এক্সপ্লোর

Cyclone Remal Effect In Kolkata: লাইন জুড়ে ভেঙে পড়া গাছ, ঝড়ের তাণ্ডবে আজও বন্ধ শিয়ালদা দক্ষিণ শাখার সব ট্রেন

Cyclone Remal Train Disruption : ছিঁড়ে যায় বিদ্যুতের তার। উড়ে যায় মেট্রোর শেড। এরই মধ্যে শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ। 

সন্দীপ সরকার, কলকাতা :  আছড়ে পড়েছে রেমাল। সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে ল্যান্ডফল হয়েছে রেমালের। এর জেরে সারা রাত ধরে কলকাতা থেকে জেলা, চলল প্রবল ঝড়-বৃষ্টি। জেলায় জেলায় চলে দুর্যোগ। ভেঙে পড়ে বহু গাছ। হেলে পড়ে সিগন্যাল পোস্ট। ছিঁড়ে যায় বিদ্যুতের তার। উড়ে যায় মেট্রোর শেড। এরই মধ্যে শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ। 

শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ

সোমবার  সপ্তাহের প্রথম কাজের দিন। আর রেমালের তাণ্ডবে পুরোপুরি বন্ধ  শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল । আপ ও ডাউন কোনও লাইনেই ট্রেন চলছে না। ট্রেন চলাচল শুরু হতে পারে সকাল ৯টার পরে। আর এই ঘটনার জেরে কঠিন পরিস্থিতির মুখে পড়েছেন বহু মানুষ। সপ্তাহের প্রথম কাজের দিনে অফিসে পৌঁছতে পারেননি অনেকেই। স্টেশনেই রয়েছেন অপেক্ষায়।  

সোমবারের আবহাওয়ার পূর্বাভাস

 আবহাওয়া দফতরের  পূর্বাভাস, সোমবার দুপুর পর্যন্ত কলকাতায় ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে। দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে, হাওড়া, হুগলিতে চলবে প্রবল বৃষ্টি। এছাড়াও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়ায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। 

বিমান চলাচলে বিঘ্ন

রেল সূত্রে খবর, বিভিন্ন জায়গায় ট্রেন লাইনের উপর গাছ পড়ে গিয়েছে। তার জেরেই এই বিঘ্ন। গাছগুলি তুলে নিয়ে  ট্র্যাক পরীক্ষার পর ট্রেন চালু করতে সময় লাগবে, জানানো হয়েছে রেলের তরফে ।  রেমালের জেরে আজ সকাল ৯টা পর্যন্ত কলকাতায় বন্ধ থাকছে উড়ান পরিষেবা। ২১ ঘণ্টায় বাতিল ৩৪০টি অন্তর্দেশীয় ও ৫৪টি আন্তর্জাতিক বিমান। 

শুধু শিয়ালদা দক্ষিণ শাখা নয়, হাওড়া - শিয়ালদায় বাতিল হয়েছে বহু ট্রেন।  ঘূর্ণিঝড়ের কারণে বিদ্যুৎ সরবরাহজনিত সমস্যার সমাধানে রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা বা WBSEDCL-এর তরফে খোলা হয়েছে কন্ট্রোলরুম।

WBSEDCL (কন্ট্রোলরুম): ৮৯০০৭৯৩৫০৩-০৪

WBSEDCL-এর হেল্পলাইন নম্বর: ১৯১২১ 

পরিস্থিতি মোকাবিলায় সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে দক্ষিণ-পূর্ব রেল। শালিমার স্টেশনের ইয়ার্ডে থাকা দূরপাল্লার ট্রেন যাতে গড়িয়ে না যায় তার জন্য ট্রেনের চাকাকে রেললাইনের সঙ্গে চেন দিয়ে বেঁধে রাখা হয়।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন:

ছেলেকে খুঁজতে গিয়ে কার্নিশ ভেঙে মৃত্যু, কলকাতায় প্রাণ কাড়ল রেমাল

 

 

 

 

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget