এক্সপ্লোর

CBSE Results 2024: ঘরে বসেই সার্টিফিকেট দেখতে পাবেন দশম ও দ্বাদশের পরীক্ষার্থীরা, কী সুবিধে নিয়ে এল CBSE ?

CBSE Digilocker: ডিজিলকারে নিজেদের অ্যাকাডেমিক তথ্য ও নথি সার্টিফিকেট দেখার জন্য শিক্ষার্থীদের একটা অ্যাক্সেস কোড দরকার হয়। আর এই কোডগুলি মূলত CBSE-র পক্ষ থেকে স্কুলগুলিকে দেওয়া হবে।

CBSE Digilocker: নিজেদের অ্যাকাডেমিক সার্টিফিকেট এবং অন্যান্য সমস্ত নথি এবার থেকে ডিজিটাল মাধ্যমেই দেখতে পেয়ে যাবেন ছাত্র-ছাত্রীরা। নয়া নিয়ম জারি করল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সংক্ষেপে CBSE। DigiLocker পদ্ধতির মাধ্যমে হার্ডকপির বদলে সফট কপি অনেক আগে এবং দ্রুত যাতে পরীক্ষার্থীরা দেখে ফেলতে পারেন, সে ব্যাপারে উদ্যোগ নিয়েছে CBSE। এজন্য নিরাপত্তা ও গোপনীয়তার কথা মাথায় রেখে ভারত সরকারের ন্যাশনাল ই-গভর্ন্যান্স ডিভিশন (NeGD)-এর সঙ্গে অংশীদারিত্বে CBSE একটা ৬ অঙ্কের সংখ্যা বা অ্যাক্সেস কোড চালু করেছে পরীক্ষার্থীদের জন্য। এই কোড বসালেই ডিজিলকার থেকে খুব সহজে যে কোনও সার্টিফিকেট দেখতে পাবেন শিক্ষার্থীরা।

চালু হল 'পরিণাম মঞ্জুষা'

বিগত ২ বছর ধরে দশম এবং দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ডিজিলকার অ্যাকাউন্ট তৈরি করার কাজ করে চলছিল CBSE। এর মাধ্যমে CBSE-র ডিজিটাল স্টোর হাউস থেকে খুব সহজে দ্রুত শিক্ষার্থীরা নিজেদের অ্যাকাডেমিক সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারেন। পরীক্ষার ফলপ্রকাশের পরেই এই ডিজিলকারের মাধ্যমে দেখা যাবে সার্টিফিকেট। এর নাম দেওয়া হয়েছে 'পরিণাম মঞ্জুষা' (Parinam Manjusha).

স্কুলে স্কুলে পাঠান হবে অ্যাক্সেস কোড

CBSE-র অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানা যায়, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল প্রকাশ পাবে আগামী ২০ মে-র পরেই। ডিজিলকারে নিজেদের অ্যাকাডেমিক তথ্য ও নথি সার্টিফিকেট দেখার জন্য শিক্ষার্থীদের একটা অ্যাক্সেস কোড দরকার হয়। আর এই কোডগুলি মূলত CBSE-র পক্ষ থেকে স্কুলগুলিকে দেওয়া হয়েছে তাঁদের ডিজিলকার অ্যাকাউন্টের মাধ্যমে। তারপর স্কুলের তরফ থেকে প্রতিটি শিক্ষার্থীকে আলাদা করে এই অ্যাক্সেস কোড দেওয়া হবে।

কবে হয়েছে পরীক্ষা

সাধারণভাবে ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যেই সিবিএসই তাঁর দশম ও দ্বাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষা আয়োজন করে। এই বছর ১৫ ফেব্রুয়ারি থেকে ১৩ মার্চ হয়ে গেল দশম শ্রেণির চূড়ান্ত পরীক্ষা এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা হয়েছিল ১৫ ফেব্রুয়ারি থেকে ২ এপ্রিল। এই বছর প্রায় ৩৯ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন সিবিএসইর অধীনে। ইন্টারনাল অ্যাসেসমেন্ট ও লিখিত পরীক্ষা মিলিয়ে এই পরীক্ষায় পাশ করতে গেলে প্রত্যেক শিক্ষার্থীকে ৩৩ শতাংশ নম্বর পেতে হবে।

স্কুলগুলি কীভাবে এই অ্যাক্সেস কোড ডাউনলোড করবে

প্রথমেই স্কুলকে লগ ইন করতে হবে https://cbse.digitallocker.gov.in/public/auth/login এই ওয়েবসাইটে গিয়ে। এর জন্য দরকার LOC ক্রিডেনশিয়াল এবং 'লগ ইন অ্যাজ স্কুল' অপশনটি বেছে নিতে হবে।

বাঁদিকে দেখা যাবে Download Access Code File অপশনটি আছে।

এরপর এই ট্যাবে ক্লিক করে দশম শ্রেণির জন্য ক্লিক করতে হবে Download Access Code File For Class X অপশনে।

দ্বাদশ শ্রেণির জন্য ক্লিক করতে হবে Download Access Code File For Class XII অপশনে।

এই ফাইল ডাউনলোড করে স্কুলকে প্রত্যেক শিক্ষার্থীকে আলাদাভাবে এই অ্যাক্সেস কোড জানিয়ে দিতে হবে।

আরও পড়ুন: ISC ICSE Result 2024 Live Updates: প্রকাশিত হল আইসিএসই-আইএসসি-র রেজাল্ট, ফল জানতে চোখ রাখুন এই ঠিকানায়

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget