এক্সপ্লোর

Ghatal News: ঘাটালের বিস্তীর্ণ এলাকা জলের তলায়, এবার চরমে পানীয় জলের সঙ্কট !

Ghatal Flood Situation Drinking Water Crisis: জল-ভোগান্তির মধ্যেই পশ্চিম মেদিনীপুরের ঘাটালে চরমে পানীয় জলের সঙ্কট !

সোমনাথ দাস, পশ্চিম মেদিনীপুর: জল-ভোগান্তির মধ্যেই পশ্চিম মেদিনীপুরের ঘাটালে চরমে উঠেছে পানীয় জলের সঙ্কট। নৌকা বা ডিঙি চড়ে অনেক দূর থেকে পানীয় জল নিয়ে আসতে বাধ্য হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। বিগত কয়েকদিন ধরে ঘাটালের বিস্তীর্ণ এলাকা জলের তলায়। একাধিক এলাকার বাসিন্দাদের পাকা বাড়ির একতলা এখনও জলের তলায়। ছাদের উপর ত্রিপল টাঙিয়ে কোনও রকমে বসবাস করছেন তাঁরা। জলে ডুবে থাকা রাজ্য সড়কের উপর দিয়েই প্রাণ হাতে নিয়ে যাতায়াত করছেন মানুষজন।

গতকাল থেকে কমতে শুরু করেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের বন্যার জল। জল কমলেও সমস্যা কমছে না ঘাটালবাসীর। রাজ্য সড়ক থেকে শুরু করে জলে ডুবে রয়েছে বীঘের পর বিঘে কৃষি জমি। ঘাটালের একাধিক এলাকায় বন্যার জলে ডুবে রয়েছে পাকা বাড়ির একতলা, ছাদের উপর ঝুঁকিপূর্ণভাবে ত্রিপল টাঙিয়ে চলছে বসবাস। ইলেকট্রিক না থাকার কারণে দেখা দিয়েছে পানীয় জলের চরম সংকট। দূর থেকে নৌকা ও ডিঙ্গি চড়ে দূর থেকে জলে এনে ব্যবহার করতে হচ্ছে তাঁদের। ঘাটালের রথীপুর এলাকায় বন্যার জলে ডুবে থাকার রাজ্য সরকার উপর দিয়ে ঝুঁকিপূর্ণভাবে চলাচল করছে যানবাহন থেকে শুরু করে মানুষজন। সবে মিলিয়ে বন্যার জল কমছে শুরু করলেও সমস্যা কমছে না ঘাটালবাসীর। 

নিম্নচাপের বৃষ্টিতে ভাসছে দুই মেদিনীপুর, বীরভূম, হুগলির একাংশ, ডিভিসির ছাড়া জলে নিম্ন দামোদর উপত্যকায় প্লাবন আশঙ্কা। জেলা প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ নবান্নের ।  সম্প্রতি জল ছাড়া শুরু করে ডিভিসি ।একদিকে বন্যা পরিস্থিতি নিয়ে আধিকারিকদের ফোনে সারারাত জাগার নির্দেশ সেচ মন্ত্রীর।অন্যদিকে সেচ দফতরের গাফিলতির অভিযোগ তুলে সরব হতে দেখা যায় তৃণমূল পরিচালিত আরামবাগ পৌরসভার চেয়ারম্যানকে।

আরও পড়ুন, 'করিয়েছে ফেল, দেয়নি হস্টেল রুম..', মালদা মেডিক্যালে বিক্ষোভ জুনিয়র ডাক্তারদের

মুখ্যমন্ত্রী বলেন, ' এত জল জীবনেও ছাড়েনি।  ম্যানমেড ফ্লাড, পরিকল্পিতভাবে বাংলাকে ডুবিয়েছে, নিজেদের রাজ্যকে বাঁচাবার জন্য।'   মুখ্যমন্ত্রী আরও বলেন, বারবার বলে বলে ফেডাপ হয়ে যাচ্ছি। কেন্দ্রীয় সরকার ড্রেজিং করে না। ডিভিসি আরও ২ লক্ষ কিউসেক জল রাখতে পারে।  যখন তোমাদের ৭০ থেকে ৮০ শতাংশ ভরে, তখন তোমরা কেন ছাড়ো না ? নিজেদের রাজ্যটাকে বাঁচাও, আর সবটা বাংলার উপর ঠেলে দাও। বাংলার কত বঞ্চনা সহ্য করবে ?' প্রশ্ন তোলেন মমতা। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

News Live Updates: কাল রাহুল গান্ধী ও তাঁর প্রতিনিধিদলের সঙ্গে দেখা করবেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
কাল রাহুল গান্ধী ও তাঁর প্রতিনিধিদলের সঙ্গে দেখা করবেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
Siliguri: পুজোর মুখে শিলিগুড়িতে হিন্দু জাগরণ মঞ্চের ফ্লেক্স ঘিরে বিতর্কের ঝড়, শুরু চাপানউতোর
পুজোর মুখে শিলিগুড়িতে হিন্দু জাগরণ মঞ্চের ফ্লেক্স ঘিরে বিতর্কের ঝড়, শুরু চাপানউতোর
Kolkata: জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget