোর

Hyundai AX1 micro-SUV: এবার মাইক্রো এসইউভি আনছে হুন্ডাই, নাম দিয়েছে ক্যাসপার

AX1 micro-SUV নামে নতুন প্রজেক্ট নিয়েছে হুন্ডাই। K1 কমপ্যাক্ট কার প্ল্যাটফর্মে তৈরি হবে এই নয়া এসইউভি। আগে Grand i10Nios ও Santro এই K1 প্ল্যাটফর্মে তৈরি হয়েছে।

নয়া দিল্লি: ভেনুর পর এবার সাব কমপ্যাক্ট সেগমেন্টে আরও এক এসইউভি আনছে হুন্ডাই। অটো ব্লগারদের মতে, প্রথমে দক্ষিণ কোরিয়ায় লঞ্চ হবে এই গাড়ি। পরবর্তীকালে ভারতের রাস্তায় গড়াবে এই মাইক্রো এসইউভির চাকা।

বেশ কিছুদিন ধরেই হুন্ডাইয়ের মাইক্রো এসইউভি নিয়ে খবর ভাসছিল কার মার্কেটে। ভেনুর পর ৪ মিটারের থেকে আরও কম দৈর্ঘ্যের স্পোর্ট ইউটিলিটি ভেহিকেল আনতে চাইছিল কোম্পানি। শোনা যাচ্ছে, ইতিমধ্যেই গাড়ির নাম রেজিস্ট্রেশন করিয়েছে হুন্ডাই। নতুন ছোট এসইউভির নাম রাখা হয়েছে 'ক্যাসপার'। 

আন্তর্জাতিক গাড়ি বাজারের রিপোর্ট বলছে, AX1 micro-SUV নামে এই প্রোজেক্ট নিয়েছে হুন্ডাই। K1 কমপ্যাক্ট কার প্ল্যাটফর্মে তৈরি হবে এই নয়া এসইউভি। আগে Grand i10Nios ও Santro এই K1 প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। কার ব্লগারদের রিপোর্ট সত্যি হলে, স্যান্ট্রো হ্যাচব্যাকের থেকে সামান্য ছোট হবে গাড়ি।

রিপোর্ট অনুযায়ী, নতুন মডেলের দৈর্ঘ্য রাখা হয়েছে ৩৫৯৫ এমএম। চওড়ায় এই গাড়ি হতে চলেছে ১৫৯৫ এমএম। এই মাইক্রো এসইউভির উচ্চতা হবে ১৫৭৫ এমএম। ক্যাসপারে Grand i10Nios-এর ১.২ লিটার ইঞ্জিন ব্যবহার করা হবে বলে খবর। ৮৩ বিএইচপি ও ১১৪ এনএম-এর টর্ক জেনারেট করে এই ইঞ্জিন।

রিপোর্টের কথা বিশ্বাস করলে ইতিমধ্যেই গাড়ির ট্রায়াল প্রোডাকশন শুরু হয়ে গিয়েছে। আগামী সেপ্টেম্বরে পুরোপুরিভাবে শুরু হতে পারে গাড়ির প্রোডাকশন। শোনা যাচ্ছে, গাড়ির ইলেকট্রিক ভ্যারিয়েন্টও আনতে পারে কোম্পানি। সেক্ষেত্রে ২০২৩ বা ২০২৪ সালে বাজারে আসবে সেই মডেল। ২০২২ সালে ভারতের বুকে লঞ্চ হতে পারে ক্যাসপার। তবে ভারতীয় বাজারে নাম বদলে আসতে পারে হুন্ডাইয়ের এই মাইক্রো এসইউভি। সেক্ষেত্রে ক্যাসপারের পরিবর্তে অন্য নাম রাখতে পারে কোম্পানি।

দেশের গাড়়ি বাজারের দিকে তাকালে দেখা যাবে, মারুতির পর এখন অন্যতম বড় নাম হুন্ডাই। বিক্রি ও সার্ভিস স্টেশনের সুবিধার কারণে ভারতবাসীর পছন্দের গাড়ি কোম্পানির মধ্যে ঢুকে পড়েছে হুন্ডাইয়ের নাম। সেখানে স্বাভাবিকভাবেই প্রতিযোগিতার মুখে পড়তে হচ্ছে মারুতিকে। 

সেরা শিরোনাম

Jio Platforms IPO: ৩০,২১৩ কোটির IPO-র পথে Jio Platforms, নজরে 5G ইন্টারনেট পরিষেবা, ব্রডব্যান্ড ও AI ব্যবসার সম্প্রসারণ
৩০,২১৩ কোটির IPO-র পথে Jio Platforms, নজরে 5G ইন্টারনেট পরিষেবা, ব্রডব্যান্ড ও AI ব্যবসার সম্প্রসারণ
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Banking News: ব্যাঙ্কিংয়ে বড় বদল! মিশে যাচ্ছে আরও দুটি বড় ব্যাঙ্ক, অনুমোদন দিল RBI, কবে থেকে কার্যকর সিদ্ধান্ত?
ব্যাঙ্কিংয়ে বড় বদল! মিশে যাচ্ছে আরও দুটি বড় ব্যাঙ্ক, অনুমোদন দিল RBI, কবে থেকে কার্যকর সিদ্ধান্ত?
iPhone 17 Price Drop : ৫৪,০০০ টাকায় iPhone 17, ৫৭,০০০ টাকায় পাবেন প্রো ? এবার অর্ধেক দামে দুই ফোন
৫৪,০০০ টাকায় iPhone 17, ৫৭,০০০ টাকায় পাবেন প্রো ? এবার অর্ধেক দামে দুই ফোন

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget