এক্সপ্লোর

Md. Salim: 'কেউ দেখে শেখে, কেউ ঠেকে', কংগ্রেসকে নিয়ে সেলিমের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া অধীরের; শোরগোল রাজ্য রাজনীতিতে

CPM : কলকাতায় এসে দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি জানিয়েছেন, কেরলে যেমন কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করবে তারা, তেমনই এরাজ্যে তৃণমূল কংগ্রেস-বিজেপি, দুই দলের বিরুদ্ধেই লড়বে সিপিএম।

রানিনগর ও কলকাতা : কোন পথে বইছে I.N.D.I.A জোটের ভবিষ্যৎ ? লোকসভা ভোটে রাজ্যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে এমনিতেই কোনও সমঝোতায় যেতে যে রাজ্য সিপিএম বা কংগ্রেস নেতৃত্ব ইচ্ছুক নয়, তা তাঁরা সরাসরি একাধিক বার বুঝিয়ে দিয়েছেন। কিন্তু, সেই তৃণমূলকে নিয়েই এবার কংগ্রেস ও সিপিএমের মধ্যেও শুরু হয়ে গেল তাল ঠোকাঠুকি। রানিনগরের সভা থেকে কংগ্রেসের উদ্দেশে মহম্মদ সেলিমের বক্তব্য ঘিরে জোর চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। পাল্টা জবাব দিয়েছেন প্রদেশে কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। কংগ্রেস-সিপিএমের এই টানাপোড়েন নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। সিপিএম ও কংগ্রেসকে একযোগে বিঁধে সুর চড়িয়েছে তৃণমূলও।

রানিনগরের সভা থেকে সেলিম বলেন, "ভোরের অন্ধকারে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পেশাল প্লেন নিয়ে রাহুল গাঁধীর ঘরে চলে গেলেন। আমরা যখন বলছি, চোর ধরো জেল ভরো, চোর তখন কংগ্রেসের পায়ে পড়ে বলছেন, দাদা আমাকে বাঁচান। কিন্তু, কংগ্রেস দলকেও বুঝতে হবে, ২০১১-তে যদি কংগ্রেস দল তৃণমূলকে সমর্থন না করত, মমতা বন্দ্যোপাধ্যায়ের হিম্মত ছিল না রাইটার্স বিল্ডিংয়ে পৌঁছানোর। কিন্তু, যে কংগ্রেসের মাথায় উঠে তিনি সরকারের মন্ত্রী হলেন, মন্ত্রী হওয়ার ছয় মাসের মধ্যে দাঁড়িয়ে সেই কংগ্রেসকে লাথি মারার চেষ্টা করলেন। কেউ দেখে শেখে, কেউ ঠেকে শেখে। বাংলার কংগ্রেস এটা বুঝেছে।"

সেলিমের মন্তব্যের পাল্টা অধীর চৌধুরী বলেছেন, "আমাদের না বলে যাঁরা বলছেন তাঁদের জ্ঞান অর্জন করতে বলুন তাহলেই হবে। আমরা যা বোঝার বুঝেছি। পা ধরছে মানে কী করা যাবে ? রাহুল গাঁধীর কাছে কেউ যদি পা ধরতে যান, রাহুল গাঁধী বলবেন আমার বাড়িতে ঢুকো না ? আমরা সেটা করতে পারি না।"

এনিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, "এটা ওদের পারিবারিক ব্যাপার, মান-অভিমানের ব্যাপার। পশ্চিমবঙ্গে বামপন্থী সমর্থক বা কর্মী যাঁরা ছিলেন, যাঁরাই অবশিষ্ট আছেন, তাঁরা যে সীতারাম ইয়েচুরির সঙ্গে ওখানে দিল্লিতে চা পানটা একেবারেই মেনে নিতে পারছেন না, সেটা প্রতি পদক্ষেপেই এখানকার নেতারা বুঝতে পারছেন। তাই মুখ বাঁচানোর জন্য, এখানে কর্মীদের বিভ্রান্ত করার জন্য এই ধরনের বক্তব্য রাখছেন। সিপিএম এই মুহূর্তে রাহুল গাঁধীর নির্দেশেই, রাহুল গাঁধীর পথে চলেই মমতা বন্দ্যোপাধ্যায়কে পরোক্ষভাবে সমর্থন করে চলেছে। কে পা ধরছে বা অন্য কী ধরছে সেটা আমাদের জানা নেই। তবে, যদি রাহুল গাঁধীর পা ধরে থাকেন, তবে রাহুলবাবুর নির্দেশেই অধীরবাবুরা পরবর্তীকালে ওদের হাত ধরে নেবেন। হাত তো ধরাই আছে, তবে একটু গাছের আড়ালে। পর্দার পেছনে। সরাসরি সামনে আসবেন।"

এনিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল। তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, "২০১১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস একক শক্তিতেই বামফ্রন্ট সরকারকে হারিয়েছে। ৩৪ বছরের জগদ্দল পাথরকে সরিয়েছে। এটা মহম্মদ সেলিমের মনে রাখা উচিত। তার পর থেকে যে সিপিএমের হাতে কংগ্রেসের ৫৮ হাজার কর্মী খুন হয়েছিলেন, সেই কংগ্রেসের কাটা হাত দিয়ে সিপিএমের কাস্তে হাতুড়ি ধরার ফলে ২০১৬ এবং তারপর ২০২১-এর নির্বাচনে বাংলার মানুষ কংগ্রেস এবং সিপিএম দুই দলকেই শূন্য করে দিয়েছে। তৃণমূল কংগ্রেস একক শক্তিতে বলিয়ান। তাই আগামীদিনে সারা ভারতে যে ইন্ডিয়া জোট তার অন্যতম শরিক হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল লড়বে। বাংলায় বিজেপির দালালি করতে করতে সিপিএম এবং কংগ্রেস শূন্য হয়ে গেছে। "

সেরা শিরোনাম

News Live Updates: কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
Chorabagan Stampede: ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট
ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট
Chorbagan Stampede: 'কী অবস্থা.. মানুষ তো পদপিষ্ট হয়ে যাবে..', তৃতীয়াতেই আশঙ্কা প্রকাশ করেছিলেন দর্শনার্থী! ভাইরাল সেই ভিডিও
'কী অবস্থা.. মানুষ তো পদপিষ্ট হয়ে যাবে..', তৃতীয়াতেই আশঙ্কা প্রকাশ করেছিলেন দর্শনার্থী! ভাইরাল সেই ভিডিও
Chorbagan Stampede: শুধুই কি মাইকে ঘোষণা নাকি অন্য কিছু, ঠিক কোন কারণে বিপর্যয় চোরবাগান সর্বজনীনে? 
শুধুই কি মাইকে ঘোষণা নাকি অন্য কিছু, ঠিক কোন কারণে বিপর্যয় চোরবাগান সর্বজনীনে? 

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget