এক্সপ্লোর

Governor on Howrah Municipality: হাওড়া পুরসভা থেকে বালিকে আলাদা করার বিলে সই কি করেছেন রাজ্যপাল? দিনভর নানা দাবিতে চরমে বিভ্রান্তি

Municipal Election : সন্ধেয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর ট্যুইটে রাজ্যপাল বলেন, হাওড়া পুরসভা সংক্রান্ত বিল এখনও তাঁর বিবেচনাধীন রয়েছে।

রুমা পাল, সৌভিক মজুমদার ও সৌমিত্র রায়, হাওড়া : অব্যাহত বিল বিতর্ক। হাওড়া পুরসভা (Howrah Municipality) থেকে বালিকে (Bally) আলাদা করার বিলে রাজ্যপাল জগদীপ ধনকড় (Governor) সই করেছেন কি না, তা নিয়ে টানাপোড়েন। হাইকোর্টে (High Court) রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানিয়েছেন, বিলে রাজ্যপাল সম্মতি দিয়েছেন। কিন্তু ট্যুইটে রাজ্যপালের দাবি, হাওড়া পুরসভা সংক্রান্ত বিল এখনও তাঁর বিবেচনাধীন রয়েছে।

সম্প্রতি, হাওড়া পুরসভা থেকে বালির ১৬টি ওয়ার্ডকে আলাদা করে নতুন পুরসভা করা হয়েছে। এই নিয়ে রাজ্য বিধানসভায় একটি সংশোধনী বিল পাস হয়েছে। এই টানাপড়েনের মধ্যেই রাজ্য সরকারের আর্জি মেনে ১৯ ডিসেম্বর কলকাতার সঙ্গে হাওড়া পুরভোটের প্রস্তুতি শুরু করে রাজ্য নির্বাচন কমিশন। তা নিয়ে আপত্তি জানায় বিরোধীরা। 

বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে পুরভোট সংক্রান্ত মামলার শুনানি ছিল। সেখানে হাওড়া ও বালি পুরসভায় ভোট ঘিরে অনিশ্চয়তার বিষয়টি ওঠে। এরপর, শুক্রবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে রাজ্য সরকারের তরফে অ্যাডভোকেট জেনারেল জানান, রাজ্যপাল হাওড়া কর্পোরেশন সংশোধনী বিল ২০২১-এ সম্মতি দিয়েছেন। যদিও, সন্ধেয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর ট্যুইটে রাজ্যপাল বলেন, হাওড়া পুরসভা সংক্রান্ত বিল এখনও তাঁর বিবেচনাধীন রয়েছে।

শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতের ভিডিও ট্যুইট করেন রাজ্যপাল, হাওড়া-বালি পুরসভা বিল নিয়ে রাজ্যপালের সুরই শোনা যায় বিরোধী দলনেতার গলাতেও। বিরোধী দলনেতা বলেছেন, 'রাজ্যপাল বলেছেন, আমি কোনও বিল ক্লিয়ার করিনি।'

কলকাতা হাইকোর্টে দেওয়া প্রস্তাবে রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, ২২ জানুয়ারি হাওড়া ও ২৭ ফেব্রুয়ারি তারা বালির পুরভোট করতে চায়। কিন্তু, বিল পাস নিয়ে জটিলতা এখনও কাটার কোনও লক্ষণ নেই। এদিকে, রাজ্য নির্বাচন কমিশনকে শুক্রবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, কলকাতা পুরভোটের সমস্ত বুথের সিসিটিভি কামেরার ফুটেজ, প্রিসাইডিং অফিসারের ডায়েরি, ভোটাদাতাদের নামের রেজিস্ট্রার ও EVM কন্ট্রোল ইউনিট সংরক্ষণ করতে হবে।সংর ক্ষণ করতে হবে, বাকি পুরভোটের সিসিটিভি ফুটেজও।

শুক্রবার, রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল। সূত্রের খবর, কলকাতা পুরভোট নিয়ে এত অভিযোগ কেন আসছে, তা জানতে চান জগদীপ ধনকড়। পাশাপাশি তিনি বলেন, কেন্দ্রীয় বাহিনী থাকলে এই সমস্যা হত না। এরপর শতাধিক পুরসভার যে ভোট হবে, তা নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন রাজ্যপাল।

আরও পড়ুন- বকেয়া নির্বাচন ঘোষণা হতেই নির্বাচন কমিশনারকে তলব, রাজভবনে রাজ্য নির্বাচন কমিশনার

সেরা শিরোনাম

TMC Symbol : জোড়াফুল প্রতীক পাবে কোন তৃণমূল? পুরভোটের আগে হবে সিদ্ধান্ত? বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের
জোড়াফুল প্রতীক পাবে কোন তৃণমূল? পুরভোটের আগে হবে সিদ্ধান্ত? বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের
West Bengal News Update: অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের অনুষ্ঠান ঘিরে SRFTI-এ সংঘর্ষ, বোলপুরে ভরসন্ধেয় শ্যুটআউট, খুন বিজেপি নেতা
অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের অনুষ্ঠান ঘিরে SRFTI-এ সংঘর্ষ, বোলপুরে ভরসন্ধেয় শ্যুটআউট, খুন বিজেপি নেতা
Cooch Behar: উত্তর-পূর্ব ভারত থেকে সোনা এনে পাচারের আগেই পুলিশের জালে ধরা পড়ল ২ পাচারকারী
উত্তর-পূর্ব ভারত থেকে সোনা এনে পাচারের আগেই পুলিশের জালে ধরা পড়ল ২ পাচারকারী
Computer Teacher Protest : পুজোর আগেই যাবে চাকরি? ফুরোচ্ছে নিয়োগের মেয়াদ, পথে নামলেন হাজার হাজার কম্পিউটার শিক্ষক
পুজোর আগেই যাবে চাকরি? ফুরোচ্ছে নিয়োগের মেয়াদ, পথে নামলেন হাজার হাজার কম্পিউটার শিক্ষক

ভিডিও

Dengue News: রাজ্যে পুজোর মুখে দু'সপ্তাহে ডেঙ্গি আক্রান্ত আড়াই হাজারের বেশি
Saltlake Teachers Protest: চাকরি স্থায়ীকরণের দাবিতে সল্টলেকে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভ
Aj Banglay: আজাদি স্লোগান মমতার, পাল্টা মুখ্যমন্ত্রী| উত্তপ্ত SRFTI | ফের কুণালের গাড়িতে হামলা
Nitin Nabin | বিজেপির যেন তৃণমূলীকরণ না হয়, শহরে এসে বার্তা নিতিন নবীনের
Humayun Kabir | উপনির্বাচনের আগে হুমায়ুনের মুখে মুখ্যমন্ত্রীর মৃত্যু-কামনা! দায়ের হল অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget