এক্সপ্লোর

Governor on Howrah Municipality: হাওড়া থেকে বালি পুরসভাকে আলাদা করা নিয়ে বিস্তারিত রিপোর্ট তলব রাজ্যপালের

Bally Municipality : ওনার জানার এক্তিয়ার নেই। পাল্টা মন্তব্য করেছেন সৌগত রায়।

কৃষ্ণেন্দু অধিকারী, দীপক ঘোষ ও শিবু পাল, কলকাতা : পুরভোটের আগে হাওড়া (Howrah Municipality) থেকে আলাদা করা হয়েছে বালি পুরসভাকে। গত ১২ নভেম্বর বিরোধীশূন্য বিধানসভায় পাসও হয়ে গেছে হাওড়া পুরসভা (সংশোধনী) বিল ২০২১। এই প্রেক্ষাপটেই, রাজ্য সরকারের কাছ থেকে বিল সম্পর্কিত পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়ে পাঠালেন রাজ্যপাল। হাওড়া পুরসভা (সংশোধনী) বিল ২০২১ নিয়ে বিধানসভায় কী বিতর্ক ও আলোচনা হয়েছে। রাজ্যের কাছে তা জানিয়ে বিস্তারিত রিপোর্ট চেয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Governor Jagdeep Dhankar)। আর যা নিয়েই ফের তৈরি হয়েছে রাজ্য-রাজ্যপাল সংঘাতের আবহ। ওনার জানার এক্তিয়ার নেই। পাল্টা মন্তব্য করেছেন সৌগত রায় (Saugata Ray)।

নিজের ট্যুইটার হ্যান্ডলে এই চিঠি পোস্ট করে রাজ্যপাল জগদীপ ধনকড় জানিয়েছেন, ১৭ নভেম্বর বিধানসভার সচিবের তরফে তাঁকে হাওড়া পুরসভা (সংশোধনী) বিল সংক্রান্ত তথ্য পাঠানো হয়েছে। সেই প্রসঙ্গ টেনে রাজ্যপাল লিখেছেন, হাওড়া পুরসভা (সংশোধনী) বিল-২০২১ নিয়ে বিধানসভায় কী কী বিতর্ক ও আলোচনা হয়েছে, ভারতীয় সংবিধানের ২০০ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, তা জানতে চাওয়া হয়েছে। সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর দফতরের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডলকে ট্যাগ করে, চাওয়া হয়েছে বিল সম্পর্কিত যাবতীয় নথি। ভারতীয় সংবিধানের ২০০ নম্বর অনুচ্ছেদে, রাজ্যপালের এক্তিয়ার সম্পর্কে কী বলা হয়েছে, সে ব্যাখ্যাও দিয়েছেন জগদীপ ধনকড়। গোটা বিষয়টি নিয়ে শুরু হয়ে গেছে বিজেপি ও তৃণমূলের তরজা। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, 'রাজ্যপাল একজন আইন বিশেষজ্ঞ। সুতরাং তিনি যেটা উপযুক্ত মনে করেছেন সেটাই করেছেন।' পাল্টা তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায় বলেছেন, 'রাজ্যপালের কোনও অধিকার নেই জানার, সংবিধানটা ভাল করে পড়ুক। তাও আমরা জানিয়ে দেব জানতে চেয়েছেন যখন।'

সম্প্রতি BSF-এর কর্মক্ষেত্রের পরিধি বাড়ানোর বিরোধিতায়, রাজ্য বিধানসভায় প্রস্তাব পাস করেছে সরকারপক্ষ। পাশাপাশি CBI ও ED-র দুই শীর্ষ আধিকারিকের বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের অভিযোগে প্রস্তাব আনেন, উপ মুখ্যসচেতক ও তৃণমূল বিধায়ক তাপস রায়। দু-দিন আগে যার কার্যবিরণী চেয়ে পাঠান রাজ্যপাল। এবার হাওড়া থেকে বালি পুরসভাকে আলাদা করার বিষয়টি নিয়েও বিস্তারিত তথ্য চেয়ে পাঠালেন তিনি। 

আরও পড়ুন- ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত, বাংলায় শিল্পে লগ্নি নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি ধনকড়ের

আরও পড়ুন- '১০ বছর জিটিএ-র ক্যাগ অডিট হয়নি কেন'? অমিত মিত্রের কাছে জবাব চাইলেন রাজ্যপাল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madan Mitra: 'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
Fertilizer Problem: তৃণমূল নেতার পারিবারিক সারের দোকানে কৃষি মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, হাতেনাতে পাকড়াও বেআইনি কারবার
তৃণমূল নেতার পারিবারিক সারের দোকানে কৃষি মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, হাতেনাতে পাকড়াও বেআইনি কারবার
Chinsurah Imambara Hospital: রেফার নয়, সুপারকে নির্দেশ, চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী
রেফার নয়, সুপারকে নির্দেশ, চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী
Birbhum Tulu Mondal: বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget