এক্সপ্লোর

Kali Puja 2024: ওপার বাংলায় শক্তির আরাধনার সূচনা, তিন মাছ দিয়ে মাকে ভোগ নিবেদন গঙ্গোপাধ্যায় পরিবারে

East Burdwan: বাংলাদেশের বরিশালে শুরু হয় গঙ্গোপাধ্যায় বাড়ির কালীপুজো। দেশ ভাগের আগে ১৯৪৩ সালে গঙ্গোপাধ্যায় পরিবার ভারতে চলে আসে।

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: শারদোৎসবের পর ফের উৎসবের আমেজ। দিকে দিকে শক্তি আরাধনা। গভীর রাতে কালো মেয়ের পায়ের তলায় আলোর নাচন। রীতি এবং ঐতিহ্য মেনে পুজোর আয়োজন রসুলপুরের বৈদ্যডাঙ্গার গঙ্গোপাধ্যায় পরিবারে। 

কালীঘাট থেকে কামাখ্যা। কঙ্কালীতলা থেকে তারাপীঠ, সতী পীঠ-সিদ্ধ পীঠে বিশেষ পুজো অর্চনা। বীরভূম থেকে বারাসাত। দিকে দিকে শক্তির আরাধনা।  কার্তিক মাসের অমাবস্যা তিথির গভীর রাতে যোগিনী পরিবৃতা হয়ে আবির্ভূতা হন মা কালী। জগতে কল্যাণ এবং শান্তি স্থাপনের জন্য ভক্তরা দেবীর আরাধনা করেন। তিনি অসুখ বিনাশিনী। মহা শক্তিধর শুম্ভ-নিশুম্ভের হাত থেকে ত্রিলোককে রক্ষা করতেই দেবীর সৃষ্টি। নরমুণ্ডই দেবীর অলঙ্কার। যুদ্ধে পরাজিত সেনাপতিদের মুণ্ডের মালা মা কালীর কণ্ঠের শোভা। বলা হয়, পঞ্চাশটি মুণ্ডের এই মালা আসলে জ্ঞানের প্রতীক। যে সেনাপতি তাঁর চুল ধরে অপমান করেছিল, তাঁর মুণ্ড দেবী হাতে ধরে থাকেন। মৃত সেনাপতিদের হাতের পাতা দেবী কোমরে ধারণ করেন। শাস্ত্রমতে এই করতলও জ্ঞানের প্রতীক। ভুল করে স্বামী মহাদেবের গায়ে পা তুলে ফেলায় লজ্জিতা রণে উন্মত্ত দেবী।

আনুমানিক ৩৭৩ বছর আগে অধুনা বাংলাদেশের বরিশালে শুরু হয় গঙ্গোপাধ্যায় বাড়ির কালীপুজো। দেশ ভাগের আগে ১৯৪৩ সালে পরিবারের সদস্যরা এপার বাংলায় চলে আসে। অর্থনৈতিক কারণ তারপর কিছুদিন বন্ধ ছিল পুজো। ১৯৫২ সালে পরিবারের সদস্য যূথিকা গঙ্গোপাধ্যায় মায়ের স্বপ্নাদেশ পান। ফের শুরু হয় পুজো। 

পুজো উপলক্ষে গঙ্গোপাধ্যায় পরিবারের প্রত্যেক সদস্যই উপস্থিত হন। পুজোতে মহিলাদের উপস্থিতি চোখে পরার মতো। মায়ের ভোগ রান্না থেকে দেবীকে গয়না পরিয়ে সাজিয়ে তোলেন পরিবারের মহিলারা। প্রতিমা ডাকের সাজের। শাক্ত মতে পুজো হয়। আগে বলি প্রথা থাকলেও। বিগত ১০ বছর আগে থেকেই পরিবারের সদস্যদের সম্মতিতে বলি প্রথা বন্ধ হয়ে গেছে। আগে পরিবারের সদস্যরাই বাড়ির দেবীর পুজো করলেও বর্তমানে আর করেন না। কই, রুই ও বোয়াল মাছ দিয়ে ভোগ দিতে হয় মাকে। পারিবারিক এই পুজোতে অংশ নেন গ্রামবাসীরাও। কালীপুজো উপলক্ষে পরিবারের সদস্যরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে উঠেন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।    

আরও পড়ুন: RG Kar News: 'আমাদের জীবনের প্রদীপ নিভে গেছে, এখন শুধুই আঁধার' মেয়েকে হারিয়ে শোকে পাথর নিহত চিকিৎসকের বাবা মা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update :আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই প্রবল বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, কী বলছে IMD ?
আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই প্রবল বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, কী বলছে IMD ?
News Live Update : বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
Hamim Mondal: ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget