এক্সপ্লোর

Mahesh Rath Yatra 2023 : প্রস্তুত ১২৫ টন ওজনের ৫০ ফুট উঁচু রথ ! পুরীর পর দেশে বৃহত্তম রথযাত্রা হুগলির মাহেশ

পুরীর পর দেশে বৃহত্তম রথযাত্রা হুগলির শ্রীরামপুরের মাহেশ রথযাত্রা। এইবছর মাহেশের রথ যাত্রা ৬২৭ তম বছরে পড়ল।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি : ' নীলাচলে পুরুষোত্তম জগন্নাথ নাম । সেই নাম প্রকট হয় মাহেশের ধাম।। নিত্য পূজা, নিত্য ভোগ, নিত্য শাস্ত্র পাঠ। ভক্তজনে জানে তাই মাহেশ শ্রীপাট।।' হুগলির শ্রীরামপুরের মাহেশের জগন্নাথ মন্দিরের অনেকেরই মুখে মুখে ফেরে এই স্তব! 

কথিত আছে, সাধক ধ্রুভানন্দ ব্রহ্মচারী ৬২৭ বছর আগে পুরীতে গিয়ে প্রভু জগন্নাথকে (Jagannath Dham ) ভোগ নিবেদনের জন্য স্বপ্নাদেশ পান। কিন্তু শ্রীক্ষেত্রে ( Puri ) গিয়েও তিনি ভোগ দিতে পারেননি। শোনা যায়, ফিরে এসে তিনি ফের স্বপ্নাদেশ পান, গঙ্গায় ভেসে আসা নিমকাঠ দিয়ে বিগ্রহ তৈরির।  তারপর সেই নিমকাঠ দিয়ে তৈরি হয় জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি কিন্তু মাহেশের এই মূর্তিগুলিও সেই প্রাচীন। 

আরও পড়ুন :

তারাপীঠে 'মা' ঘুরবেন আজ রথে চড়ে, ভক্তদের বিলোবেন আশীর্বাদ, কেন এই রীতি

তবে আগে কাঠের রথ থাকলেও, লোহার রথ তৈরি হয় ১৩৭ বছর আগে। এটি তৈরি করে মার্টিন বার্ন কোম্পানী। ১২৫ টন ওজনের এই রথ ৫০ ফুট উঁচু। লোহার বারোটি চাকা রয়েছে। সেই সময় রথ তৈরিতে খরচ হয়েছিল ২০ হাজার টাকা। চারতলা বিশিষ্ট এই রথের একতলায় চৈতন্যলীলা, দ্বিতীয় তলে কৃষ্ণলীলা এবং তৃতীয় তলে রামলীলা চিত্রিত আছে। চার তলায় বিগ্রহ বসানো হয়।

নারায়ণই যেহেতু কলিকালের জগন্নাথ, সেই কারণে নারায়ণ শিলাকেই প্রথমে রথে চড়ানো হয়। তারপর সুভদ্রা
,
বলরাম এবং একেবারে শেষে জগন্নাথকে তোলা হয় রথের ওপর।  রথযাত্রার দু’দিন আগে থেকে শুরু হয় নবযৌবন উৎসব।  প্রথা অনুযায়ী, স্নানযাত্রার পর মন্দিরের দরজা ভক্তদের জন্য বন্ধ থাকে এই সময়। কারণ কথিত আছে, এইসময় জগন্নাথ দেবের জ্বর আসে। কবিরাজের পাঁচন খেয়ে জ্বর সারার পর হয় শুরু হয় নবযৌবন। রাজবেশে সাজানো হয় বিগ্রহকে। পরানো হয় রুপোর হাত।

খিচুড়ি, অন্ন, পায়েস - এই তিন নিয়ে মাহেশ। পুরীর পর দেশে বৃহত্তম রথযাত্রা হুগলির শ্রীরামপুরের মাহেশ রথযাত্রা। এইবছর মাহেশের রথ যাত্রার ৬২৭ তম বছরে পড়ল। মার্টিন বার্ন কোম্পানীর তৈরি লোহার রথের বয়স ১৩৭ বছর। বর্তমানে এই রথের দেখভাল করেন কলকাতা শ্যামবাজারের বসু পরিবার। করোনা অতিমারি পরিস্থিতিতে দুই বছর রথযাত্রা স্তগিত রাখা হয়েছিলো। তবে ২০২২ এ স্বাভাবিক ভাবেই ধুমধাম সহকারে পালিত হয় মাহেশের রথাযাত্রা। গর বছরের মতো এইবছরও রথের চাকা ঘুরবে। 

জগন্নাথ মন্দিরের পাশে স্থানপিঁড়ির মাঠে বসেছে মেলা। বেলা দুটোয় মন্দির থেকে তিন বিগ্রহ কে বের করে রথে তোলা হবে। এরপর বেলা চারটে নাগাদ রথের রশিতে টান পড়বে।  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিটে থাকা প্রত্যেকের জামিন, সশরীরে এসে জামিন নিয়ে গেলেন পার্থ চট্টোপাধ্যায়
গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিটে থাকা প্রত্যেকের জামিন, সশরীরে এসে জামিন নিয়ে গেলেন পার্থ চট্টোপাধ্যায়
Chinese Manja Kite Strings: লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
Hooghly News: মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..
মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..

ভিডিও

Suvendu-NCPI:
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার !
Suvendu Adhikari: কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী
Ghantakhanek Sange Suman(০৪.০৮.২৬)পর্ব ২ | কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা? | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৪.০৮.২৬)পর্ব ১ | NDA ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে NCPI, বিদ্রোহের আঁচ BJP অন্দরেও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget