এক্সপ্লোর

SBI Alert: ভুয়ো রিওয়ার্ড পয়েন্টের মেসেজ ঢুকছে ফোনে ? ক্লিক করলেই সর্বনাশ, সতর্ক করল SBI

SBI Fake Reward Point Message: প্রেস ইনফর্মেশন ব্যুরো সম্প্রতি তাদের সমাজমাধ্যমে জানিয়েছে এমনই একটি ভুয়ো মেসেজ সর্বত্র ছড়িয়ে পড়ছে গ্রাহকদের মধ্যে যা আদপে প্রতারণাময়। সমস্ত গ্রাহকদের সচেতন করা হচ্ছে।

State Bank of India: ভারতের প্রেস ইনফর্মেশন ব্যুরো বা পিআইবি সম্প্রতি একটি সতর্কবার্তা জারি করেছে স্টেট ব্যাঙ্কের সমস্ত গ্রাহকদের জন্য যাতে একটি নতুন প্রতারণার ফাঁদ থেকে তারা বাঁচতে পারেন। কেন্দ্র সরকারের নোডাল এজেন্সির অ্যাডভাইজরির মাধ্যমে জানা গিয়েছে যে জালিয়াতরা (SBI Alert) গ্রাহকদের ভুয়ো মেসেজ পাঠিয়ে একটি সন্দেহজনক অ্যাপ ডাউনলোডের মাধ্যমে রিওয়ার্ড পয়েন্ট পাওয়ার লোভ দেখাচ্ছে। এভাবে খুব সহজেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Cyber Scam) খালি করে দিচ্ছে জালিয়াতরা, সর্বস্বান্ত হচ্ছেন বহু গ্রাহক। 'এসবিআই রিওয়ার্ডস'-এর নামে শুরু হয়েছে নতুন জালিয়াতি।

প্রেস ইনফর্মেশন ব্যুরো সম্প্রতি তাদের সমাজমাধ্যমে জানিয়েছে এমনই একটি ভুয়ো মেসেজ সর্বত্র ছড়িয়ে পড়ছে গ্রাহকদের মধ্যে যা আদপে প্রতারণাময়। এর মাধ্যমে সমস্ত গ্রাহকদের সচেতন করার চেষ্টা করেছে পিআইবি। এমন সন্দেহজনক লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকার কথা জানিয়েছে সংস্থা। আর একইসঙ্গে কোনো অবৈধ অ্যাপ মোবাইলে ডাউনলোড করা থেকে বিরত থাকতে পরামর্শ দিয়েছেন তিনি।

প্রেস ইনফর্মেশন ব্যুরো স্পষ্ট করে জানিয়েছে যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এমন কোনো লিঙ্ক মেসেজের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোনো গ্রাহককে পাঠায় না এবং কোনো অ্যাপ ডাউনলোড করার কথা বলেও না। তাই এই কেন্দ্র সরকারি সংস্থা গ্রাহকদের উদ্দেশ্যে জানিয়েছে এই ধরনের মেসেজ অপরিচিত নম্বর থেকে ফোনে এলে তাতে যেন কোনোভাবেই কেউ ক্লিক না করেন। এই ধরনের নম্বর দেখে আপাতভাবে মনে হতে পারে যে এটি বৈধ, কিন্তু এর মাধ্যমে তথ্য চুরির ফাঁদ পেতে রেখেছে জালিয়াতরা। ফলে লিঙ্কে ক্লিক করলে বা অ্যাপ ডাউনলোড করলেই সংবেদনশীল সমস্ত তথ্য সহজেই পেয়ে যেতে পারে প্রতারকরা।

পিআইবির শেয়ার করা এমনই একটি স্ক্রিনশটের মাধ্যমে দেখা যাচ্ছে যে এই ধরনের জালিয়াতরা গ্রাহকদের বার্তা পাঠিয়ে জানাচ্ছে এসবিআই নেট ব্যাঙ্কিং রিওয়ার্ড পয়েন্ট হিসেবে সেই গ্রাহকের জন্য অপেক্ষা করছে ১৮ হাজার টাকা। এই মেসেজে এও জানানো হয় যে এই রিওয়ার্ড পয়েন্ট পাওয়া যাবে সীমিত সময়ের জন্য। এমনকী এই বার্তায় জালিয়াতরা গ্রাহকদের একটি মোবাইল অ্যান্ড্রয়েড অ্যাপও ডাউনলোড করতে বলেন যার নাম 'SBI Reward'। এর মাধ্যমে তারা সেই রিওয়ার্ড পয়েন্ট রিডিম করতে পারবেন। আর এই অ্যাপ ডাউনলোড করলে সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই এই টাকা জমা হয়ে যাবে বলে জানানো হয়েছে সেই মেসেজে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: ৪০ শতাংশ পর্যন্ত বোনাস কমাল টিসিএস, কোপ পুরনো কর্মীদের উপর

সেরা শিরোনাম

Indian Railways: ভারতীয় রেলে যাত্রীদের স্বাচ্ছন্দ্যের ভয়াবহ ছবি, ৫১২-এর মধ্যে ডাহা ফেল ৪৫৮ স্টেশন
ভারতীয় রেলে যাত্রীদের স্বাচ্ছন্দ্যের ভয়াবহ ছবি, ৫১২-এর মধ্যে ডাহা ফেল ৪৫৮ স্টেশন
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Gen-Z Debt Trap: আইফোনের ইএমআই থেকে বিভিন্ন লোন, কীভাবে ঋণের ফাঁদে জড়িয়ে যাচ্ছে জেন-জি?
আইফোনের ইএমআই থেকে বিভিন্ন লোন, কীভাবে ঋণের ফাঁদে জড়িয়ে যাচ্ছে জেন-জি?
Sugar Price Increased: হু হু করে বাড়ছে চিনির দাম, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কী কী পদক্ষেপ নিয়েছে সরকার ? স্বস্তি মিলবে ?
হু হু করে বাড়ছে চিনির দাম, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কী কী পদক্ষেপ নিয়েছে সরকার ? স্বস্তি মিলবে ?

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget